Banglalive Shabdabaaji 34 posts
View posts →deeptcg 7 posts
View posts →Sumi Duttaray 1 post
View posts →অগ্নি রায় 5 posts
সকালে কবিতা লেখেন আর সন্ধ্যায় সংবাদ । এই স্বআরোপিত দ্বিচারিতার মধ্যেই ফ্রিস্টাইল বেঁচে থাকা । পেশার সূত্রে দেড় দশক দিল্লিতে অতিক্রান্ত। ভ্রমণ যত্রতত্র, কাব্যগ্রন্থ আপাতত পাঁচটি। জন্ম ১৯৭০, কলকাতা।
View posts →অগ্নিভ সেনগুপ্ত 1 post
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও নেশায় সৃজন। অগ্নিভ লেখালিখি, শর্ট ফিল্মের গল্প থেকে শুরু করে অভিনয় ও নির্দেশনা সবেতেই রেখেছেন তাঁর নিজের সৃষ্টির ছোঁয়া। মূলত প্রবন্ধ লেখেন হল্যান্ডের জীবনযাপন ও অন্যান্য সমকালীন বিষয়ে।
View posts →অঙ্কিতা দত্ত 1 post
অঙ্কিতা দত্ত জার্নালিজম ও মাস কমিউনিকেশনে স্নাতক, মিউজিকে মাস্টার্স করেছেন। পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্রী। বর্তমানে গান শিখছেন অনল চট্টোপাধ্যায়ের কাছে। গানবাজনা ও লেখালেখি — দুইই প্যাশন। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশ হয়।
View posts →অচিন্ত্য বেদুইন 1 post
ভ্রমণ ভাবনায় “বেদুইন”। দীর্ঘ ৩০ বছরের সখ্যতা সাগর, জঙ্গল, মরু ও পাহাড়ি পদাতিক পথের সাথে। কলমের যোগ বিভিন্ন ভ্রমণ মুলক পত্রিকায়। প্রিয় ফুটবলের হাত ধরে ময়দানে পা রাখা। বাংলার প্রতিনিধিত্ব করে পূর্ব রেলে পেশায় প্রবেশ। ভালবাসায় ফটোগ্রাফি, সাইক্লিং ও সঙ্গীত। ট্র্যাভেল রাইটার্স ফরামের সদস্য।
View posts →অজিত বাইরী 3 posts
অজিত বাইরীর জন্ম হুগলি জেলার কনকপুর গ্রামে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগে আধিকারিকের পদে যোগদান ১৯৭১ সালে, অবসর গ্রহণ করেন 2008 সালে। অজিত বাইরীর কাব্য়গ্রন্থের সংখ্য়া ২৩। এর মধ্য়ে রয়েছে 'অবেলায় রোদ্দুরে তোমার মুখ', 'প্রিজন ভ্য়ান এবং কালপুরূষ', 'শব্দের টেরাকোটা', 'আগুনের চাদর', 'বিষণ্ণ অর্কিড'। তিনি একটি উপন্যাস ও একটি গল্পগ্রন্থও প্রকাশ করেছেন।
View posts →অঞ্জন বন্দ্যোপাধ্যায় 5 posts
অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্ম উত্তর চব্বিশ পরগণায় জন্ম ১৯৫৩ সালে। কলকাতায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক। প্রথাগত পড়াশোনা থেকে চিরকালই পলাতক। লেখালেখির সঙ্গে জড়িত প্রায় অর্ধশতাব্দী ধরে। ফিলহাল ডিজিটাল বা সোশ্যাল মিডিয়ায় মনোনিবিষ্ট। চাকরি ঘুরে ফিরে বিভিন্ন জায়গায়।
View posts →অণ্বয় গুপ্ত 1 post
অন্বয় গুপ্তের জন্ম ও বসবাস বারাসতে। বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি তাঁর ঝুলিতে আছে। সাহিত্য ও মহাকাব্যের আগ্রহী পাঠক অন্বয় লিখতে ভালোবাসেন। সংবাদ প্রতিদিন, এই সময়, নানা ছোট পত্রিকা ও পোর্টালে নিয়মিত লেখালেখি করেন। পেশায় আকাশবাণীর ঘোষক অন্বয়ের 'নেশা' মহাভারত। তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই যার মধ্যে উল্লেখযোগ্য, 'শিবরামচূর্ণ', 'কৃষ্ণ-অর্জুন যাঁদের কাছে হেরেছিলেন' প্রভৃতি। বহু সংকলনেও গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে থাকেন অণ্বয়। খুঁটিয়ে মানুষ দেখা এবং তাদের মন বিশ্লেষণ করা অন্বয়ের প্রিয় অবসরযাপন।
View posts →অতনু চক্রবর্তী 1 post
অতনু সঙ্গীতের নানান দিক নিয়ে লেখালেখি করে চলেছেন কয়েক দশক ধরে। বাংলা ও হিন্দি চলচিত্রের গান থেকে শুরু করে মার্গসঙ্গীতে অনায়াস যাতায়াত। 'পঞ্চম' ও 'মুখোমুখি বিলায়েৎ' ওঁর দুটি জনপ্রিয় বই। কলকাতায় মাইফেলের ইতিহাস নিয়ে ওঁর কাজ পাঠকদের মধ্যে সমাদর পেয়েছে।
View posts →অতনু দে 1 post
অতনু দে পেশায় বিদ্যুৎ প্রযুক্তিবিদ – গুরগাঁওয়ে একটি বিদেশী কোম্পানিতে কাজ করেন। বাংলা ভাষায় লেখালেখি করতে ভালোবাসেন। মূলত লেখেন ছোটগল্প ও অণুগল্প, যার অনেকগুলিই ইতিপূর্বে প্রকাশিত হয়েছে একাধিক ওয়েবজিনে। সৃষ্টিসুখ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে ওঁর ছোট গল্পের সংকলন – নাম “শহরের সিম্ফনি”।
View posts →