













(Gangasagar)
২০২৬ সালের ৩রা ফেব্রুয়ারি, সদ্যসমাপ্ত হওয়া ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (IKBF) রীতিমতো সাক্ষী থেকেছে জনপ্লাবণের। আগের সমস্ত রেকর্ড ভেঙে বইয়ের টানে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেছেন মেলায়।
বিশ্বের বৃহত্তম অ-বাণিজ্যিক বইমেলা সেন্ট্রাল পার্কের এই বইমেলা। পাশাপাশি দুই সপ্তাহের জন্য তামাম বাঙালির আবেগ ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে ওঠে মেলাপ্রাঙ্গণ। ক্যামেরার লেন্সে ধরা পড়ল মেলা ঘিরে বাঙালির সেই উন্মাদনা, উদযাপন ও আনন্দের বিভিন্ন মুহূর্ত।
শান্তনু (শানু) ঘোষের প্রিয় সঙ্গী ক্যামেরা। স্ট্রিট, ট্র্যাভেল ও ডকুমেন্টারি ফটোগ্রাফি তাঁর ছবি তোলার মূল বিষয়। ফ্যাশন ও লাইফস্টাইল, ই-কমার্স, ইন্টেরিয়র, রিয়েল এস্টেট এবং ফুড ফটোগ্রাফিতে রয়েছে সুদীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা। জীবনের দামি মুহূর্তগুলিকে লেন্সবন্দি করার চেষ্টায় নিয়োজিত থাকেন সর্বক্ষণ।
