দ্রোণের রচনা চক্রব্যুহ –
অসহায় পাণ্ডবপক্ষ,
সংসপ্তক বধে ব্যস্ত জিষ্ণু
এগিয়ে এলেন অভিমণ্যু।
দ্বাররক্ষক জয়দ্রথ,
দেবতার বরে অজেয়-
ভয়শূন্য কিরীটিসুত
শুরু করেন বিক্রম।
তেজ গগনচুম্বী,
নাশে শত শত কৌরব।
সংহারে বৃষসেন, পদ্ম, লক্ষণ, উলূক
নিরুপায় দুর্যোধন, দেন পরামর্শ
অন্যায় যুদ্ধে লিপ্ত সপ্তরথী।
বাহিরের পথ অজ্ঞাত
মৃত্যু নির্ধারিত।
তবু একাই যুদ্ধে সুভদ্রানন্দন
বিবেক অনুপস্থিত, বুদ্ধি বিসর্জিত
পাণ্ডব শিবিরে হাহাকার
শরাঘাতে জর্জরিত বীর
চিরনিদ্রায় শায়িত
পিতার রাখেন মান –
এক শ্রেষ্ঠ বালকবীর।
Bookmark (0)
Please login to bookmark
Close
শরণ্যা মুখার্জি
বালিগঞ্জ শিক্ষা সদন স্কুলের ছাত্রী। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। প্রিয় বিষয় সাহিত্য ও ইতিহাস। বিশেষ ভালোবাসা ছবি আঁকা আর ক্রিকেটে। ইতিপূর্বে লেখা প্রকাশিত হয়েছে ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডায় ও বাংলাদেশ থেকে প্রকাশিত ভ্রমণের প্রজাপতি গ্রন্থে। বারোটি দেশে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।

- Tags: Poem, কবিতা, কিশলয়, বাংলা কবিতা
Subscribe To Newsletter
কথাসাহিত্য
সংস্কৃতি
অরিন চক্রবর্তী
আহার
অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র
অমৃতা ভট্টাচার্য
বিহার
প্রদীপ্ত চক্রবর্তী
মন্দার মুখোপাধ্যায়
মন্দার মুখোপাধ্যায়
কলমকারী
মহুয়া সেন মুখোপাধ্যায়
কিংশুক বন্দ্যোপাধ্যায়
ফোটো স্টোরি
নির্মাল্য চ্যাটার্জি
শান্তনু ঘোষ
নির্মাল্য চ্যাটার্জি
উপন্যাস
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]
6 Responses
অসাধারণ, সামনের দিনে আরো অনেক লেখা পড়ার আগ্রহ রইল।
Ashadharon hoyeche.
শরণ্যা, বেশ পরিণত লেখা।
দারুণ, পরের প্রকাশের অপেক্ষায় রইলাম।
অসাধারণ হয়েছে ।
অসাধারণ হয়েছে।আরো পড়তে চাই