ভোট ও জোট, শুনতে অন্ত্যমিল মনে হলেও এই দুটো শব্দ পরস্পরকে জাপটে রয়েছে বহুদিন ধরেই। ভোট যে সর্বত্র রাজনৈতিক ইতিহাসই বহন করে চলে, এমনও নয়। আবার বিশ্বজুড়ে অদ্ভুত সব অপ্রত্যাশিত জোটের কথা আমরা জেনে এসেছি। জেনেছি জোটের কথাও আমরা। অথচ এই দুটি শব্দই কেমন যেন সমার্থক আমাদের কাছে। দুটি শব্দই যেন খানিক ব্রাত্য আমাদের রোজের জীবন থেকে!

এবার তাই ভোটকেই আমরা বেছে নিলাম মলাটকাহিনি হিসাবে। শুধু বঙ্গ নয়, বরং বিশ্বজোড়া এক জানালা খুলে দিলাম। চোখ থাক বাংলালাইভের পাতায়…

Egg Movement

ডিম বিপ্লব: থালায় নীরবে ঘটে যাওয়া এক বিপ্লবের কাহিনি

মধ্যপ্রদেশের জব্বলপুরে আমাদের পুরনো পারিবারিক বাড়িটার কথা মনে পড়লেই চোখের সামনে প্রথমে ভেসে ওঠে সকালের নরম রোদ, আর পাড়ার মোড়ের ছোট্ট দোকানটা। জ্যাঠতুতো-খুড়তুতো ভাইবোনেরা মিলে যখনই সেই দোকানের সামনে দিয়ে যেতাম, দেওয়ালে বড় বড় হরফে লেখা একটা লাইন চোখে পড়ত– ‘শাকাহারী আন্ডে’। আর আমরা সবাই হেসে গড়িয়ে পড়তাম। লিখছেন মৌসুমী দত্ত রায়...
Egg In Literature

এগ ইন লিটেরেচার

রান্নাঘরের তাকে বা ফ্রিজের ভিতর সযত্নে রাখা আপাতনিরীহ সাদামাটা এক খাদ্যবস্তু ডিম। অথচ এই খাবারটির কাছে সাহিত্য জগতের ঋণ মোটেই কম নয়। মাছ-মাংস আর শাক-সবজির জগতকে দু’দিকে ঠেলে প্রাচীন যুগ থেকে সাহিত্যের অন্দরে জাঁকিয়ে রাজত্ব করছে সে। কখনও হয়ে উঠেছে সৃষ্টির প্রতীক, কখনও বা নিরন্তর সংগ্রামের প্রতিচ্ছবি। কাহিনিকারদের কলমের সৌজন্যে তাই ডিম চার হাজার বছর ধরে নট আউট সাহিত্যের আঙিনায়। লিখছেন প্রত্যূষা পান...
Egg Cover Story

ডিমকাহন

আমাদের তখন ভরা সংসার। আজকের মতো নিউক্লিয়ার যাপনের বদলে ক্রেটভর্তি ডিমের মতো পূর্ণ ছিল। মা প্রতিদিন সকালে আমাকে একটা ফুল বয়েল্ড ডিমসিদ্ধ খাইয়ে বাড়ির কাজে যেত। চঞ্চল ছিলাম তো! হয়তো দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই বলত, ‘কবে যে হবি বড়, চুপিসাড়ে?’  লিখছেন অম্লানকুসুম চক্রবর্তী...
India First Radio

বোম্বে নয়, দেশের প্রথম বেতার সম্প্রচার কলকাতায়

রেডিয়ো আগে কলকাতাতে এসেছে না আগে বোম্বেতে? ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র উদ্যোগটি কোনও নিয়মিত সম্প্রচার ছিল না, বরং সেটি ছিল এক পরীক্ষামূলক প্রচেষ্টা। বোম্বেতে নিয়মিত রেডিয়ো সম্প্রচারের কাজ ১৯২৪ সালের আগে শুরু হয়নি। এর ঠিক আগে, ১৯২৩ সালের নভেম্বর মাসে শুরু হয় কলকাতার রেডিয়ো সম্প্রচারের পরিষেবা। এমনকী মাদ্রাজের সম্প্রচার ব্যবস্থাও ১৯২৪ সালে আরম্ভ হয়। লিখছেন সুতীর্থ দাশ...
Rangoli Art

রঙ্গোলি আর্ট

বাংলার আলপনা বা বাংলার বাইরের রঙ্গোলির উদ্দেশ্য এক হলেও বানাবার পদ্ধতি বা উপাদান কিন্তু এক ছিল না। বাংলাতে যা প্রধানত চালবাটা, রঙ্গোলিতে তা চালের গুঁড়ো, আটার গুঁড়ো আর নানান রঙের মিহি বালি-পাউডার, যা বানানো হত খুব মিহি বালি ও পাথরের মিশ্রণ দিয়ে। লিখছেন অলোক ভঞ্জ...
Museum of Broken Relationships

বিচ্ছেদের জাদুঘর আর হারানো সম্পর্কের স্যুভেনির

ওলিংকা আর ড্রেজেনের দীর্ঘ চার বছরের সম্পর্কে চিড় ধরার পর যে যার মতো আলাদা হয়ে গিয়েছিল। মুশকিল হল তাদের প্রেমের সাক্ষর বহন করা জিনিসগুলো নিয়ে। মজা করে ছেলেটি তার প্রাক্তন প্রেমিকাকে বললে, “এসব দিয়ে একটা সংগ্রহশালা খুললে কেমন হয়?” তখনকার মতো কথাটা ওখানে চাপা পড়ে গেল ঠিকই, কিন্তু বেশ কয়েক বছর পর ছেলেটি ফিরে এল সেই পুরনো প্রস্তাব নিয়ে। সেই থেকেই শুরু বিচ্ছেদের জাদুঘরের। লিখছেন মৌসুমী ঘোষ...
CCTV Surveillance

নিরাপত্তার অলিতে গলিতে

দিনে দিনে বিপদ বেড়েই চলেছে। বিপদের কোনও সীমা নেই, শেষও নেই। আর যত বিপদ বেড়ে চলেছে ততই সুরুক্ষিত বলয়ের বাইরে নির্বাসিত হচ্ছি আমরা। বেঁচে থাকার প্রতি পদক্ষেপে যেন জুজু আর একানড়ের বাস, কেউ পা কামড়ে ধরে তো কেউ কান। যে হারে আমাদের চারপাশে সিসিটিভি ক্যামেরা ভিড় করেছে, তাতে মনে হয় এই বুঝি ঘটল কোনও অঘটন। লিখছেন সপ্তর্ষি রায়বর্ধন...
Mani Sankar Mukherjee

‘সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে’

তারাশঙ্কর, অন্নদাশঙ্কর এবং মণিশঙ্কর বাংলা সাহিত্যের এই সুবিখ্যাত ত্রয়ীর মধ্যে সদ্যপ্রয়াত শংকরকে (১৯৩৩-২০২৬) নিয়ে বিদগ্ধ মহলে আলোচনা কমই হয়েছে। গদ্য রচনার উৎকর্ষে এবং শৈলীতে বলা যায়, শংকর, সুনীল এবং শীর্ষেন্দুর সমগোত্রীয়। বিষয়বস্তুর বিচারে শংকরের সাহিত্য এক নতুন ধারার প্রবর্তক— তাই বাংলার মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পাঠক সমাজে দীর্ঘ ছয় দশকের ওপর শংকরের মায়াজাল বিস্তৃত। লিখছেন অমিতাভ ভট্টাচার্য্য...
Bismillah Khan

উস্তাদ বিসমিল্লাহ খাঁ: শহর, সুর ও স্মৃতির সঙ্গম

উস্তাদ বিসমিল্লাহ খাঁ প্রাচীন শহরের মাঝে ডালপালা মেলে গজিয়ে ওঠা এক প্রকাণ্ড বটবৃক্ষের নাম। তার শেকড় সেই শহরের পবিত্র মাটির এত গভীরে প্রবেশ করেছিল যে, কোনও শক্তিই যেন সেই মহীরুহকে মাটি থেকে আলাদা করতে পারত না। কিন্তু তার ছায়ায় বসে কান পাতলে শোনা যেত, সহজ সরল কোনও রাগের সরগমের মূর্ছনা। আবার, কখনও বা শোনা যেত কাজরি বা চৈতীর কোনও চেনা সুর।  লিখছেন সুতীর্থ দাশ...
Raja Sen Obituary

মিস ইউ রাজাদা

আমার কৈশোরে বাংলা টেলিভিশনে রাজায় রাজায় যুদ্ধ চলত। এক রাজা সিনেমা জগতের রাজা মিত্র, অন্য দুই রাজা হলেন টেলিভিশনের রাজা দাশগুপ্ত (কালবেলা, পদিপিসির বর্মি বাক্স, সোঁদা মাটি নোনা জল যাঁর পরিচালনা) এবং রাজা সেন (আদর্শ হিন্দু হোটেল, সুবর্ণলতা, আরোগ্য নিকেতন যাঁর পরিচালনা)। তবে আজ কলম ধরলাম রাজা সেনের উদ্দেশ্যে। লিখছেন প্রেমেন্দু বিকাশ চাকী...
Deshvikharir Jamijiret 4

দেশভিখারির জমিজিরেত পর্ব ৪

বাসুদেব প্রিন্টিং ওয়ার্কস৷ ১, বিধান সরণি৷ সাবেক কর্নওয়ালিস স্ট্রিট৷ কলকাতার ডাক-ঠিকানায় সাত লক্ষ আসার আগেকার স্মৃতি৷ তখন দুপুরের ফাঁকা কর্নওয়ালিস স্ট্রিট ধরে দুলে দুলে উত্তরে ট্রাম ছুটত শ্যামবাজার, বেলগাছিয়া, দক্ষিণে ডালহৌসি, এসপ্লানেড৷ সে এক রোমান্টিক জার্নি৷ এ শহর উন্মাদ উন্নয়নের লালসায় যা খুইয়েছে৷ মধুময় পালের কলমে পড়ুন দেশভিখারির জমিজিরেত। আজ পর্ব ৪...
Director Raja Sen

প্রচারের আড়ালে রাজাদা

মাতৃবিয়োগের ক্ষতে প্রলেপ পড়ার আগেই আবার বিনা মেঘে বজ্রাঘাত! আমাদের সকলের প্রিয় রাজাদা মানে চিত্রনির্মাতা রাজা সেন চলে গেলেন মাত্র ৭১ বছর বয়সে। শুনলাম বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু চলে যে যাবেন, তা ভাবিনি। রাজাদার কথা ঠিক কীভাবে শুরু করব, বুঝতে পারছি না! একসঙ্গে অনেকগুলো কাজ করা, অনেক জায়গায় একসঙ্গে যাওয়া, নিয়মিত ফোনে কথা বলা, এই মুহূর্তে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। লিখছেন অরিজিৎ মৈত্র...
Planning Commission 3

প্ল্যানিং কমিশন

দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার নকশা প্রণয়ন করেন প্রখ্যাত বিজ্ঞানী তথা বিশিষ্ট পরিসংখ্যানবিদ অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশ। ১৯৩১ সালে তাঁর প্রতিষ্ঠিত কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক স্তরে পরিচিত ছিল। আর তাঁর নিজের তো জগৎজোড়া খ্যাতি। অধ্যাপক মহলানবিশ যেভাবে দ্বিতীয় পরিকল্পনার মডেল রচনা করেছিলেন, তা এখনও উন্নয়নশীল দেশগুলোতে অনুসরণ করা হয়। পড়ুন প্ল্যানিং কমিশন প্রবর্তন থেকে বিসর্জন পর্ব ৩। লিখছেন অমিতাভ রায়...
Eli Cohen 20

দামাস্কাস নেটওয়ার্ক শুরু (এলি কোহেন – এক গুপ্তচরের কাহিনি)

অনেক সময় এমন কোনও কোনও মানুষের সঙ্গে কথোপকথন হয়, যা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বুয়েন্স এয়ার্সে সিরীয় দূতাবাসের সান্ধ্য পার্টিতে জেনারেল আমিন অল-হাফেজের সঙ্গে এলি কোহেনের কথাবার্তাও সেই স্তরের। শুরু হল এলি কোহেন বিংশতিতম পর্ব। লিখছেন কিংশুক বন্দ্যোপাধ্যায়...
Ujjhomanush 11

নিত্য যেথা ভয়শূন্য

হারিয়ে গিয়েছে তাঁদের প্রিয় জন। তাঁদের অনেকেরই বিশ্বাস, হারিয়ে ফেলা হয়েছে, হারিয়ে যায়নি কেউ। তুলে নিয়ে যাওয়া হয়েছে/হয়েছিল আসলে তাঁদের সেই প্রিয় জনদের, জঙ্গি ‘হওয়ার’ বা জঙ্গিকে মদত দেওয়ার অভিযোগে। তারপর থেকে তাঁরা, অর্থাৎ তুলে নিয়ে যাওয়া মানুষদের বাড়ির লোক, মাথা ঠুকে মরেননি, হেন কোনও দেওয়াল নেই, তবুও একটা সহজ উত্তর পাননি, যে আসলে যে গেল, সে গেলটা কোথায়। পড়ুন উহ্যমানুষ একাদশ পর্ব। লিখছেন অনির্বাণ ভট্টাচার্য...
Chile Atacama 2

আতাকামা’র আকাশে

আতাকামায় আমাদের গাইডের নাম ভ্যালেন্তিনো। অতিসপ্রতিভ হলেও একটু সবজান্তা জেন-জি। গাইডগিরিতে বেশ ফাঁকফোকর ছিল। তার মুখেই শুনলাম, আতাকামার ইন্ডিজিনাস অধিবাসী বা ভূমিপুত্রদের নাম লিকান আনতাই (Likan Antai)। তারা ইনকাও হতে পারে বা অন্য কোনও আদিবাসী, তবে মূলত যাযাবর এবং কৃষক ছিল। লিখছেন ইন্দিরা মুখোপাধ্যায়...
Chile Atacama

আতাকামা’র মরুদ্যানে

সান্তিয়াগো আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ক্লোকরুমে প্রধান ব্যাগ ও ব্যাগেজভর্তি ঢাউস বাক্স-প্যাঁটরা গচ্ছিত রেখে আগে থেকে গোছানো যৎসামান্য জিনিস নিয়ে আরেকটি ছোট্ট বিমানে কালামায় ল্যান্ড করলাম। মাত্র দেড় ঘণ্টার আকাশপথ। সেখান থেকে বাসে ‘সান পেড্রো ডি আতাকামা’। প্লেনের একফালি জানলা দিয়েই প্রথম আন্দিজ ঘেরা আতাকামা মরুভূমি দৃষ্টিগোচর হল। লিখছেন ইন্দিরা মুখোপাধ্যায়...
Machu Picchu

মাচু পিচুর পিছুপিছু

উরুবাম্বা নদী পেরোতে পেরোতে, স্বর্গীয় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পেরুর রেল স্টেশন। সেখান থেকে শুরু হল আমাদের দীর্ঘপ্রতীক্ষিত রেল যাত্রা। উঠে পড়ি গিয়ে ট্রেনে। বাতানুকুল কামরায় শরীর এলিয়ে কাচের জানলায় চোখ রাখি। উরুবাম্বা নদীর পাহাড় কেটে নুড়ি পাথরের উপর দিয়ে বয়ে চলা। সামনের টি-টেবিলে পেরু রেলের দেওয়া সুদৃশ্য কাচের বোতলে স্থানীয় লিকার, আর গুডি ব্যাগে একটি শট গ্লাস, সঙ্গে যাত্রাপথের জন্য কিছু খাবার দাবারও। লিখছেন ইন্দিরা মুখোপাধ্যায়...
Peru Travelogue 1

ইনকাদের অন্দরমহল পেরুতে পেরু-তে

আমাজন অ্যাডভেঞ্চার সেরে নিয়ে আবারও প্রত্যাবর্তন পেরুর রাজধানী লিমায় আর সেখান থেকে বিমান পথে বেরোনো পেরুর এক কলোনিয়াল শহর কুসকোর দিকে। ভোর ছ’টার ফ্লাইট। দেড় ঘণ্টা বাদে অবতরণ কুসকোর বিমানবন্দরে। সেখান থেকে বাসে করে হোটেলে। পড়ুন ইনকাদের অন্দরমহল পেরুতে পেরু-তে। লিখছেন ইন্দিরা মুখোপাধ্যায়...
Amazon Travelogue 2

আমাজনের জঙ্গলে – পর্ব ২

এবার যার সঙ্গে ভেট হল, তিনি হলেন আমাজন অরণ্যের সেলিব্রিটি অ্যানাকন্ডা। ঘেরা এক চৌহদ্দির মধ্যে বেশ পালাপোষা। একজন ট্রেনার তার সামনে গিয়েই আমাদের উদ্বুদ্ধ করছেন, তাঁকে গলায় জড়িয়ে নেওয়ার জন্য। আমাদের বন্ধু ইন্দ্রনীল স্বেচ্ছায় এগিয়ে গিয়ে পেল্লায় অজগরের মালাটি সানন্দে পরে নিল। পড়ুন আমাজনের জঙ্গলে ২য় পর্ব। লিখছেন ইন্দিরা মুখোপাধ্যায়...
Amazon Travelogue

আমাজনের জঙ্গলে – পর্ব ১

২০২৬-এর মে মাস। লাতিন আমেরিকা ট্রিপের সফরসূচি সাজিয়েছিলেন আমাদের এক ভ্রামণিক বন্ধু ইন্দ্রনীল। তাঁর সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে একদল মধ্যবয়সী বাঙালি দম্পতির কলকাতা থেকে দিল্লি ও সেখান থেকে আমস্টারডাম যাত্রা। তারপর সূদুর মেক্সিকোয় সপ্তাহখানেক কাটিয়ে সেখান থেকে এবারের ট্রিপে অন্যতম মুখ্য উদ্দেশ্য হল আমাজন, যে জন্য এই দুর্ভেদ্য জলজঙ্গলের কাব্য লিখতে বসা। লিখছেন ইন্দিরা মুখোপাধ্যায়...
Jolke Chol 27

জলকে চল সপ্তবিংশ পর্ব

বাথরুমে স্নান করতে করতেই মোবাইল বাজার শব্দ শুনতে পাচ্ছিল রাই। টাওয়েল জড়িয়ে বাইরে বেরিয়ে ধরবে কি না ভাবতে ভাবতেই থেমে গেল রিং। বাঁচা গেল, ভেবে আবার বাথরুমে লাগানো আয়নার সামনে দাঁড়িয়ে নাচ ও মুখের নানা অঙ্গভঙ্গি করতে লাগল। পড়ুন জলকে চল সপ্তবিংশ পর্ব। কলমে বিতস্তা ঘোষাল...
Dada Apple Boudi Apple

দাদা আপেল বৌদি আপেল

‘দাদা, আজ কিন্তু অনেকখানি দেরি করে ফেলেছেন।’ ভ্যানের প্যাডেলে পায়ের চাপ বাড়াতে বাড়াতে বলল জীবন। জীবন দলুই। ‘হ্যাঁ, আসলে অনেকটা দেরি হয়ে হয়ে গেল! তবু দ্যাখো যদি…।’ –ভ্যানের গায়ে আটকানো বাঁকা লোহার রডটা ধরে ঝাঁকুনি সামলাতে সামলাতে বলল সোমনাথ। আজকের ছোট গল্প 'দাদা আপেল বৌদি আপেল', লিখছেন সুপ্রিয় চৌধুরী...
The Odyssey

দ্য অডিসি: হোমার থেকে নোলান— একটি পর্যালোচনা

এক দেশের মাটিতে আমি জন্মেছি, আর আরেক দেশকে নিজের ইচ্ছায় দত্তক নিয়েছি। তাই  আমার প্রতিটি ফেরার মধ্যে লুকিয়ে থাকে একটা টান, এক আকুতি। এই কারণেই অডিসিউসের কাহিনি আমাকে ছেড়ে যায় না। তাঁর যাত্রা তো শুধু ঘরে ফেরা নয়; প্রতিটা দ্বীপ, প্রতিটা বাধা পেরিয়ে তিনিও প্রশ্ন করেন, তাঁর ঘর আসলে কোথায়, আর এই ফেরাটাই বা কার জন্য। লিখছেন মৌসুমী দত্ত রায়...
Jolke Chol 26

জলকে চল ষষ্ঠবিংশ পর্ব

এতক্ষণে স্নেহলতার শরীরটা একটু ভাল লাগছে। খোকা তার পেটের ছেলে হয়েও এত ভাবে না, এই মেয়েটা যেমন ভাবে। সে মনে মনে খোকার বাবার উদ্দেশ্যে বলল, তুমি ঠিকই বলেছিলে, বউমার মতো ভাল আমাদের কেউ বাসে না। ভাল রেখো এদের। আর আমাকে বেশিদিন একা রেখো না। লোভ বেড়ে যাচ্ছে এদের ভালবাসা সেবা পাওয়ার। পড়ুন জলকে চল ষষ্ঠবিংশ পর্ব। কলমে বিতস্তা ঘোষাল...
Badalbabu Story

বাদলবাবু

‘মা, হয়ে গেছে, বেড়ে দাও।’ মাকে ভাত বেড়ে দেওয়ার নির্দেশ দিতে দিতেই দেখল রিকশা এসে থেমেছে, আর তারপর রিকশাওলা নিজের সিট থেকে নেমে এক বৃদ্ধকে ধরে নামাল। বৃদ্ধের যে হাঁটার ক্ষমতাও নেই, সেটা বোঝাই যাচ্ছে। রিকশাওলার কাঁধে ভর দিয়ে কোনওমতে নামল। ‘এখন আবার কে এল! উফফ!’ লিখছেন বিনোদ ঘোষাল...
Children Horror Story

উনি কে?

আচ্ছা নারাণ বসুর মতো একজন শিক্ষিত, সভ্য-ভদ্র মানুষকে কি এরকম একটা গ্রামে পাঠিয়ে দেওয়া উচিত? কে যে তাঁর এই সর্বনাশটি করল এখনও জানতে পারেননি। তবে লোক লাগিয়ে রেখেছেন। কানে একদিন নিশ্চয় আসবে। আর তিনিও তো এই ধ্যাড়ধেড়ে গোবিন্দপুরে বেশিদিন পড়ে থাকবেন না। তখন বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। লিখছেন দীপান্বিতা রায়...
Chunimoni Dasir Rath

ফটো স্টোরি: চুনীমণি দাসীর রথ

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কলকাতায় রথযাত্রা অত্যন্ত ধুমধাম ও জাঁকজমকের সঙ্গে পালিত হয়। কলকাতায় এমন অনেক বনেদি ঠাকুরবাড়ি রয়েছে যেখানে আজও এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হয়। এমনই একটি বাড়ি হল কলকাতার বউবাজার এলাকার চুনীমণি দাসী কর্তৃক প্রতিষ্ঠিত বাড়ি। এই বাড়িতে এই বছর ১২৬তম রথযাত্রা উৎসব পালিত হতে চলেছে। নির্মাল্য চ্যাটার্জির ক্যামেরায় দেখুন সেই রথযাত্রা...
Kolkata Football

ফটো স্টোরি: কলকাতার ফুটবল ফিভার

বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা বা প্রতিযোগিতা নয়; বরং কলকাতার কাছে এ এক আবেগ, এক উৎসব, এক অলিখিত পরিচয়। প্রতি চার বছর অন্তর এই শহর যেন নতুন করে নিজের হৃদস্পন্দন খুঁজে পায়। অলিগলি, চায়ের দোকান, পাড়ার মোড়, নদীর ঘাট— সবকিছুই জড়িয়ে পড়ে এক অদৃশ্য উন্মাদনায়। দেখুন সেই কলকাতার ছবি কিংশুক রায়চৌধুরীর লেন্সে...
Agrentina Messi Fan

ফটো স্টোরি: মেসি-প্রেমী

ধ্যানেজ্ঞানে শয়নে স্বপ্নে আর্জেন্টিনা আর মেসি। মেসির জন্মদিন পালন করেন নিজের সন্তানের মতো করেই মহাধুমধামে। দেখুন সেই ফ্যানাটিজমের ছবি দেবার্চন চ্যাটার্জির লেন্সে...
Street Photography

ফটো স্টোরি: স্ট্রিট ফটোগ্রাফি

প্রিয় শহর কলকাতায় স্ট্রিট ফটোগ্রাফির জন্য উত্তর ও মধ্য কলকাতার রাস্তার অলিগলি পাকস্থলিতে সকাল হোক বা দুপুর বা সন্ধে, একটু ঘুরলেই নানা দৃশ্য দেখা যায়। ফটোগ্রাফি এমন একটি শিল্প, যা আমাদের মুহূর্তগুলিকে চিরকালীনভাবে ধরে রাখতে সাহায্য করে। এমনই কিছু ছবি নিয়েই আমার ক্যামেরায় ধরা নানা মুহূর্ত থাকল আপনাদের জন্য। ক্যামেরায় নির্মাল্য চ্যাটার্জি...
Raghurajpur Pattachitra

ফটো স্টোরি: পটচিত্র গ্রাম রঘুরাজপুর

রঘুরাজপুরের শিল্পীরা তসর চিত্র, তালপাতার খোদাই, পাথর ও কাঠের খোদাই, কাঠ, গোবর ও কাগজের মণ্ড দিয়ে তৈরি খেলনা এবং মুখোশও তৈরি করেন।  নির্মাল্য চ্যাটার্জির লেন্সে দেখুন ওড়িশার রঘুরাজপুরের শিল্পকর্মের ছবি...
Kolkata Book Fair

ফটো স্টোরি: কলকাতা বইমেলা

সদ্যসমাপ্ত হওয়া ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদযাপন ও আনন্দের কিছু মুহূর্ত দেখুন শান্তনু ঘোষের লেন্সে...
Rustic Cooking 27

বনজ কুসুম পর্ব – ২৭

মাঠে মাঠে ঘাস পচানোর গন্ধ, ধান রোয়ার ব্যস্ততা। বর্ষার চাষ এখন শ্রাবণের প্রত্যাশায় দিন গোনে। তবু রোজ রোজ মেঘের দেখা কই! বর্ষাদিনেও মানুষের তাই নিম্নচাপের অপেক্ষা। কিন্তু বছরের ধান, সেটুকু না করলে কি আর চলে! ঘরে ঘরে এই বাংলায় তাই বর্ষার চাষ হয়ে চলেছে। বীজতলারা সবুজ ঘাসের গালচে হয়ে বিছিয়ে ছিল। গোছা গোছা তুলে নিলে আশ্চর্য দেখায় তখন। কেবল ধানি সবুজ রঙ তো নয়! বনজ কুসুম পর্ব ২৭। লিখছেন অমৃতা ভট্টাচার্য...
Dengue Superfood

হ্যাঁ, রোগীর পথ্যও সুস্বাদু হয়

জন্ডিসের মতো ডেঙ্গিতে এত বেশি বিধিনিষেধ নেই দীর্ঘদিনের জন্য। শরীরটা একটু জুতে এলে, খাওয়ার ইচ্ছে জাগলে ব্রেকফাস্টে অল্প মাখন দিয়ে হার্ড টোস্ট, ডিম সিদ্ধ এবং গাজর-বিন্‌স-ব্রকোলি-কড়াইশুঁটি সিদ্ধ করার পরে যৎসামান্য তেলে নাড়াচাড়া করে নুন-গোলমরিচ সহযোগে খেতে ভাল লাগবে। তবে ডেঙ্গিতে অরুচি ভাব কাটতে অনেকটা সময় লাগে। লিখছেন ইন্দ্রনাথ রুদ্র...
Rustic Cooking 26

বনজ কুসুম পর্ব – ২৬

এই চৌকো পৃথিবী বৃষ্টির প্রত্যাশায় ব্যাঙের বিয়ে দেয়, অথচ এই গাছ পাতা আর অনন্তলতার শুশ্রূষায় তেমন আগ্রহ নেই। বিশ্বগ্রামের পৃথিবীতে তাই আষাঢ় পিছিয়ে গেছে। অনেক দূরে অনেক কাছে বসে বসে যারা গাছ কাটছে, জঙ্গল পোড়াচ্ছে, মাটি জল হাওয়াকে তাতিয়ে তুলছে, তারাই আবার ধরা যাক সুন্দরবনে মেকং নদীর পাড়ে অর্থ বিনিয়োগ করছে কার্বন পয়েন্ট পেতে। বনজ কুসুম পর্ব ২৬। লিখছেন অমৃতা ভট্টাচার্য...
Bengali Dal Recipe

ডালেভাতে বাঙালি

কোন ভাত? বাঙালি মূলত সিদ্ধ চালের ভাতের ওপর দৈনিক আহার নির্বাহ করে। কোন ডাল? সাধারণত মুসুর কি মুগ ডাল তার রোজের আহার তালিকায়। ঠিক যেমনভাবে ঋতু পরিবর্তন হয়, বদলায় আমাদের শাকপাতা, সবজি, মাছ, তেমনই বদলায় ডালের প্রকার, তার রান্নার প্রকার। লিখছেন শমিতা হালদার...
Rustic cooking 25

বনজ কুসুম পর্ব – ২৫

জীবনের গুছিয়ে তোলা সংসারখানা যেন গোলাঘরের মতো। সেখানে কেবলই শস্য মজুত হচ্ছে দিনেরাতে। এই রোদ জল রান্নাঘর আর লতিয়ে ওঠা কুমড়োর ডগা নিয়ে সে হামেশাই ব্যস্ত। এসব ব্যস্ততায় অবশ্য বড়বাবুর অকারণ তাগাদা নেই। এই তাগিদ মানুষের নিজেরই। তাই গ্রীষ্মদিনের ক্লান্তিও তাকে জিরোতে দেয় না। বনজ কুসুম পর্ব ২৫। লিখছেন অমৃতা ভট্টাচার্য...
Bombay Duck

লাভলি লইট্যা

লইট্যা মাছের স্বাদের আসল রস লুকিয়ে লইট্যা মাছের রসায়। আর লইট্যা মাছের রসা যিনি নিখুঁত রাঁধতে পারবেন, তাঁকে তুখোড় রন্ধনশিল্পী হিসেবে সম্মান দিতেই হবে। এই আইটেম ঠিকমতো নামাতে হলে কেবল দক্ষ রাঁধুনি হলেই চলবে না— রান্নায় সীমাহীন ধৈর্য, গভীর মনোসংযোগ ও তীক্ষ্ণ অনুমানক্ষমতা আবশ্যিক। কারণ, একটু এদিক থেকে ওদিক হলে লইট্যা মাছের রসা ঘেঁটে ঘ হয়ে যাবে। লিখছেন ইন্দ্রনাথ রুদ্র...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com