স্মৃতিধার্য নয়
তবুও তোমার কথা
এখনও আমার
মনে হয়
অধিকন্তু নীল
গোপনে আমাকে ডাকে
আর দেখে যাই শুধু
বিষাদমিছিল
জীবনের খেলা
কেউ কি বুঝেছে বলো
নদীজলে ওই
ভেসে যায় ভেলা
নেই কিছু,আছে?
সকলই তাহার কথা
মেঘ হয়ে ওড়ে দেখি
স্মৃতিমহাকাশে…
*ছবি সৌজন্য: Pixels