(Deshvikharir Jamijiret 9)
আঞ্চলিক ইতিহাসের চর্চা করেন এমন মানুষের কাছে ভদ্রেশ্বরের সমৃদ্ধ অতীতের বৃত্তান্ত শুনেছি৷ ১৯৭২-এ পেয়েছি ভেন্টিলেশনে থাকা একটি জনপদ৷ বেঁচে আছে, নড়াচড়া নেই৷ শ্বাস চলছে, কথা নেই৷ ১৯৭৫-এ হঠাৎই পেয়ে গেলাম কথার নদীঘাট৷ কত বর্ণের কথা, কীভাবে কথা বলতে হয়, কথার পিঠে কথা জড়ো করতে হয়, কথা শুধু কথা নয়, হৃদয়ের সৌন্দর্য, কীভাবে কথা উন্নত সম্পর্কের সেতু রচনা করে যায়, আরও কত৷
নদীর জলে সূর্য জ্যোৎস্না৷ স্টেশনের কাছেই এই ঘাট, মাস্টারমশাইয়ের বাড়ি, ইংরেজি সাহিত্যের শিক্ষক ও কবি রমানাথ চট্টোপাধ্যায় এবং কবি মিনতি চট্টোপাধ্যায়ের দুয়ারখোলা সংসার৷ ‘দুয়ারখোলা’ বলা এই জন্যে যে, সাতসকাল হোক বা সাঁঝবেলা, মাঝদুপুর হোক বা রাতদুপুর, দুয়ারে কোনও সাহিত্যপ্রয়াসী ডাক শুনলেই কবি-দম্পতি দরদি সম্ভাষণ ও আপ্যায়ন নিয়ে দাঁড়াতেন৷
আরও পড়ুন: দেশভিখারির জমিজিরেত পর্ব ১, পর্ব ২, পর্ব ৩, পর্ব ৪, পর্ব ৫, পর্ব ৬, পর্ব ৭, পর্ব ৮
অভিজ্ঞতা থেকে বলছি, রাত দশটা-সাড়ে দশটা বেজে গেছে, তখন রমানাথ চট্টোপাধ্যায় বলেছেন, আরেকবার চা হোক৷ শীতের দুপুর গড়ানো বিকেলে হাজির হয়ে লুচি-আলুর দম কিংবা বাঁধাকপির পকোড়া খেয়েছি৷ শুনেছি, মধ্যরাতে কড়া নেড়েছেন কোনও কবি বা কবির দল, কিছুটা অসংবৃত, কিছুটা নেশাতুর৷ কোথাও যাওয়ার নেই বলে চলে এসেছেন৷
রমানাথদার অনেকরকম সীমাবদ্ধতা— সংসারী, ভাড়াটে, স্থানীয় স্কুলের মাস্টার, বেতনও বেশ দুর্বল৷ এই বাউন্ডুলে সঙ্গ তাঁকে সমস্যায় ফেলতেই পারে৷ রমানাথদা এবং তাঁর সহধর্মিণী পরোয়া করেননি৷ ‘মূর্খ বড়ো সামাজিক নয়৷’ এই কবি দম্পতি সে-অর্থে কখনই নামী ছিলেন না, নাম প্রচারের তেমন বাসনা ছিলও না, কলকাতা-কেন্দ্রিক তাঁদের যাপন হলে হয়তো নাম ফাটত, তবে মফসসলের বহু তরুণের শ্রদ্ধা আর সমবয়সীদের ভালবাসা পেয়েছেন৷

কলকাতা, হাওড়া, বর্ধমান, মেদিনীপুর থেকেও কবি-লেখকরা আসতেন ওঁদের ঘরে৷ ‘ঘর’ বলছি এই জন্যে যে, দুই পুত্র নিয়ে কবি-দম্পতি বাস করতেন ভাড়াবাড়িতে, দুই কোঠা আর বারান্দার আস্তানায়৷ নিজেদের বাড়ি হয় অনেক পরে৷ অনুন্নত মফসসলের এই দুই সাহিত্যপ্রেমী, রমানাথদা আর মায়ের মতো বৌদির কথা হয়তো বেশি উচ্চারিত হবে না, আমার নিবিড় শ্রদ্ধা প্রণতি হয়ে রইল এইখানে৷
রমানাথদার কাছে আমাকে নিয়ে যায় তাঁর এক ছাত্র৷ প্রথম সাক্ষাতেই বলেছিলেন, এখানে থাকতে পারবেন? কথা বলবেন কার সঙ্গে? সারদাপল্লির বন্ধুদের পেয়ে, সেখানকার গ্রন্থাগারের হাজার বইয়ের সান্নিধ্যে এবং ছুটির দুপুরগুলিতে ‘রক্তকরবী’র মহড়ায় ভদ্রেশ্বর তখন একটু একটু করে আমার ভাল লাগার জায়গা হয়ে উঠছে৷
তাছাড়া, তুমি তো নকশাল৷ শ্যামল আমাকে বলেছে৷ নকশালদের সঙ্গে কথা বলায় সমস্যা আছে৷ রমানাথদার কাছে যে ছাত্রটি আমাকে নিয়ে গিয়েছিল তার নাম শ্যামল দে৷ সে তখন আমাদের পাড়ায় থাকে৷
তাঁকে বলেছিলাম৷ তিনি বললেন, পারলে ভাল৷ কেন এই মন্তব্য, জানতে চেয়েছিলাম বহু পরে একদিন৷ বলেছিলেন, এখানে হিন্দিভাষী থাকে পঞ্চাশ শতাংশের ওপর৷ তারা বাংলা ও বাঙালিকে বোঝে না৷ তারা তাদের কায়দায় চলে৷ পুরনো বাসিন্দারা পশ্চিমবঙ্গীয়৷ তারা পূর্ববঙ্গীয়দের, মানে তোমাদের মতো কলোনির বাঙালদের খুব একটা সুনজরে দেখে না৷ আর, যে কলোনিগুলি তৈরি হয়েছে সেখানে ভয়াবহ দারিদ্র্য অশিক্ষা অনৈতিক কাজকর্ম৷
তুমি যে কলোনিতে এসেছ, সেখানে জাল নোট পাওয়া গেছে পেটি পেটি৷ মাদক পাওয়া গেছে৷ চুরি করা গাড়ি ধরা পড়েছে৷ পুলিশের চোখে সন্দেহজনক এলাকা৷ স্কু্লে কলোনির ছেলেদের কাছে শুনতে পাই৷ আমার স্কুলের কত ছাত্র পড়া ছেড়ে সবজি নিয়ে বসে বাজারে৷ আমাদের ব্যর্থতার নমুনা৷ ভাবি, পালাই অন্য কোথাও৷ আমার কথাই তোমাকে বলেছিলাম সেদিন৷

তাছাড়া, তুমি তো নকশাল৷ শ্যামল আমাকে বলেছে৷ নকশালদের সঙ্গে কথা বলায় সমস্যা আছে৷ রমানাথদার কাছে যে ছাত্রটি আমাকে নিয়ে গিয়েছিল তার নাম শ্যামল দে৷ সে তখন আমাদের পাড়ায় থাকে৷ জাল টাকার ঘটনা তার কাছে আগেই শুনেছি৷ পুলিশ গুলি চালিয়েছিল টাকার পেটি নিয়ে পালাতে যাওয়া একটি লোকের পায়ে৷ সেসব কলোনি তৈরির সময়কার মামলা৷
ভদ্রেশ্বর আর বৈদ্যবাটি স্টেশনের মাঝখানে দু-পাশের জমিতে সত্তর দশকের মাঝামাঝি সময়ে বিস্তীর্ণ আবাদ ছিল৷ ডিভিসি খালের গা ঘেঁষে মাইল মাইল জমিতে ধানের স্বর্ণবিস্তার দেখেছি৷ কোনও বিকেলে বাড়ি ফেরার পথে ট্রেন বৈদ্যবাটি স্টেশন ছাড়লে দরজার কাছে গিয়ে দাঁড়াতাম সূর্যাস্ত দেখব বলে৷ আদিগন্ত মাঠের শেষে আলোর পূরবী৷
অরুণ চক্রবর্তী, দীপক রায়, অমৃততনয় গুপ্ত বা অরুণ রক্ষিত, মৃদুল দাশগুপ্ত, রমা ঘোষ, কেশব বণিক, সমর বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মুখোপাধ্যায়, সনৎ মান্না, সনৎ দে-কে৷ এঁরা সবাই কবি৷ কবি ও ‘বিভিন্ন কোরাস’-সম্পাদক সুনীল মিত্র, প্রাবন্ধিক সুশীল বসু৷ গল্পকার শ্যামল পাল, বিদ্যুৎ বিশ্বাস, প্রদীপ চট্টোপাধ্যায়৷
ভদ্রেশ্বর স্টেশনের পশ্চিমের জমি ছিল কুন্তীর খাত৷ জল সরে গেলে ফসলের বান৷ পাখি আসত নানারকম৷ পাখি দেখতে ও ছবি তুলতে আসতেন বিশেষজ্ঞ অজয় হোম৷ তাঁর সঙ্গী হতেন অধ্যাপক কৃষ্ণ গোস্বামী৷ রেললাইনের দক্ষিণ-পূর্বে ধানজমির মধ্যে একটা স্কুলবাড়ি৷ দেদার হাওয়া রোদ বৃষ্টি নিয়ে দাঁড়ানো দোতলা৷ রবীন্দ্র স্মৃতি বিদ্যানিকেতন৷ স্কুলটা এখনও আছে৷
ধানের দোলা, ঝড়ের বিকেল, রোদের দুপুর, পাখির ডাক সব মুছে গেছে ‘উন্নয়ন’-এর তোড়ে৷ এই স্কুলে শিক্ষক ছিলেন রমানাথ চট্টোপাধ্যায়৷ ক্ষীরপাইয়ের স্কুল থেকে এইখানে আসেন কলকাতা কাছাকাছি হবে বলে৷ কলকাতা কিন্তু দূরেই থেকে গেছে শেষ পর্যন্ত, কারণ বড় হওয়ার জন্য রাইট টাইমে রাইট প্লেসে ঘোরাঘুরি বিশ্বাস করতেন না রমানাথদা৷

যাকে বলেছি নদীঘাট, কবি-দম্পতির ভাড়াঘর, সেখানে পেয়েছি, সব নাম মনে নেই, অরুণ চক্রবর্তী, দীপক রায়, অমৃততনয় গুপ্ত বা অরুণ রক্ষিত, মৃদুল দাশগুপ্ত, রমা ঘোষ, কেশব বণিক, সমর বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মুখোপাধ্যায়, সনৎ মান্না, সনৎ দে-কে৷ এঁরা সবাই কবি৷ কবি ও ‘বিভিন্ন কোরাস’-সম্পাদক সুনীল মিত্র, প্রাবন্ধিক সুশীল বসু৷ গল্পকার শ্যামল পাল, বিদ্যুৎ বিশ্বাস, প্রদীপ চট্টোপাধ্যায়৷
অর্ধ শতাব্দী আগেকার কথা৷ হাওড়া থেকে আসতেন রামশঙ্কর পাত্র, মনোরঞ্জন হাজরা৷ দুজনেই কবি৷ রমানাথদার বন্ধুস্থানীয়৷ মনোরঞ্জনদা বাস কন্ডাক্টর৷ ওইরকম একটা বিরক্তিকর জীবিকার মধ্যে কোমল মনটি বাঁচিয়ে রেখেছিলেন৷ অরুণ চক্রবর্তী ইঞ্জিনিয়র, হিন্দ মোটরে চাকরি করতেন, মনেপ্রাণে বাউল৷ সুনীল মিত্র আপনভোলা নিত্যমাতাল৷ সুশীল বসুকে তখন বুঝিনি৷ দেশভাগ, বাঙালিয়ানা, বাঙালি সত্তা নিয়ে তাঁর সেদিনের কথাগুলির মূল্য বুঝেছি পরে৷ বারকয়েক এসেছিলেন শিল্পী রবীন মণ্ডল৷ আড্ডার টানে, ভ্রাতৃপ্রতিম রমানাথের টানে৷
ঘর অকুলান হলে আড্ডাকে যেতে হল স্থানীয় প্রাচীন সাধারণ পাঠাগারের দোতলায়৷ মাসের এক রবিবার৷ সে এক উৎসব৷ আজ সবই ভোঁ ভাঁ হয়ে গেছে৷ গ্রন্থাগারের পাশ দিয়ে যেতে যেতে সেদিন যেন দেখি, অখ্যাত মফসসল যাবতীয় সীমাবদ্ধতা মুছে প্রবল প্রেমে ও আবেগে লেখক-কবি-পাঠক নিয়ে সাহিত্যের কেন্দ্রে দাঁড়াচ্ছে৷
আমার শুধু দেখে যাওয়া আর কথা শোনা৷ মাঝে সাঝে দু-একটা কথা বলা৷ আমি লিখি না৷ লিখতে পারি না৷ তরুণরা নতুন গদ্যপদ্য নিয়ে আসেন৷ স্কুলের সময়ের আগে ও পরে সকালে ও সন্ধেয় রমনাথদা টুইশন করতেন৷ সন্ধের টুইশন বন্ধ হয়ে গেল আড্ডার চাপে৷ ছাত্রদের জায়গা দখল করলেন সাহিত্যপ্রয়াসীরা৷ রমানাথদারও হয়তো সারাদিন ছাত্র পড়ানোটা আর ভালে লাগছিল না৷
বাইরের ঘরের তক্তপোষে চারজন, মেরেকেটে পাঁচজন বসতে পারে৷ মেঝেয় শতরঞ্জি পাতা হয়৷ কোনও কোনও দিন আরও একটা শতরঞ্জি, ঘরের পরিসরে যতটুকু ধরে৷ কেউ কবিতা পড়েন৷ কেউ গল্প৷ আলোচনা হয়৷ কখনও নতুন পড়া বই নিয়ে বলেন কেউ৷ রমানাথদা কবিতা পড়েন ক্বচিৎ, অনেকে মিলে ধরলে৷ হেঁশেল সামলে বৌদি দু-ঘরের মধ্যবর্তী দরজায় দাঁড়িয়ে শোনেন৷ কবিতাও পড়েন সুযোগ পেলে৷

ঘর অকুলান হলে আড্ডাকে যেতে হল স্থানীয় প্রাচীন সাধারণ পাঠাগারের দোতলায়৷ মাসের এক রবিবার৷ সে এক উৎসব৷ আজ সবই ভোঁ ভাঁ হয়ে গেছে৷ গ্রন্থাগারের পাশ দিয়ে যেতে যেতে সেদিন যেন দেখি, অখ্যাত মফসসল যাবতীয় সীমাবদ্ধতা মুছে প্রবল প্রেমে ও আবেগে লেখক-কবি-পাঠক নিয়ে সাহিত্যের কেন্দ্রে দাঁড়াচ্ছে৷
আড্ডা আরও ছড়ায়৷ শ্রীরামপুরে সুনীল মিত্রের বাড়ি, রমা ঘোষের বাড়ি; চন্দননগরে অরুণ চক্রবর্তীর বাড়ি; চুঁচুড়ায় বীণাপাণি লাইব্রেরি; বাঁশবেড়িয়া লাইব্রেরি৷ সব মনে পড়ে না আজ৷ কলকাতার একটা আড্ডার কথা স্পষ্ট মনে আছে৷ শর্মিষ্ঠা পাঁজার আয়োজনে ‘গল্পচক্র’-এর অনুষ্ঠান৷ অংশগ্রহণকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়েছিল৷ ঘর জুড়ে উদীয়মান গল্পকাররা৷
হুবহু এরকম না হলেও মোটামুটি এরকমই৷ সন্দীপনদা বলেছিলেন, কিস্সু হয়নি৷ মাটি থেকে পা বেয়ে শক্তি ওঠে নাকি? বলবার চেষ্টা করেছিলাম, গাছ যেমন মাটি থেকে শক্তি নেয়…৷
আমার তো ধরণী টেনে নাও অবস্থা৷ রমানাথদা সঙ্গে ছিলেন৷ গল্প পড়তে হল৷ বেশ নার্ভাস৷ সন্দীপনদা গুছিয়ে বসে ফুৎকারে উড়িয়ে দিলেন, কিস্সু হয়নি৷ গল্পের শেষটা ছিল এরকম, যত দূর মনে পড়ে: এক তরুণ নানাভাবে প্রত্যাখ্যাত হতে হতে প্রচণ্ড রেগে ওঠে৷ হাতে তুলে নেয় পাথর৷ নিশানা ঠিক নেই৷ দূরে কোথাও আঘাত করতে চায়৷ সে টানটান দাঁড়ায়৷ মাটিতে পা জোরে চেপে রাখে৷ মাটি থেকে তুলে নেয় শক্তি৷ পায়ের শিরা-উপশিরা বেয়ে সেই শক্তি পৌঁছয় শিরদাঁড়ায়৷ শিরদাঁড়া বেয়ে ডান কাঁধে৷ কাঁধের জোরে পাথর নিক্ষেপ করে হাত৷ কোথাও কিছু ভেঙে পড়ে৷

হুবহু এরকম না হলেও মোটামুটি এরকমই৷ সন্দীপনদা বলেছিলেন, কিস্সু হয়নি৷ মাটি থেকে পা বেয়ে শক্তি ওঠে নাকি? বলবার চেষ্টা করেছিলাম, গাছ যেমন মাটি থেকে শক্তি নেয়…৷ সন্দীপনদা জিজ্ঞেস করেন, এখনকার লেখা পড়ো? তর্ক করিনি৷ ‘কিস্সু হয়নি’র ধাক্কাটা হালকা হয়ে গেছে সন্দীপন চট্টোপাধ্যায়ের সহকর্মী হতে পেরে৷ তখন তাঁকে অল্প অল্প বুঝি৷
শ্রীরামপুরে কবি রমা ঘোষের বাড়িতে গল্প নিয়ে যাওয়ার আদেশ দেন রমানাথদা৷
গল্প তো নেই৷
লিখে ফেলো দু-দিনে৷ রবিবার যাব৷ মৃদুল দাশগুপ্ত থাকবেন৷
রমা ঘোষ পড়লেন ‘অর্পণ’: ‘তুমি কি নাবিক হবে ভাসাবে জাহাজ/নিয়ে যাবে জলের গোপন দেশে আমাকে একাকী!/দেখাবে উড়ুক্কু মাছ, ঝিনুকের ঘর/শোনাবে পুরোনো গল্প গ্রীক উপকথা৷’ (আমার কথার সূত্র ধরে রমাদির কবিতাটি খুঁজে দিয়েছেন অনুজ-বন্ধু দেবাশিস মল্লিক)।
ছেঁড়া মশারিতে গামছা ছড়িয়ে, কোনওক্রমে লিখি গদ্য, দশ কি পনের লাইনের: ‘অপ্রতিম চিত্রকল্প ভেঙে যায়’৷ একটা মেয়েকে দেখেছিলাম, যার শাড়ির ভাঁজে গৌরব বাজে, ঝিলের জলে হাওয়া বয়ে গেলে মেয়েটি ভেঙে যায়, তার না-বলা কথার টুকরোগুলো জলে ভাসে৷
সেই রবিবার, সাল ১৯৭৭ কি ১৯৭৮, রমাদির বাড়িতে কয়েকটি কবিতা পড়েন মৃদুল৷ মনে আছে ‘আগামী’র কথা: ‘ধরো, সেদিনও এমনই রাত, জালিয়ানওয়ালাবাগে/ডায়ারের বন্দুক নিয়েছে কেড়ে সোনার টুকরো ছেলে/দ্রোণাচার্য ঘোষ!/ভাবো, ভাবো সেদিনের উৎসব! বরানগরের গঙ্গার জল থেকে/আবার এসেছে উঠে/তিনশো তরুণ’৷

রমা ঘোষ পড়লেন ‘অর্পণ’: ‘তুমি কি নাবিক হবে ভাসাবে জাহাজ/নিয়ে যাবে জলের গোপন দেশে আমাকে একাকী!/দেখাবে উড়ুক্কু মাছ, ঝিনুকের ঘর/শোনাবে পুরোনো গল্প গ্রীক উপকথা৷’ (আমার কথার সূত্র ধরে রমাদির কবিতাটি খুঁজে দিয়েছেন অনুজ-বন্ধু দেবাশিস মল্লিক)।
প্রবল চাপে পড়ে যারপরনাই কুণ্ঠিত আমি ডায়েরির ছেঁড়া পাতার এক পিঠে লেখা ‘অপ্রতিম চিত্রকল্প’ পড়ি কাঁপা গলায়৷ লেখাটি হারিয়ে ফেলেছি৷ আজও বুকে কল্লোল, মৃদুল আমাকে জড়িয়ে ধরেছিলেন৷ রমাদি গভীর চোখে ভাল বলেছিলেন৷ হারাইনি, এই ভালবাসা ভুলিনি, আমার একটুখানি জমিজিরেত৷
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
