অতনু পাল 10 posts
বিশিষ্ট চিত্রগ্রাহক অতনু পাল 'থার্ড আই ফটোগ্রাফি'-র কর্ণধার
View posts →অতনু মৌলিক 4 posts
সমাজসেবায় নিয়োজিত থাকা, নিয়মিত থাকা, শখে নয়, সেটাই একমাত্র বেঁচে থাকার মন্ত্র এখন। এছাড়া, খেলাধুলো, সাহিত্যসংস্কৃতি, সিনেমা, গানবাজনা ভালো লাগে। আজীবন এই পছন্দগুলির সম্পৃক্ততা বজায় রাখার চেষ্টা আছে, সময়াভাবে কিছুটা ব্যাহত।
View posts →অদিতি ঘোষ দস্তিদার 3 posts
অদিতি ঘোষ দস্তিদার পেশায় গণিতের অধ্যাপিকা। নেশা লেখালিখি। নিউজার্সিতে থাকেন। সারা পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। আমেরিকা থেকে প্রকাশিত 'অভিব্যক্তি' পত্রিকার সম্পাদক। মিশিগান থেকে প্রকাশিত 'উদ্ভাস' এবং কলকাতার 'কাফে টেবিল' প্রকাশনার 'অবসর' পত্রিকার সম্পাদকমণ্ডলীতেও রয়েছেন। ছোটগল্প ও অণুগল্প লেখা বিশেষ পছন্দের।
View posts →অদিতি বসু রায় 2 posts
ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি করে আদিতি কলেজে ও স্কুলে পড়িয়েছেন। এখন অবশ্য যুক্ত সাংবাদিকতার সঙ্গে। আদতে কবি হলেও গদ্য লেখেন প্রায়শই। প্রিয় কাজ বারান্দায় মোড়া পেতে বসে পড়াশোনা। শখ বেড়ানো। প্রকাশিত বই 'সাড়ে তিনটের উড়োজাহাজ', 'একশো সাতান্ন রকম মিথ্যে', 'অসতীপ্রবণতা' ইত্যাদি। পেয়েছেন মল্লিকা সেনগুপ্ত পুরষ্কার।
View posts →অদিতি ভট্টাচার্য 1 post
অদিতি ভট্টাচার্যের পড়াশোনা সংখ্যাতত্ত্ব নিয়ে। কর্মসূত্রে বিদেশেও থেকেছেন। বই পড়া, লেখালিখি, এমব্রয়ডারি, বেড়ানো, ছবি তোলা– পছন্দের তালিকায় রয়েছে এসবই। ছোটবড়ো সবার জন্যেই লিখে চলেছেন নিয়মিত। গল্প প্রকাশিত হয়েছে দেশ, আনন্দমেলা, সানন্দা, উনিশ কুড়ি, সাপ্তাহিক বর্তমান, কিশোর ভারতী, চির সবুজ লেখা ইত্যাদি নানা পত্রিকায় এবং ওয়েবজিনেও। এযাবৎ প্রকাশিত গল্পসংকলন তিনটি। ‘চাঁদ উঠেছিল আকাশে’ নামে উপন্যাস লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘সর্দার’ নামে একটি অনুবাদগ্রন্থও।
View posts →অনন্যা চট্টোপাধ্যায় 1 post
পেশায় সমাজবিজ্ঞানের অধ্যাপক। কর্মক্ষেত্র হলদিয়া কলেজ। এককালে সাংবাদিকতা করেছেন চুটিয়ে। এখন অবসর কাটে গান শুনে, বই পড়ে আর চার বছরের ছেলের সঙ্গে নানাবিধ গভীর পরামর্শ করে। নেশা ছিল ভ্রমণের। বর্তমানে অতিমারীর প্রকোপে গৃহবন্দি জীবন। পুরনো অ্যলবামের পাতা উল্টে স্মৃতি রোমন্থন। বাড়িতে টিভি নেই। তবে ওয়েব সিরিজের পোকা।
View posts →অনিতা অগ্নিহোত্রী 31 posts
কলকাতায় জন্ম, বড় হওয়া। অর্থনীতির পাঠ প্রেসিডেন্সী কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কবিতা দিয়ে লেখক জীবন আরম্ভ। সূচনা শৈশবেই। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনী, প্রবন্ধ, ছোটদের জন্য লেখায় অনায়াস সঞ্চরণ। ভারতীয় প্রশাসনিক সেবার সদস্য ছিলেন সাড়ে তিন দশকেরও বেশি সময়। মহুলডিহার দিন, মহানদী, কলকাতার প্রতিমা শিল্পীরা, ব্রেল, কবিতা সমগ্র , দেশের ভিতর দেশ ইত্যাদি চল্লিশটি বই। ইংরাজি সহ নানা ভারতীয় ভাষায়, জার্মান ও সুইডিশে অনূদিত হয়েছে অনিতা অগ্নিহোত্রীর লেখা। শরৎ পুরস্কার, সাহিত্য পরিষৎ সম্মান, প্রতিভা বসু স্মৃতি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী দাসী স্বর্ণপদকে সম্মানিত। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমীর সোমেন চন্দ পুরস্কার ফিরিয়েছেন নন্দীগ্রামে নিরস্ত্র মানুষের হত্যার প্রতিবাদে। ভারতের নানা প্রান্তের প্রান্তিক মানুষের কন্ঠস্বর উন্মোচিত তাঁর লেখায়। ভালোবাসেন গান শুনতে, গ্রামে গঞ্জে ঘুরতে, প্রকৃতির নানা রূপ একমনে দেখতে।
View posts →অনিতা বসু 1 post
লেখক ও গবেষক অনিতা বসু দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতীয় হিন্দু সংস্কৃতির প্রভাব নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। এর পাশাপাশি পটচিত্র ও বয়নশিল্প নিয়েও তাঁর গভীর আগ্রহ ও চর্চা। থাইল্যান্ডে থাকাকালীন ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামে তিনি একমাত্র ভারতীয় ট্যুর গাইড হিসেবে নজির গড়েছেন।
View posts →অনিতেশ চক্রবর্তী 6 posts
অনিতেশ চক্রবর্তী বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র। গবেষক। পড়ানো ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় কাজ। অত:পর আরও কয়েকজনের সঙ্গে মিলিতভাবে নিজস্ব সংস্থা। ভালোবাসেন তথ্যচিত্র বানাতে। বনগ্রাম ও বনাধিকার নিয়ে কাজের সূত্রে উত্তরবঙ্গ তথা ভারতের নানা বনাঞ্চলের সঙ্গে সম্পর্ক রয়েছে। সম্পাদনা করেছেন একাধিক পত্রিকা ও মানসিক স্বাস্থ্যকেন্দ্রিক দুটি বই। কবিতার বইও আছে একটি।
View posts →অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় 7 posts
অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় জন্ম ১৯৫৮ সালে, কলকাতায়। সংগীতের শিক্ষা প্রথমে মা আরাধনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। পরে সরোদের শিক্ষা ধ্যানেশ খান, আশীষ খান,বাহাদুর খান,নিখিল বন্দ্যোপাধ্যায় ও আলি আকবর খানের কাছে। সংগীত পরিবেশন করেছেন দেশ ও বিদেশে। সরোদ ছাড়াও বিরল যন্ত্র 'সুরশৃঙ্গার'-এ পারদর্শী এবং ভারত সরকারের 'সিনিয়র ফেলোশিপ' অর্জন করেন ২০০১ সালে। কলকাতার দু-টি ইংরেজি দৈনিকে দীর্ঘকাল সংগীত সমালোচকের দায়িত্ব পালন করেছেন। পাঁচটি তথ্যচিত্র পরিচালনাসহ চলচ্চিত্রে ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখা ছাড়াও উল্লেখযোগ্য গ্রন্থ— ‘আপনাদের সেবায়’, ‘আমার জীবনী’, ‘সুরের গুরু আলাউদ্দিন’, ‘প্রসঙ্গ ঠুংরি’, ‘উনিশ শতকের বাংলা সাহিত্যে হিন্দুস্থানী সংগীত’, ‘সৌমিত্রদার কথা গানগপ্পো’, ‘সেতার সরোদ চর্চার ইতিহাস’। মুম্বাইয়ের 'সুরমণি', বিশাখাপত্তমের 'সরোদ বিদ্বান', কলকাতার 'চিদাকাশ' ও 'গুরুশ্রী' সম্মানে ভূষিত। ছবি সৌজন্য: সঞ্জিত চৌধুরী
View posts →অনিন্দ্য মজুমদার 2 posts
ভ্রামণিক ও আলোকচিত্রশিল্পী।
View posts →অনিমান কাঞ্জিলাল 1 post
দশ বছরের অনিমান যেন ফুটফুটে এক রাজকুমার। নিজের জগতে তার সভাসদেরা হল টিনটিন, হ্যারি পটার আর আ্যভেন্জারস্। রাজপুত্রের পছন্দের প্রাণি আবার সাপ। ছোট থেকেই যে কোনও গাড়ি দেখে তার নাম বলে দিতে পারত সে। তবে রাজকুমারের মনটা যেন গলা মোম, এক্কেবারে তপতপে।
View posts →