অনিমিখ পাত্র 2 posts
অনিমিখ পাত্র-র জন্ম ১৯৮৩ সালে। ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রকাশিত কবিতার বই ৮টিঃ যতদূর বৈধ বলি (২০০৯), কোনো একটা নাম (২০১৩), পতনমনের কুর্সি (২০১৬), সন্দেহপ্রসূত কবিতাগুচ্ছ (২০১৭), আলো দেখার নেশা (২০১৯), রাস্তার কোনো ছুটি নেই (২০২০), অনিমিখ পাত্র-র কবিতা (২০২২), আমি অনেকের চিৎকার (২০২৪)। কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, ইতালিয়ান, স্প্যানিশ ও চাইনিজ ভাষায়। অনুবাদ করেছেন বিভিন্ন ভাষার কবিতা, ইংরেজি ভাষামাধ্যমের সাহায্যে। সমকালীন ইতালীয় কবিদের কবিতা অনুবাদের কাজে রত। সম্পাদনা করেন দ্বিভাষিক সাহিত্য জার্নাল 'দুনিয়াদারি'
View posts →অনিমেষ বৈশ্য 5 posts
পেশায় সাংবাদিক হলেও হৃদয়ে চিরনবীন কবি। এখনও বসন্ত এলে পলাশ ফুলের দিকে তাকাতে, কচি ঘাসের গন্ধ শুঁকতে আর সুপর্ণার বিরহে পাশ ফিরতে ভালোবাসেন। ছবি লেখেন গদ্যে। আনন্দবাজার পত্রিকার “অন্য পুজো” কলাম লিখে সুপরিচিত। পরে সেটি গাংচিল থেকে বই আকারে প্রকাশিত হয়। সম্প্রতি ফেসবুক কলাম নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর বই নুনমরিচের জীবন।
View posts →অনিমেষ মুখোপাধ্যায় 1 post
অনিমেষ মুখোপাধ্যায় নেশায় কবি, পেশায় চার্টার্ড একাউন্ট্যান্টI লেখালেখির শুরু স্কুল জীবনে I মূলত কবিতা, তবে গল্প এবং প্রবন্ধতেও যাতায়াত I এ ছাড়া তিনি আবৃত্তি ভালবাসেন।
View posts →অনিরুদ্ধ চক্রবর্তী 2 posts
১৯৭৬ সালের জাতক অনিরুদ্ধ চক্রবর্তী গল্প লিখছেন ছাত্রাবস্থা থেকেই। দশম শ্রেণিতে পড়ার সময় তাঁর প্রথম গল্প প্রকাশ পায় আদ্রা, পুরুলিয়া থেকে প্রকাশিত "টুকলু" পত্রিকায়। পরবর্তীতে অসংখ্য গল্প অজস্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম ছোটগল্পের বই "মশাট ইস্টিশনের মার্টিন রেল"-এর জন্য পেয়েছেন নমিতা চট্টোপাধ্যায় সাহিত্য পুরস্কার। লেখক বাংলা সাহিত্যে এম.এ পাশ। জীবিকা চাকরি। তিনি ভালোবাসেন মাঠে- ঘাটে ঘুরতে ও অতি সাধারণ মানুষদের সঙ্গে মিশতে। যাদের কেউ দেখেও দেখে না, যাদের কথা কেউ বলে না, যাদের কেউ শুনেও শোনে না--অনিরুদ্ধ তাদের কথাই বলেন।
View posts →অনির্বাণ বসু 1 post
জন্ম ১৯৮৫। গল্প লেখার চেষ্টা করেন। কবিতা লিখতে পারেন না একদম, তাই কবিদের প্রতি সম্ভ্রম নিয়ে দূরে-দূরে থাকেন। প্রকাশিত গল্প সংকলনের সংখ্যা দুই, উপন্যাসের সংখ্যা এক।
View posts →অনির্বাণ বসু 2 posts
জন্ম : ১৩৯২ বঙ্গাব্দের ১২ আষাঢ়। আপাতত তিনটি উপন্যাস ও চারটি গল্পসংকলন প্রকাশিত হয়েছে। সম্পাদিত গ্রন্থ দু’টি। ‘এখানে যত্নসহকারে চক্ষু পরীক্ষা করা হয়’ গল্পগ্রন্থের জন্য ২০১৮ সালে রবিশংকর বল স্মারক সম্মান। ২০২৩ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ প্রদত্ত ইলা চন্দ স্মৃতি পুরস্কার।
View posts →অনির্বাণ ভট্টাচার্য 9 posts
অনির্বাণ ভট্টাচার্য পেশায় প্রসারভারতীর অধীনে দিল্লি দূরদর্শন কেন্দ্রের প্রোগ্রাম একজিকিউটিভ। লিখেছেন গদ্য, কবিতা, প্রবন্ধ। বিশেষ আগ্রহ - চলচ্চিত্র, প্রাচীন স্থাপত্য, মন্দির-শিল্প এবং ক্রীড়াজগত।
View posts →অনির্বাণ ভট্টাচার্য 15 posts
কর্মসূত্রে সাংবাদিক। কিন্তু তা বাদে অভিনেতা, চিত্রনাট্যকার, অডিয়ো গল্পের লেখক ও পরিচালকও। প্রকাশিত হয়েছে তিনটি গ্রন্থ। ইতিহাসের ছাত্র, তাই খুঁজে বেড়ানোর ঝোঁক সেই সব পুরনো অলিগলি। ঘোর পেসিমিস্ট, আবার জাত অপটিমিস্টও যে!
View posts →অনির্বাণ মিত্র 1 post
আলোকচিত্র-শিল্পী অনির্বাণ মিত্রর ক্যামেরায় ধরা থাকে বনেদি বাড়ির অন্দরমহল, রাজ-ভবন এবং ইংরেজ আমলের কলকাতা। তুলতে ভালোবাসেন পোর্ট্রেটও। দেশ বিদেশের বিখ্যাত গ্যালারিতে একাধিক প্রদর্শনী হয়েছে তাঁর। বইও প্রকাশিত হয়েছে। নিমাই ঘোষ এবং সত্যজিৎ রায়কে নিয়ে তথ্যচিত্র দিয়ে সেলুলয়েডের যাত্রা শুরু হয়েছে সাম্প্রতিক কালে। তাঁর একটি অনলাইন গ্যালারিও রয়েছে।
View posts →অনিল আচার্য 1 post
লেখক, কবি ও প্রাবন্ধিক। 'অনুষ্টুপ' পত্রিকা ও প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা। পেশাগতভাবে ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক।
View posts →অনিশ্চয় নিয়োগী 1 post
অনিশ্চয় মূলত প্রাবন্ধিক। উপনিবেশবাদ ও ঔপনিবেশিক ইতিহাস বিষয়ে চর্চা করেন। এ ছাড়াও খেলার ইতিহাস ও বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ রচনায় বিশেষ পারদর্শী। অবসরে বই পড়তে, গান শুনতে, বিশ্বের নানা প্রান্তের সিনেমা দেখতে ভালবাসেন। রবীন্দ্রসঙ্গীত থেকে পাশ্চাত্য সঙ্গীত - সবরকম গান নিয়েই অনিশ্চয়ের সমান উৎসাহ।
View posts →অনুত্তমা বন্দ্যোপাধ্যায় 1 post
পেশায় একজন মনোবিদ | জীবনের রোজনামচায় মনের তল্লাটে ঘনিয়ে ওঠা নানান ভাবনা, দ্বন্দ্ব, ইচ্ছে, বিষাদ তাঁর লেখার রসদ |
View posts →