পারলে গাছের কাছে গিয়ে বল
ওর কাঠ ভালই আছে লোহার সাথে
মানুষ এলে ঠোকাঠুকি, নিরুদ্দেশে জুড়ে জুড়ে থাকা
এইসব আর রোদ্দুরের রাস্তা নিয়ে অপেক্ষা করা শিখছে …
একাকীত্ব মানে
উন্মুক্ত হয়ে আছি
মনের মৌচাক ভেঙে
কার জন্য জানি না!
ঘর জানে
দরজা চায় খোলা থাক শেকল
আসুক রোদ্দুর
বৃত্ত হয়ে ছায়া মেলুক দেওয়ালে …