অনুপ ঘোষাল 6 posts
অনুপ ঘোষাল পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর করেছেন। কবিতা লেখার শুরু স্কুল ম্যাগাজিনে। বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লেখালেখি করেন। তবে লেখার চেয়ে পড়ার আগ্রহ বেশি। সাহিত্য ও ইতিহাস ওঁর প্রিয় বিষয়। এর বাইরে অনুপকে সবচেয়ে আকৃষ্ট করে মানুষ আর প্রকৃতি।
View posts →অনুপ রায় 3 posts
অনুপ রায় শিল্পকলা ও কার্টুনের জগতে এক উজ্জ্বল নক্ষত্র যাঁর প্রভা আজও আলোকিত করে রেখেছে ভবিষ্যৎ শিল্পীদের চলবার পথ। বিদ্যাসাগর কলেজ এবং তারপর গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পড়া শেষ করে আনন্দবাজার পত্রিকায় আর্ট ডিরেক্টর হিসেবে কর্মজীবনের শুরু। বহু প্রদর্শনী, প্রচ্ছদ সমৃদ্ধ হয়েছে তাঁর তুলির টানে। বর্তমানে অসুস্থ হলেও তুলিকলম থামেনি। 'কার্টুন দল' নামক স্বাধীন শিল্পগোষ্ঠীর অন্যতম বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে কাজ করে চলেছেন তিনি।
View posts →অনুপম দত্ত 2 posts
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী। ভ্রমণ এবং ছবি তোলায় আগ্রহী। " ট্রাভেল রাইটার্স ফোরাম " - এর সদস্য।
View posts →অনুপম রায় 1 post
অনুপম রায় পূর্বজন্মে মুকুল নয়, ছিলেন ইঞ্জিনিয়ার। এখন প্রধান পরিচয় গায়ক। সঙ্গে গীতিকার এবং সুরকারও বটেন। তবে তাঁর সৃষ্টির বিস্তৃতি কেবল সংগীতের দুনিয়ায় থেমে থাকেনি। তিনি সমান দক্ষতায় গদ্য ও পদ্য লিখে যেতে পারেন। ভবিষ্যতে আঁকাআঁকির ইচ্ছেও আছে।
View posts →অনুপা মুখার্জী 2 posts
View posts →অনুব্রত 10 posts
অনুব্রত নামী বহুজাতিক সংস্থায় অতি উচ্চপদে আসীন ছিলেন। কিন্তু মনে মনে এখনও স্কটিশের সেই লেখা-পাগল ছাত্রটি। লেখালিখি তাঁর হাড়ে-মজ্জায়। নিয়মিত লেখেন পত্রপত্রিকায়। শখ, সারা পৃথিবী ঘুরে বেড়ানো আর ইতিহাস ঘাঁটাঘাঁটি।
View posts →অনুভা নাথ 6 posts
অনুভা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। সরকারি চাকরি করেন। লেখালেখি প্যাশন। সানন্দা ব্লগ, শুকতারা, এখন ডুয়ার্স, অপার বাংলা, প্রসাদ-সহ প্রচুর পত্রপত্রিকা, লিটিল ম্যাগাজ়িন, ওয়েবজিন ও সংবাদপত্রে গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা প্রকাশ পেয়েছে। সন্ধ্যা ভট্টাচার্য স্মৃতি প্রতিযোগিতায় পুরষ্কার পেয়েছেন ছোটদের জন্য লিখে। কলকাতা আন্তর্জাতিক অণু চলচ্চিত্র উৎসব ২০২০-তে, অমিয়া ভৌমিক স্বর্ণকলম পুরস্কার পেয়েছেন। কলকাতা আন্তর্জাতিক অণু চলচ্চিত্র উৎসব ২০২১-এর বিচারক ও সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য।
View posts →অনুষ্কা সরকার 1 post
অনুষ্কা প্র্যাট মেমোরিয়ালের ক্লাস ফাইভের ছাত্রী। গল্পের বই পড়তে আর ছবি আঁকতে ভালবাসে। ঝকঝকে মনটার ছায়া পড়ে কখনও তার কথায়, কখনও বা টোল পড়া হাসিতে। মিষ্টি মেয়ের মিষ্টিমুখ করতে আপত্তি নেই কখনওই। তার সবচেয়ে আদরের আবার সবচেয়ে শাসনের জায়গা তার পুঁচকে বোনটি।
View posts →অনুষ্টুপ ভট্টাচার্য 1 post
অনুষ্টুপ ভট্টাচার্য লেখক এবং সঙ্গীতশিল্পী, ITC সঙ্গীত রিসার্চ অকাডেমির প্রাক্তন স্কলার। বর্তমানে আইআইটি বম্বেতে ভাষাবিজ্ঞানের উপর গবেষণায় রত।
View posts →অন্তরা দাঁ 2 posts
অন্তরার জন্ম ১৯৮১-তে, বর্ধমানের পালসিট গ্রামে। রাজ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়র স্নাতোকোত্তর, বর্তমানে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষিকা হিসাবে স্কুলে কর্মরত। কবিতাজ্বরের শুরু শৈশবেই। পরবর্তীতে 'আলোবাতাস', 'কয়লাকুঠি' 'শ্রুতিবাক' 'অংশুমালী' 'প্রথম আলো','রোদরঙ' 'তাঁতঘর' 'আনন্দমুখর', 'সংবাদ প্রভাতী' 'ইসক্রা' 'পৃথ্বী' প্রভৃতি অনেক পত্রপত্রিকায় কালক্রমে প্রকাশিত হয়েছে কবিতা, গদ্য, অণুগল্প, ছোটগল্প। প্রথম কাব্যগ্রন্থ 'শিকড়ে শিকড়ে অস্তিত্বসুখ' প্রকাশিত হয়েছে আলোবাতাস প্রকাশনা থেকে ২০১৮ সালে। কুমুদরঞ্জন মল্লিক সম্মান পেয়েছেন ২০২০ সালে। শখ বই পড়া, গান শোনা আর ছবি তোলা।
View posts →