(Greece Travelogue)
গ্রিস নিয়ে লিখতে বসে বুঝতে পারছি, কোথা থেকে শুরু করব জানি না, আর কোথায় গিয়ে শেষ করব, সেটাও জানি না। কারণ গ্রিস ভ্রমণ আমার কাছে শুধুই এক বিদেশ সফরের স্মৃতি নয়; এ যেন পৃথিবীর দীর্ঘ ইতিহাসের এক বিস্ময়কর সময়রেখা ধরে হেঁটে চলার অভিজ্ঞতা।
পাশ্চাত্য সভ্যতার অন্যতম উৎসভূমি এই গ্রিস। দর্শন, সাহিত্য, রাষ্ট্রচিন্তা, গণতন্ত্র, নাট্যকলার ইতিহাস— মানবসভ্যতার অসংখ্য গুরুত্বপূর্ণ অধ্যায়ের জন্ম এই দেশের মাটিতে। এই বিশাল ঐতিহ্য নিয়ে বিশদ আলোচনার জন্য অসংখ্য গবেষক, ইতিহাসবিদ ও বিদ্বজ্জনের লেখা রয়েছে। সেই দুঃসাহস আমার নেই। আমি ইতিহাসবিদ নই, প্রত্নতত্ত্ববিদও নই।
আরও পড়ুন: লাল বালিয়াড়ি থেকে বন্যপ্রাণের খোঁজে: নামিবিয়া ডায়েরি
আমি শুধু একজন পান্থজন, এক সাধারণ পথিক; কৌতূহলী মানবী।
নিজেকে আমি ‘পর্যটক’ বলতে চাই না, যার লক্ষ্য নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো, মনুমেন্ট বা টুরিস্ট স্পটগুলো দেখা, আবশ্যিক ছবি তোলা ও কোনও স্মারক নিয়ে ফেরা। কিন্তু এক পান্থজনের কাছে পথই সবচেয়ে বড় ম্যাজিক। ‘আমি’ নামের সেই মেয়েটা পথ চলতে চলতে থেমে যায়, অচেনা মানুষের সঙ্গে কথা বলে, স্থানীয় খাবারের স্বাদে একটি দেশের সংস্কৃতিকে চিনতে চায়, সমুদ্রের হাওয়ায় ইতিহাসের গন্ধ খোঁজে, কিংবা কোনও নির্জন গলিতে দাঁড়িয়ে সময়ের পদধ্বনি শোনার চেষ্টা করে।

মানুষ তো যাযাবরই ছিল। তার রক্তে বেড়ানোর নেশা। আর আমরা যতই নিজেদের আধুনিক বলি, সেই রক্তের অভ্যাস যাবে কোথায়! তারপর আবার বাঙালিনী। সব থেকে খতরনাক ভ্রাম্যমাণ জীব। হাঁড়ির ভাত টিপে দেখে নেওয়ার মতো সবকিছু খুঁটিয়ে না দেখলে মন ভরে না!
হয়তো আমার দেখা গ্রিসের সঙ্গে অন্য কারও দেখা গ্রিস মিলবে না। কারণ প্রত্যেক ভ্রমণই শেষ পর্যন্ত ব্যক্তিগত। প্রত্যেক পথিক নিজের মতো করেই একটি দেশকে আবিষ্কার করে। এই কাহিনি সেই ব্যক্তিগত আবিষ্কারেরই গল্প।
ভ্রমণ মানে কোনও শহরের অলিগলিতে উদ্দেশ্যহীনভাবে হাঁটা, সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখা, কোনও এক গ্রামের ভিতর ঘরোয়া রেস্তোরাঁয় বসে বাড়িতে বানানো ওয়াইন খাওয়া, পাহাড়ের ধারে হাইকিং, চুপচাপ বসে সন্ধ্যার আমেজ নেওয়া কিংবা একটি অচেনা ক্যাফেতে বসে লোকজনকে নীরবে পর্যবেক্ষণ করা।
আমার সঙ্গে এই পথটুকু হাঁটতে হাঁটতে পাঠকের যদি গ্রিসকে একটু নিজের মতো করে আবিষ্কার করতে ইচ্ছে হয়, তাহলেই এই লেখা সার্থক।
কেন গ্রিস?
“আসলে গ্রিসের সঙ্গে বাল্যপ্রেম। গ্রিসকে প্রথম ভালবাসতে শুরু করেছিলাম স্কুলের ইতিহাস বইয়ের পাতায়। তখন আমাদের প্রজন্মর সবারই বয়স সাত কিংবা আট বছর।” স্কুলের ক্লাস থ্রি। সেই তখন থেকেই প্রাচীন গ্রিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনানায়ক আলেকজান্ডারের প্রতি গভীর মুগ্ধতা ছিল। যুদ্ধের ইতিহাস কখনও শুধু জয়-পরাজয়ের ইতিহাস নয়; মানুষের চরিত্রও ধরা পড়ে। রাজা পুরুর সঙ্গে আলেকজান্ডারের সেই ঐতিহাসিক সংলাপ— “একজন রাজা আরেকজন রাজার কাছ থেকে যে ব্যবহার আশা করে”— মনে গভীর ছাপ ফেলেছিল। সেই পারস্পরিক সম্মানবোধ শিখিয়েছিল, ইতিহাসের মহত্ত্ব শুধু বিজয়ে নয়, কে কাকে কীরকম সম্মান দিচ্ছে সেটাও একটা অর্জন।

তবে শুধু ইতিহাস জানার জন্যই তো কোনও দেশ ঘুরতে যাওয়া যায় না।
বেড়ানো মানে সেই দেশের মানুষকে চেনা, কিছুটা জানা। ভ্রমণ মানে কোনও শহরের অলিগলিতে উদ্দেশ্যহীনভাবে হাঁটা, সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখা, কোনও এক গ্রামের ভিতর ঘরোয়া রেস্তোরাঁয় বসে বাড়িতে বানানো ওয়াইন খাওয়া, পাহাড়ের ধারে হাইকিং, চুপচাপ বসে সন্ধ্যার আমেজ নেওয়া কিংবা একটি অচেনা ক্যাফেতে বসে লোকজনকে নীরবে পর্যবেক্ষণ করা। ভ্রমণ মানে নিজের ভেতরেও এক নতুন পথের সন্ধান পাওয়া।
সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হিসেবে যখন ভারতীয় প্রাচীন গ্রিক সভ্যতার সামনে দাঁড়াব, তখন মনে হবে দুটো সভ্যতা হাজার হাজার বছর পেরিয়ে যেন মুখোমুখি দাঁড়াবে। ভাবতেই রোমাঞ্চ হচ্ছিল!
সেই কারণেই আমাদের গ্রিস বেড়ানোর পরিকল্পনা শুধুমাত্র ঐতিহাসিক স্থান ঘুরে দেখার মধ্যে সীমাবদ্ধ রাখিনি। কোনও ট্যুর এজেন্টের সঙ্গে প্যাকেজে যেতে চাইনি। আমরা চেয়েছিলাম এজিয়ান সাগরের নীল জল, পাহাড়ি জনপদ, দ্বীপজীবন, মানুষের হাসিকান্না, স্থানীয় খাবার, বাজার, গির্জা, পুরনো রাস্তা— সবকিছু একসঙ্গে অনুভব করতে। কারণ একটি দেশকে সত্যিই জানতে হলে তার প্রকৃতি, তার মানুষ এবং তার রোজকার জীবনকে ছুঁয়ে দেখতে হয়। তাই নিজেরাই পুরো ট্যুর প্ল্যান করেছিলাম।
সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হিসেবে যখন ভারতীয় প্রাচীন গ্রিক সভ্যতার সামনে দাঁড়াব, তখন মনে হবে দুটো সভ্যতা হাজার হাজার বছর পেরিয়ে যেন মুখোমুখি দাঁড়াবে। ভাবতেই রোমাঞ্চ হচ্ছিল!

গ্রিস ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। তাই শেঞ্জেন ভিসায় শুধু গ্রিস নয়, ইউরোপের বহু দেশে বেড়ানোর সুযোগ আছে। আমরাও তাই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে যথেষ্ট আগে থেকে ভিসার জন্য আবেদন করেছিলাম। ফ্লাইটের টিকিট আগে কাটলে যেমন খরচ কিছুটা বাঁচে, যে ট্যুরগুলো করতে চাই, সেগুলোও আগে বুক করে রাখলে নিজের সুবিধেমতো সময় বেছে নেওয়া যায়।
গ্রিসের বিভিন্ন দ্বীপে স্থানীয় সংস্থাগুলি নানা ধরনের ট্যুরের আয়োজন করে। কোথাও প্রত্নতাত্ত্বিক ট্যুর, কোথাও নৌভ্রমণ, কোথাও পাহাড়ি গ্রাম, কোথাও আবার সূর্যাস্ত উপভোগের বিশেষ ব্যবস্থা। ইন্টারনেটে বিস্তর খোঁজখবর নিয়ে, ভ্রমণকারীদের অভিজ্ঞতা পড়ে এবং নিজেদের আগ্রহ অনুযায়ী আমরা বেশ কয়েকটি ট্যুর অনেক আগে থেকেই বুক করে রেখেছিলাম।
তবে আমি নিশ্চিত, আমার বর এই কথার সঙ্গে একমত হবেন না। বাঙালি পুরুষ মানেই আলাভোলা শিব। বেড়ানোর সময়ও গাঁটরি জিনিসপত্তর সব বউয়ের জিম্মায়। নিজেরা শুধু নিস্তরঙ্গ ভ্রাম্যমান সুখের ধূম্রমান কল্পনায় বিভোর।
এর সবচেয়ে বড় সুবিধা, পুরো দশদিনের ভ্রমণ নিজেদের মতো করে সাজাতে পেরেছিলাম। কোনও প্যাকেজ ট্যুরের বাঁধাধরা সময়সূচির মধ্যে আটকে থাকতে হয়নি, আবার স্থানীয় গাইডদের জ্ঞান ও অভিজ্ঞতার সুবিধাও পেয়েছি।
এই ট্যুরগুলিতে অংশ নিতেন পৃথিবীর নানা দেশের মানুষ। একই বাসে, একই নৌকায় বা একই পথ ধরে হাঁটতে হাঁটতে পরিচয় হয়ে যেত অচেনা মানুষের সঙ্গে। তারা কেন গ্রিসে এসেছে, কোন জায়গাটা দেখে মুগ্ধ হচ্ছে, কোন জিনিসটা তাদের সবচেয়ে ভাল লাগছে- এসব জানার সুযোগও আমার কাছে ভ্রমণেরই অংশ।
অন্য দেশের মানুষদের চোখ দিয়ে গ্রিসকে দেখতে গিয়েই কখনও কখনও নিজের দেশকে নতুন করে মনে পড়েছে।

এই কারণেই বড় কোনও প্যাকেজের বদলে ছোট ছোট স্থানীয় গাইডেড ট্যুর বেছে নিয়েছিলাম। প্রতিটি ট্যুরের আগে যথেষ্ট পড়াশোনা ও পরিকল্পনা করেছি, কোনটি আমাদের আগ্রহের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই, তা ভেবেছি।
আমাদের কাছে তাই ভ্রমণটা শুধু কোথায় গেলাম আর কী কী দেখলাম, তার হিসেব নয়। পথে কী পেলাম, কার সঙ্গে আলাপ হল, কী অপ্রত্যাশিত ঘটনা ঘটল— এসবও ভ্রমণের অংশ। সে পরিকল্পনা ঠিক হোক বা ভুল। কয়েক বছর পরে হয়তো পুরনো ভ্রমণকালীন কোনও তুমুল ঝগড়াঝাঁটির মুহূর্তও ‘স্মৃতি সততই সুখের’ বলে মনে হতে পারে।
তবে আমি নিশ্চিত, আমার বর এই কথার সঙ্গে একমত হবেন না। বাঙালি পুরুষ মানেই আলাভোলা শিব। বেড়ানোর সময়ও গাঁটরি জিনিসপত্তর সব বউয়ের জিম্মায়। নিজেরা শুধু নিস্তরঙ্গ ভ্রাম্যমান সুখের ধূম্রমান কল্পনায় বিভোর।
বিমানে বসেই সিটের সামনে থাকা লাইভ ফ্লাইট ম্যাপটি চালু করলাম। আধুনিক বিমানযাত্রার এই একটি বিষয় আমাকে আজও শিশুর মতো আনন্দ দেয়। পৃথিবীর মানচিত্রের ওপর ছোট্ট একটি বিমানের চিহ্ন ধীরে ধীরে এগিয়ে চলেছে— কোথায় আছি, কোন দেশের আকাশের ওপর দিয়ে উড়ছি, কত উচ্চতায় আছি— সব যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে।
ভুল বললাম?
গ্রিসের প্রতি আকর্ষণের আর-একটি ব্যক্তিগত কারণ হল, আমার ছেলে ছোটবেলায় একটি কম্পিউটার গেম খেলত— ‘রাইজ অফ আটলান্টিস’। ওর পাশে বসে মাঝেমধ্যে সেই খেলাটা খেলতাম। হারিয়ে যাওয়া আটলান্টিসের রহস্যময় জগৎ, প্রাচীন সভ্যতার আবহ— সব মিলিয়ে সেই গেমটিও কল্পনার গ্রিসকে আরও রঙিন করে তুলেছিল।
বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সেই কল্পনাকে সঙ্গী করে। উড়ান ছিল এতিহাদ এয়ারওয়েজের। আমার টাইম ম্যানেজমেন্ট সাংঘাতিক। আগে বারকয়েক উড়ান ফেল হওয়ার উপক্রম হয়েছে। তাই বর এবার কোনও ঝুঁকি না নিয়ে, মোবাইলে অ্যালার্ম দিয়ে ‘বেসরকারি’ তৎপরতায় ঘর থেকে বেশ আগেই বার করলেন স্ত্রীকে।
রাত সাড়ে ন’টায় উড়ান আকাশে উঠল।

বিমানে বসেই সিটের সামনে থাকা লাইভ ফ্লাইট ম্যাপটি চালু করলাম। আধুনিক বিমানযাত্রার এই একটি বিষয় আমাকে আজও শিশুর মতো আনন্দ দেয়। পৃথিবীর মানচিত্রের ওপর ছোট্ট একটি বিমানের চিহ্ন ধীরে ধীরে এগিয়ে চলেছে— কোথায় আছি, কোন দেশের আকাশের ওপর দিয়ে উড়ছি, কত উচ্চতায় আছি— সব যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে।
মনে হচ্ছিল, যেন এক বিশাল পাখির পেটের ভেতরে বসে আছি, আর সেই পাখি ডানা মেলে মহাদেশের পর মহাদেশ পেরিয়ে উড়ে চলেছে।
কলকাতা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। বিমান পশ্চিমমুখী হল। ম্যাপ দেখে বুঝতে পারছিলাম, ভারত ছেড়ে আরও দূরের পথে এগিয়ে চলেছি হাজার হাজার ফুট ওপরের আকাশে।
ভোররাতের দিকে আবুধাবির আকাশে পৌঁছাতেই জানলার বাইরে যে দৃশ্য দেখলাম, তা আজও চোখে ভাসে। সোনালি আলোয় মোড়া আবুধাবি নিচে জ্বলজ্বল করছে। ছোটবেলায় পড়া আরব্য রজনীর গল্পগুলো যেন হঠাৎ বাস্তব হয়ে উঠেছে।
রাতের পৃথিবীকে উপর থেকে দেখার অভিজ্ঞতাও অনন্য। ভেবেছিলাম জানলার বাইরে শুধু অন্ধকারই দেখব। নিচে কোথাও শহর, কোথাও গ্রাম, কোথাও নদী, কোথাও মহাসড়ক, সব মিলিয়ে অন্ধকারের মধ্যে পৃথিবীটা যেন ছোট ছোট আলোয় জ্বলছিল।
রাতের খাবারে ছিল পেস্তো সসে মাখানো মাশরুম পাস্তা, গরম ব্রেড, বাটার, স্যুপ, ছোলার স্যালাড, মিষ্টি এবং নানা ধরনের পানীয়। ছেলে উড়ানের খাবার নিয়ে বরাবরই উৎসাহী। নতুন খাবারের স্বাদ নেওয়ার আগ্রহে আমরাও শরিক হলাম।
ভোররাতের দিকে আবুধাবির আকাশে পৌঁছাতেই জানলার বাইরে যে দৃশ্য দেখলাম, তা আজও চোখে ভাসে। সোনালি আলোয় মোড়া আবুধাবি নিচে জ্বলজ্বল করছে। ছোটবেলায় পড়া আরব্য রজনীর গল্পগুলো যেন হঠাৎ বাস্তব হয়ে উঠেছে।

হাতে সময় খুব কম। টার্মিনাল বদলাতে হবে। বিশাল বিমানবন্দর, অসংখ্য আন্তর্জাতিক উড়ান, চারদিকে মানুষের ঢল।
মসৃণ সেরামিকের মেঝে। বর দ্রুত এগিয়ে যাচ্ছেন। ছেলে একটু পেছনে, কিন্তু আমার দিকে নজর রেখেছে। আসলে আমার অধঃপতনের ইতিহাসও বেশ ইন্টারেস্টিং। মাঝেমধ্যেই অতি উৎসাহী হয়ে ‘পপাত চ মমাত চ’ হয়েছে। সেসব লজ্জার ঘটনা এখানে লিখে নিজের মন এবং ট্র্যাভেলগ দুটোর কোনওটাকেই ভারাক্রান্ত করতে চাই না।
আমি যেন আবার ছোট্ট মেয়ে হয়ে গিয়েছি। চারপাশের বৈভব ও তার চমক বারবার থামিয়ে দিচ্ছে। কখনও হালফিল আর্কিটেকচার, কখনও ছাদের নকশা।
তবে একটা জিনিস বেশ চোখে পড়ল— এখানে ট্রাফিক নিয়ম ভাঙার প্রবণতা প্রায় নেই বললেই চলে। রাস্তার কোথাও সর্বোচ্চ গতি একশো কিলোমিটার, কোথাও ষাট। চালক সেসব মেনেই গাড়ি চালাচ্ছিলেন। পরে জানতে পারলাম, নিয়ম ভাঙলে জরিমানাও যথেষ্ট কড়া।
টার্মিনাল বদলানোর দীর্ঘ করিডরগুলো দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল, যেন কোনও বিশাল সামুদ্রিক প্রাণীর শরীরের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। বিমানবন্দরও যে স্থাপত্যের এক বিস্ময় হতে পারে, সেদিন নতুন করে বুঝেছিলাম।
অবশেষে এথেন্সগামী পরবর্তী উড়ানে উঠে বসলাম। সকাল সাতটা চল্লিশ নাগাদ পৌঁছে গেলাম এথেন্সে। এথেন্স এয়ারপোর্ট ছেড়ে গাড়ি মূল শহরের দিকে এগোতে শুরু করল। জানলার বাইরে বড় বড় হাইওয়ে, উড়ালপুল, সারি সারি গাড়ি— এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে আমরা কলকাতা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে।
ভারতও আজ অনেক বদলেছে। আমাদের মহানগরগুলোর পরিকাঠামো এখন অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে। তাই এথেন্সের প্রথম দৃশ্য খুব একটা অবাক করেনি। বরং আনন্দ হচ্ছিল— আমাদের দেশও যে অনেক দূর এগিয়েছে, সেটা বিদেশের মাটিতে এসে নতুন করে টের পাচ্ছিলাম।

গাড়ির চালক ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিলেন। তাঁর ইংরেজি সীমিত, আমাদের গ্রিক ভাষাজ্ঞান শূন্য। সকাল তখন আটটা। তাই বড়জোর ‘গুড মর্নিং’, ‘কালিমেরা’ আর ধন্যবাদ হিসেবে ‘এফহারিস্তো’— এইটুকুই আমাদের জানা গ্রিক। কথাবার্তা তাই খুব বেশি এগোল না।
তবে একটা জিনিস বেশ চোখে পড়ল— এখানে ট্রাফিক নিয়ম ভাঙার প্রবণতা প্রায় নেই বললেই চলে। রাস্তার কোথাও সর্বোচ্চ গতি একশো কিলোমিটার, কোথাও ষাট। চালক সেসব মেনেই গাড়ি চালাচ্ছিলেন। পরে জানতে পারলাম, নিয়ম ভাঙলে জরিমানাও যথেষ্ট কড়া।
শহরের দিকে যত এগোচ্ছিলাম, ততই চোখে পড়ছিল আর-একটা বিষয়। এথেন্সের পুরনো বাড়িগুলোর স্থাপত্যে ইউরোপীয় ধাঁচ রয়েছে, যা ঔপনিবেশিক কলকাতার পুরনো চেহারার কথাও মনে করিয়ে দেয়।
ইচ্ছে করেই প্লাকার কাছে মাভ্রোমিকালিতে থাকার ব্যবস্থা করেছিলাম। জানতাম, খরচ একটু বেশি। তবু মনে হয়েছিল, একটা শহরকে কাছ থেকে চিনতে হলে তার কেন্দ্রে থাকাই ভাল।
সবচেয়ে বেশি নজর কেড়েছিল দেওয়ালজুড়ে অসংখ্য গ্রাফিতি। প্রথমে মনে হয়েছিল, এগুলো শুধু স্ট্রিট আর্ট। কিন্তু পরে বুঝলাম, অনেকগুলোর মধ্যেই রাজনৈতিক বক্তব্য, প্রতিবাদ বা সামাজিক বার্তা রয়েছে। গ্রিসের বামপন্থী রাজনীতির দীর্ঘ ইতিহাসের কথা আগে পড়েছি; তাই এই দেওয়াল-ছবিগুলোর মধ্যে সেই রাজনৈতিক বাস্তবতার একটা ছায়া দেখতে পেলাম।
গ্রাফিতিগুলো দেখে ফের কলকাতার কথা মনে পড়ে গেল। এক সময় আমাদের শহরের দেওয়ালও রাজনৈতিক স্লোগান, দেওয়াল লিখনে ভরে থাকত। পৃথিবীর দুই ভিন্ন দেশের দুই শহর— তবু কোথাও যেন একটা অদ্ভুত মিল।
ইচ্ছে করেই প্লাকার কাছে মাভ্রোমিকালিতে থাকার ব্যবস্থা করেছিলাম। জানতাম, খরচ একটু বেশি। তবু মনে হয়েছিল, একটা শহরকে কাছ থেকে চিনতে হলে তার কেন্দ্রে থাকাই ভাল।

প্লাকা আমার কাছে অনেকটা কলকাতার নিউ মার্কেট বা এসপ্ল্যানেড এলাকার মতো। কলকাতাকে বুঝতে হলে শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে চলে গেলে হয় না; শহরের ব্যস্ত রাস্তা, দোকানপাট, ফুটপাথ, মানুষের ভিড়— সবকিছুর মধ্যে মিশে যেতে হয়। এথেন্সের ক্ষেত্রেও তেমনই মনে হয়েছিল। প্লাকাকে বাদ দিয়ে শহরটা চেনা কঠিন।
রাস্তাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন। ছোট ছোট বইয়ের দোকান, ক্যাফে— সব মিলিয়ে এলাকাটার নিজস্ব চরিত্র আছে। একটা বিষয় বিশেষভাবে চোখে পড়ল। বইয়ের বা শিল্পসামগ্রীর দোকানই বেশি। বইকে ঘিরে এই ব্যস্ততাটা দারুণ পছন্দ হল। গাড়ির জানলা থেকেই বইয়ের দোকানগুলো বাছতে শুরু করলাম। প্রতি মোড়ে মোড়ে অন্তত তিন-চারটে করে বইয়ের দোকান।
কিন্তু বর বোধহয় আমার চোখের মণির নড়াচড়া দেখেই ব্যাপারটা টের পেয়েছিল। বলল, “বই কিন্তু লাগেজের ওজন প্রচণ্ড বাড়িয়ে দেবে।”
অবশেষে গাড়ি এসে দাঁড়াল মাভ্রোমিকালিতে বুক করা অ্যাপার্টমেন্টের সামনে। চালক নিখুঁতভাবে গুগল ম্যাপ অনুসরণ করে গন্তব্যে পৌঁছে দিলেন। গাড়ি থেকে নেমেই নতুন বিপদ।
বই হোক বা যা কিছু- শপিং করতে হলে কখনই পার্টনারকে নিয়ে বেরোনোর প্ল্যান করতে নেই। দাম্পত্য তখন গোয়েন্দার মতো তীক্ষ্ণ নজর রাখে এবং কেনাকাটা বানচাল। ও জানে, আমি বইপোকা। আর এটাও জানে, ট্যুরের সবে শুরু। শেষ পর্যন্ত আমাদের লাগেজের ওজন কোথায় গিয়ে দাঁড়াবে!
কথাটা শুনেই আমি সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে নিলাম। তারপর বেড়ালের মতো এমন একটা কান এঁটো করা হাসি দিলাম, যেন বইয়ের দোকানগুলোর দিকে আদৌ নজর করিনি! অন্য কিছু ভাবছিলাম।

অবশেষে গাড়ি এসে দাঁড়াল মাভ্রোমিকালিতে বুক করা অ্যাপার্টমেন্টের সামনে। চালক নিখুঁতভাবে গুগল ম্যাপ অনুসরণ করে গন্তব্যে পৌঁছে দিলেন। গাড়ি থেকে নেমেই নতুন বিপদ।
লোকেশন ঠিক, ঠিকানাও ঠিক। কিন্তু অ্যাপার্টমেন্টের ঢোকার দরজাটা কোথায়, কিছুতেই খুঁজে পাচ্ছি না। গুগল ম্যাপ আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারে, কিন্তু কোন দরজাটা দিয়ে ঢুকবেন, সেটা সব সময় বলে না!
দাঁড়িয়ে আছি এথেন্সের একটা সরু রাস্তায়। সামনে আমাদের থাকার জায়গা এক অদৃশ্য গোলকধাঁধার মধ্যে লুকিয়ে। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তির সঙ্গে মিশে গেল নতুন এক উৎকণ্ঠা। মনে হচ্ছিল, এথেন্স আমাদের ধৈর্যের প্রথম পরীক্ষাটাই বুঝি এভাবে নিচ্ছে।
গুগলের নাম আমি এজন্যই দিয়েছি গুলগুলাইয়া। লক্ষ্ণৌর ভুলভুলাইয়ার মতো গুগল মাঝে মাঝেই সব কিছু গুলিয়ে দেয় গুল মেরে।
রাতভর যাত্রার ক্লান্তি, নতুন দেশ, অচেনা শহর— সব মিলিয়ে বুকের ভেতর দুশ্চিন্তা শুরু হয়ে গেল। যদি খুঁজেই না পাই? যদি কোথাও ভুল হয়ে থাকে?
চারপাশে জিজ্ঞেস করলাম। কেউ ব্যস্ত, কেউ কাঁধ ঝাঁকালেন, কেউ সাহায্য করতে চাইলেও নিজেরাই খুব একটা নিশ্চিত নন। সেই মুহূর্তে মনে হল, পৃথিবীর সব মেট্রোপলিস বোধহয় একরকম। ব্যস্ততা মানুষকে নিজেদের সময়জালের মধ্যেই আটকে রাখে।

নচিকেতার ‘অচেনা শহর’ গানটার কথা মনে পড়ছিল। নতুন শহরে এসে সত্যিই সবকিছু অচেনা— রাস্তা, ঘরবাড়ি, মানুষজন। মনে হচ্ছিল, একটা চেনা মুখ কি মিলবে না?
তবে পরে গ্রিসের মফস্বল শহর আর দ্বীপে ঘুরে একেবারে অন্য ছবি দেখেছি। সেখানে মানুষের আন্তরিকতা, সময় নিয়ে কথা বলা, পথ দেখিয়ে দেওয়া— সবকিছুই অনেক সহজ আর উষ্ণ। সে গল্প পরে বলব।
কিন্তু তখন?
দাঁড়িয়ে আছি এথেন্সের একটা সরু রাস্তায়। সামনে আমাদের থাকার জায়গা এক অদৃশ্য গোলকধাঁধার মধ্যে লুকিয়ে। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তির সঙ্গে মিশে গেল নতুন এক উৎকণ্ঠা। মনে হচ্ছিল, এথেন্স আমাদের ধৈর্যের প্রথম পরীক্ষাটাই বুঝি এভাবে নিচ্ছে।
ছবি সৌজন্যে: নভোনীল বিশ্বাস
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

One Response
সূচনা পর্ব ভালো লাগলো।