সব সময় কি ভালোই বলবে লোকে?
মন্দ কথাও শুনতে হবে কিছু।
তাই বলে কি ভেঙে পড়বে শোকে?
তাতেই এমন মাথা করবে নিচু?
এও প্রকৃতির জোয়ার–ভাটার মতো
যাওয়া–আসার ছন্দ মেনেই চলে—
রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত
ভোর ধুয়ে দেয় সবটা শিশিরজলে।
মন্দ কথাও শুনতে হবে কিছু।
তাই বলে কি ভেঙে পড়বে শোকে?
তাতেই এমন মাথা করবে নিচু?
এও প্রকৃতির জোয়ার–ভাটার মতো
যাওয়া–আসার ছন্দ মেনেই চলে—
রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত
ভোর ধুয়ে দেয় সবটা শিশিরজলে।
‘আনন্দমেলায়’ প্রথম প্রকাশিত এই ছড়াটি পরে শঙ্খ ঘোষের ‘ছড়াসমগ্র’ গ্রন্থে সংকলিত হয়।



