হেমেন্দ্রকুমার রায় 1 post
বাংলা কিশোর সাহিত্যের এক অবিসংবাদিত জাদুকর। ১৮৮৮ সালের ২ সেপ্টেম্বর কলকাতায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম। প্রথাগত শিক্ষার গণ্ডি পেরিয়ে মাত্র ১৪ বছর বয়স থেকেই সাহিত্যচর্চায় আত্মনিয়োগ। অ্যাডভেঞ্চার, গোয়েন্দা এবং ভৌতিক গল্পের ধারাকে জনপ্রিয় করে তোলার মূল কারিগর তিনি। তাঁর সৃষ্ট গোয়েন্দা জুটি জয়ন্ত-মানিক এবং দুঃসাহসী যুগল বিমল-কুমার আজও বাঙালি পাঠকদের হৃদয়ে অমর। 'যক্ষ্মের ধন', 'আবার যক্ষ্মের ধন', 'সোনার পাহাড়ের যাত্রী' এবং 'মেঘদূতের মর্ত্যে আগমন' তাঁর লেখা অন্যতম কালজয়ী উপন্যাস।
View posts →হৈমন্তী দত্ত রায় 2 posts
আমি, হৈমন্তী দত্ত রায়, যদিও ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনা করেছি, বাংলা ভাষার চর্চা আমাদের বাড়ীতে বহু যুগ ধরে। মাতৃ ভাষা না পড়লে বা না জানলে, সে যেই হোক – পুরুষ কিংবা নারী – সঠিক অর্থে মানুষ হয়ে উঠতে পারে না। বাংলা ভাষাতে লেখা বই পড়তে ভালো লাগে কেন? উত্তরে বলবো – ‘সেখানে আমি নিজের পরিচয় খুঁজে পাই।‘ আমার চারটির বেশী ইংরেজিতে লেখা বই এম্যাজনে পাওয়া যায় এখনও। বাংলায় আমি লিখতে শুরু করেছি খুবই ইদানীং। আত্মপ্রকাশ আমার লক্ষ্য এবং উপলব্ধি। পাঠক যদি আমার লেখা পড়ে আনন্দ পান, সেটাই হবে আমার সব থেকে বড়ো প্রাপ্তি।
View posts →হৈমন্তী ভট্টাচার্য 2 posts
হৈমন্তী ভট্টাচার্য পেশায় শিক্ষিকা। নিবাস দমদম। মূলত নিবিড় পাঠক। রঙের বাহারে প্রকৃতির ছবি আঁকা এবং কলমে ভাবনাকে রূপ দেওয়া তাঁর প্যাশন। শারদীয়া সহজিয়া, বিষাণ শারদীয়া, ঋত্বিক, অভিব্যক্তি, কাশফুলের বার্তা, পাঁচ মাথার মোড়, শনিবারের আসর, দক্ষিণের জানালা ই-ম্যাগ ইত্যাদি বিভিন্ন জায়গায় লেখা প্রকাশিত হয়েছে।
View posts →হৈমন্তী ভট্টাচার্য 1 post
হৈমন্তী ভট্টাচার্য, পেশায় শিক্ষিকা। মূলত নিবিড় পাঠক। রঙের বাহারে প্রকৃতির ছবি আঁকা এবং কলমে ভাবনাকে রূপ দেওয়া তার প্যাশন। বিভিন্ন পত্র পত্রিকায় ও বিভিন্ন সংকলনে তার লেখা প্রকাশিত।
View posts →