(Snoring Disease)
সরস্বতী পুজোয় সবাই প্রায় ছুটি নিলেও আমাদের কাজের কোনও বিরতি নেই। তাও কাজের ফাঁকে হাসপাতালের ওপর থেকে নিচে তাকিয়ে দেখি, মাইকে গান বাজছে। বাপ্পি লাহিড়ীর কালজয়ী বাংলা গান। আমাদের কৈশোরের মন ভাল করে দেওয়া সেই গান শুনে স্মৃতিকাতর হয়ে নিচে চায়ের দোকানে গিয়ে এককোণে বসলাম।
আরও পড়ুন: দহন দিনের কিছু শরীরী সমস্যা
কিন্তু ডাক্তারদের সাধারণত চায়ের দোকানে আড্ডা দেওয়া দৃষ্টিকটু। তাই একটু আড়াল করে বসতে গিয়ে দেখি একগাল হাসি নিয়ে একজন বৃহৎবপু ভদ্রলোক আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। অপ্রস্তুত হয়ে উঠে পড়তেই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ‘আপনি ডাক্তারবাবু না? ভয়ে ভয়ে হ্যাঁ বলতেই হল।’

ভদ্রলোক মুখের হাসি আকর্ণ বিছিয়ে বললেন, ‘ফেসবুকে আপনার ভিডিও দেখেছি। আপনাকে ফলো করি নিয়মিত।’ আমি একটা সৌজন্যসূচক দেঁতো হাসি হেসে পাশ ফিরে বেরিয়ে যেতে উদ্যত হতেই ভদ্রলোকের স্ত্রী হঠাৎ উদয় হয়ে রাস্তা ঘিরে দাঁড়ালেন।
‘ডাক্তারবাবু, উনি খুব দুর্বল বোধ করছেন আজকাল। সারাদিন ঝিমিয়ে থাকেন। সেদিন তো বাইক চালাতে চালাতে প্রায় ঘুমিয়েই যাচ্ছিলেন। জোর বেঁচে গিয়েছেন। শহরে একজন চিকিৎসক কে দেখিয়েছি। ওঁর পরামর্শে সুগার, কোলেস্টেরোল, থাইরয়েড, ইউরিক অ্যাসিড টেস্ট করেছি। সবই বেড়েছে ইদানীং। কী করি বলুন তো?
রোগীর চিকিৎসার কাগজপত্র না দেখে রাস্তার উপর দাঁড়িয়ে কী পরামর্শ দেব, বুঝে উঠতে পারলাম না। আবার কিছু না বললেই সোশাল মিডিয়ায় কটুক্তি করে পোস্ট করবেন আমার বিরুদ্ধে। তাতে আবার কিচ্ছু না জেনে কেউ কেউ কমেন্ট করবে ‘ডাক্তার নয় ডাকাত’।

আতান্তরে পড়ে বললাম, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রগুলো একবার না দেখে নিদান দেওয়া আপনার পক্ষে সমস্যার হতে পারে। পরে একবার সমস্ত কাগজপত্র নিয়ে দেখিয়ে যাবেন। তখনকার মতো নিস্তার পেলেও সেদিন বিকেলেই হাজির সেই দম্পতি। রক্তচাপ মাত্রাতিরিক্ত। কাগজপত্র ঘেঁটে দেখলাম, ক্ষতিকর কোলেস্টেরল যাইপরনাই বেড়েছে। যদিও হাইপোথাইরয়েড প্রায় নেই বললেই চলে। সুগার সবেমাত্র ঊর্ধ্বমূখী। ভদ্রলোক প্রায় সারাক্ষণই ঝিমোতে থাকেন। কাজে মন নেই। খিটখিটে স্বভাব। স্থূলবপু।
আমি ভদ্রলোককে হাঁ করে জিভ বের করতে বললাম। মোটা জিভের ফাঁকে ফোলা টনসিল ও মুখগহ্বরের সংকীর্ণতা চোখে পড়ার মতো।
জিজ্ঞেস করলাম, ঘুমানোর সময় নাক ডাকেন? ভদ্রলোক ‘না‘ বলতে যাবার আগেই ভদ্রমহিলা প্রায় লাফিয়ে উঠলেন। সে আর বলতে! আমার তো না হয় অভ্যেস হয়ে গেছে। ওঁর নাকের গর্জনের দাপটে গত ছয় মাসে তিন-তিনটে ভাড়াটিয়ে ঘর ছেড়েছেন। পাশের বাড়ির লোকজনও অতিষ্ঠ। ছেলেমেয়ে রুমের ভেতর সাউন্ডপ্রুফ ইন্টিরিয়র করাবে বলে ঠিক করেছে।
আমি ভদ্রলোককে হাঁ করে জিভ বের করতে বললাম। মোটা জিভের ফাঁকে ফোলা টনসিল ও মুখগহ্বরের সংকীর্ণতা চোখে পড়ার মতো।

জিজ্ঞেস করলাম, ঘুমানোর সময় কখনও কখনও দম আটকে যাবার মতো হয়? ভদ্রলোক খানিক লজ্জা বনত মুখে জবাব দিলেন, প্রায়ই হয়। ভদ্রমহিলা বললেন, মাঝেমাঝে এমনভাবে আটকে যায়, মনে হয় যেন এক্ষুনি দম বেরিয়ে যাবে। তখন ঘুম ভেঙে যায়। উঠে বসে কাশতে থাকে। আমারও ঘুম ভেঙে যায়। প্রায় প্রতি রাতেই এ ঘটনা ঘটে।
আমার এতক্ষণে একটা ধারণা হল। বললাম, বোধহয় উনি ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’তে ভুগছেন। ঘুমানোর সময় শ্বাসপথের উপরের অংশ শিথিল হয়ে এলেই উপরের শ্বাসপথ রুদ্ধ হয়ে শরীরে শ্বাসবায়ুর প্রবেশ কমিয়ে দেয়। এতে কোষের মধ্যে অক্সিজেন কম পৌঁছায়। ফলে রক্তে কার্বন ডাই-অক্সাইড বেড়ে গিয়ে বিপত্তি ঘটায়।
আমার কথা শুনে এতক্ষণ নাসিকা গর্জনে বাড়িতে ঘটে যাওয়া প্রলয়ের বর্ণনা দেওয়া ভদ্রমহিলা বললেন ‘সামান্য নাক ডাকা থেকে এত্তো কিছু?’
এর ফলে সিম্প্যাথেটিক সিস্টেমের অতিরিক্ত সক্রিয় হয়ে গিয়ে ব্লাড প্রেসার বেড়ে যায়। আবার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে সুগারও বাড়িয়ে দেয়। এভাবে একে একে মেটাবলিক ডিসফাংশান করে মৃত্যুমুখী করে তোলে মানুষকে।
এছাড়া সারারাত ঠিকভাবে না ঘুমোলে পরের দিন ঝিমুনি ভাব আসে। গাড়ি চালকদের ক্ষেত্রে এই ঝিমিয়ে পড়ার জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে। তার উপর মদ্যপান বা ধূমপান করলে তো আর কথাই নেই।
আমার কথা শুনে এতক্ষণ নাসিকা গর্জনে বাড়িতে ঘটে যাওয়া প্রলয়ের বর্ণনা দেওয়া ভদ্রমহিলা বললেন ‘সামান্য নাক ডাকা থেকে এত্তো কিছু?’

বাইরে তখনও বাপি লাহিড়ীর গান বাজছে। আমি সেই সুর ধরেই বললাম, আমাদের সবার প্রিয় বাপি লাহিড়ী ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই রোগেই আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।
এবার ভদ্রমহিলা অবাক হয়ে কপালের ভ্রু কুঁচকে চিন্তাক্লিষ্ট মুখে জিজ্ঞেস করলেন, তাহলে কী করব ডাক্তারবাবু?
সবার প্রথমে আমার সন্দেহ আদৌ সঠিক কি না, সেটা পরীক্ষা করে জানতে হবে। সেজন্য স্লিপ স্টাডি করতে হবে। আজকাল স্লিপ স্টাডির জন্য কেউ হাসপাতালে ভর্তি হয়ে বিল বাড়াতে চান না। বাড়িতেই টেকনিশিয়ানকে ডেকে নেন। সেরকম কাউকে বাড়িতে ডেকে টেস্ট করানোর পর উপায় বলে দেব।
উপায় কী? ওজন কমানো ছাড়া গত্যন্তর নেই। তবে আপাতত সি-প্যাপ নামক একটি মেশিন নাকে-মুখে লাগিয়ে ঘুমোতে হবে।
সপ্তাহখানেক বাদে স্লিপ স্টাডির রিপোর্ট নিয়ে এলেন ভদ্রলোক। যা ভেবেছিলাম ঠিক তাই। সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় (ও.এস.এ) ভুগছেন উনি।
উপায় কী? ওজন কমানো ছাড়া গত্যন্তর নেই। তবে আপাতত সি-প্যাপ নামক একটি মেশিন নাকে-মুখে লাগিয়ে ঘুমোতে হবে।

প্রথমটা অস্বাভাবিক লাগলেও এটা ছাড়া গতি নেই। মাস সাতেক পরে ভদ্রলোক চেম্বারে এলেন। প্রথমে চিনতেই পারিনি। নিজের চেষ্টায় খাদ্যাভাসে লাগাম লাগিয়ে ও নিয়মিত শরীরচর্চা করে ওজন অনেকটাই ঝরিয়েছেন। ইদানিং সি-প্যাপ মেসিন ব্যবহার করে চলেছেন। প্রেশার, সুগার কোলেস্টেরল সবই আশানুরূপভাবে কমেছে।
বাড়ির ভাড়াটিয়ারা আর বাড়ি ছেড়ে পালিয়ে যান না। সাউন্ড-প্রুফ ইন্টিরিয়ারের খরচ বেঁচেছে। দাম্পত্য জীবনেও ফিরে এসেছে সুখ। তাই মন্দিরে পুজো দিয়েছেন ওঁরা। সেই প্রসাদ আমার মুখে নিজে হাতে তুলে দিয়ে বললেন, আমাদের জীবনে বাপি লাহিড়ীর গানের ভূমিকা অনেকখানি। বাঙালির প্রেমের একপ্রকার জাতীয় সংগীতের স্তরে পৌঁছে যাওয়া গানের কলি দিয়েই উনি আমাকে প্রথম প্রেমপত্রটা লিখেছিলেন যে!
ডক্টরস ডায়লগ থেকে পুনর্মুদ্রিত
