অন্বেষা দত্ত 1 post
অন্বেষা দত্ত দীর্ঘ চোদ্দো বছর সাংবাদিকতা করেছেন আনন্দবাজার পত্রিকায়। বর্তমানে কলকাতার দু'টি অন্যতম প্রধান লাইফস্টাইল পত্রিকার সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের ছাত্রী অন্বেষার অবসর খুবই কম। অফিস, বাড়ি এবং আট বছরের ছেলের সব দায়দায়িত্ব সামলেও ভালবাসেন বই পড়তে, বেড়াতে যেতে, আড্ডা দিতে এবং ওয়েব সিরিজ দেখতে।
View posts →অন্বেষা সেনগুপ্ত 1 post
অন্বেষা সেনগুপ্তের জন্ম কোন্নগরে ১৯৮৪ সালে। পাঠভবন স্কুল আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা। এখন কলকাতার ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে (আইডিএসকে) ইতিহাস পড়ান। ভারতীয় উপমহাদেশের সাম্প্রতিক ইতিহাসে বিশেষ আগ্রহ আছে অন্বেষার। অবসরে ভালোবাসেন বেড়াতে, আড্ডা মারতে, সিনেমা-সিরিজ দেখতে আর গল্পের বই পড়তে।
View posts →অন্যমন রায়চৌধুরী 3 posts
অন্যমন দীর্ঘদিন সরকারি চাকরি করে আপাতত অবসর জীবন কাটাচ্ছেন। ভালবাসেন বাংলা নাটক, কবিতাও। সময় কাটাতে নানা লিটল ম্যাগাজিনে টুকটাক লেখালিখি তাঁর শখ। বই পড়া আর বন্ধুদের সঙ্গে রবিবারের আড্ডাটি ছাড়া তাঁর এক মুহূর্ত চলে না।
View posts →অপরাজিতা দাশগুপ্ত 25 posts
অপরাজিতা দাশগুপ্ত পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক। আগে ইতিহাসের অধ্যাপনা করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট মেরিজ কলেজে ইতিহাস ও মানবীচর্চা বিভাগের ফুলব্রাইট ভিজিটিং অধ্যাপকও ছিলেন। প্রেসিডেন্সির ছাত্রী অপরাজিতার গবেষণা ও লেখালিখির বিষয় উনিশ শতকের শেষে ও বিশ শতকের গোড়ায় বাঙালি হিন্দু ভদ্রলোকের চিন্তাচেতনায় এবং বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে নারী। অধ্যাপনা, গবেষণা, ও পেশা সামলে অপরাজিতা সোৎসাহে সাহিত্যচর্চাও করেন। তিনটি প্রকাশিত গ্রন্থ - সুরের স্মৃতি, স্মৃতির সুর, ইচ্ছের গাছ ও অন্যান্য, ছায়াপথ। নিয়মিত লেখালিখি করেন আনন্দবাজার-সহ নানা প্রথম সারির পত্রপত্রিকায়।
View posts →অপূর্ব দাশগুপ্ত 13 posts
অপূর্ব দাশগুপ্ত 'পুরোগামী' পত্রিকার অন্যতম সম্পাদক। প্রাবন্ধিক ও অনুবাদক। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অবসরপাপ্ত বিশেষ রাজস্ব আধিকারিক।
View posts →অপূর্ব বণিক 2 posts
ভারতীয় জীবন বীমা কর্মী। দীর্ঘ ৩৪ বছর হিমালয়ের বিভিন্ন প্রান্তে ট্রেকিং, উপকূল বরাবর হাঁটা ও ফটোগ্রাফি মুখ্য নেশা। ট্রাভেল রাইটার্স ফোরামের সদস্য, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত।
View posts →অবন্তিকা দাশ 1 post
অবন্তিকা দোলনা ডে স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। বয়স সাড়ে ছয়। নিজের কল্পনার জগতে বিচরণ করতে সে বড় ভালোবাসে। মাঝে মাঝে সেটা প্রকাশ হয় তার আঁকা ছবিতে। রংতুলিতে জীবন্ত হয়ে ওঠে তার শিশুমনের কল্পনার অলি গলি।
View posts →অবন্তিকা পাল 18 posts
জন্ম ১৭ জুন ১৯৮৬। জে.বি.রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে স্নাতক। মানসিক স্বাস্থ্যে স্নাতকোত্তর। কবিতা, সংগীত ও নাট্যচর্চার সঙ্গে নৈকট্য আশৈশব। জনস্বাস্থ্য, সমাজবিজ্ঞান, মানবাধিকার প্রভৃতি বিষয়ে প্রবন্ধচর্চা করেন নিয়মিতভাবে৷ তাঁর 'অরুণা শানবাগ নিষ্কৃতিমৃত্যু ও ভারত' (২০১৭) বইটি এদ্যবধি ইউথেনেসিয়া প্রসঙ্গে লেখা একমাত্র পূর্ণাঙ্গ বাংলা বই যা মনোজ্ঞ পাঠকমহলে প্রশংসিত। সিএএ-বিরোধী আন্দোলনের সময়ে কবি ফৈজ আহমেদ ফৈজ-এর সর্বজনবিদিত 'হম দেখেঙ্গে' (দেখে নেবো আমরাই) কবিতাটির বাংলা অনুবাদ করে অবন্তিকা জাতীয় স্তরেও জায়গা করে নিয়েছেন।
View posts →অবিন সেন 1 post
অবিন সেনের জন্ম ১৯৮৪ সালে হাওড়ার গ্রামে। স্কুলের ম্যাগাজিনের জন্য প্রথম কবিতা লেখা। পরবর্তীকালে কবিতার সঙ্গে সঙ্গে নিতান্ত আলগোছে লেখা হয়েছে কিছু গদ্য বা না-গল্প। সেই সঙ্গে ঐতিহাসিক ও গোয়েন্দা গল্প/উপন্যাস। চারটি বই প্রকাশিত হয়েছে এ পর্যন্ত। দু'টি গল্প সংকলন 'আয়নাঘর' ও 'পালকের ভার'। কবিতার বই 'গ্লোকাল দ্রাঘিমা' এবং রহস্য উপন্যাস 'বিষ কুয়াশা'।
View posts →অভিজিৎ তরফদার 2 posts
স্বনামধন্য চিকিৎসক | তবে সাহিত্যের জগতেও অতি পরিচিত নাম | লেখা প্রকাশিত হয়েছে বহু অগ্রণী পত্র পত্রিকায় |
View posts →অভিজিৎ বিশ্বাস 1 post
View posts →অভিজিৎ সেন 19 posts
দু’দশক ইংরেজি সংবাদপত্রের কর্তার টেবিলে কাটিয়ে কলমচির শখ হল বাংলায় লেখালেখি করার। তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কয়েকজন ডাকসাইটে সাংবাদিক। লেখার বাইরে সময় কাটে বই পড়ে, গান শুনে, সিনেমা দেখে। রবীন্দ্রসঙ্গীতটাও নেহাত মন্দ গান না।
View posts →