অভিরূপ বন্দ্যোপাধ্যায় 15 posts
সত্তরের দশকের শেষের দিকে কলকাতায় জন্ম অভিরূপের। স্কুলজীবন থেকেই বাংলা সাহিত্যের প্রতি ঝোঁক। কলেজে বাংলা অনার্স নিয়ে পড়ার পাশাপাশি পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ। কিছুদিন ফ্রিলান্স সাংবাদিকতাও করেছেন। এরপরেই ঢুকে পড়া টেলিভিশনের জন্য স্ক্রিপ্ট লেখার আঙিনায়। সম্পূর্ণ আলাদা এক পরিবেশ এবং প্রস্তুতির সঙ্গে পরিচয়। একইসাথে চলতে থাকে গল্প-কবিতার পালা। দেশ, এই সময়, আজকের সম্পূর্ণা পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ কিছু লেখা।
View posts →অভিরূপ মুখোপাধ্যায় 9 posts
অভিরূপ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৯৩ সালে, নদিয়ার কৃষ্ণনগগরে। বাংলা সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্বভারতী থেকে এম.ফিল। বর্তমানে এশিয়াটিক সোসাইটি-র গবেষণা-প্রকল্পে যুক্ত। ২০২০ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে অভিরূপের প্রথম কবিতার বই ‘এই মন রঙের কৌতুক’, সপ্তর্ষি প্রকাশন থেকে।
View posts →অভিষেক খান 2 posts
তথ্যপ্রযুক্তি কর্মী | মন তথ্য-ভারাক্রান্ত হলেই, ‘আপন হতে বাহির হয়ে’ বাইরে দাঁড়ানো | লৌকিক পৃথিবী, অলৌকিক প্রকৃতির সান্নিধ্যে পুনরাবিস্কার – দিনগত পাপক্ষয়, রাজনীতি আর যুদ্ধের বালখিল্যপনাটাই শেষ সত্য নয় | শেষমেশ ঘুরে ফিরে আসে তিনটি শব্দ –‘ভালোবাসা, পৃথিবী, ঈশ্বর’ |
View posts →অভিষেক ঘোষাল 1 post
অভিষেক ঘোষাল (জন্ম ১৯৮৭) প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাঠ সম্পূর্ণ ক'রে বর্তমানে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে অধ্যাপনা করেন। এর আগে সেন্ট জেভিয়ার্স কলেজের বাংলা বিভাগে পড়িয়েছেন। প্রাগাধুনিক সাহিত্য ও উনিশ শতকের বঙ্গীয় সংস্কৃতি বিষয়ে আগ্রহী।
View posts →অভিষেক চট্টোপাধ্যায় 1 post
নেশা ও পেশা লেখালিখি। প্রকাশিত উপন্যাস চারটি। বর্তমানে একটি চ্যানেলে সৃজনশীল পদে কর্মরত। বিভিন্ন পত্রপত্রিকায় অসংখ্য ভ্রমণ ও ছোটো গল্প প্রকাশিত।
View posts →অভিষেক চৌধুরী 13 posts
অভিষেক পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। খুব ছোটবেলা থেকেই কার্টুন-প্রেম। সেই ভালোবাসার টানেই প্রিয় কার্টুনিস্টদের আঁকা খবরের কাগজ থেকে কেটে নকল করতেন। এইভাবেই নিজের ইচ্ছে, উৎসাহ আর অনুসন্ধিৎসা সঙ্গী করেই কার্টুন আঁকা শেখা। ২০১৫ সাল থেকে কলকাতার কার্টুনদলের একনিষ্ঠ সদস্য।
View posts →অভিষেক রায় বর্মণ 1 post
অভিষেক রায় বর্মণের জন্ম ও বড় হয়ে ওঠা হাওড়া জেলায়। বর্তমানে ফিল্ম স্টাডিসের গবেষক, বিশেষ উৎসাহ রয়েছে চলচ্চিত্রের বিভিন্ন নিরীক্ষামূলক ধারা নিয়ে। এর পাশাপাশি কাউন্টার শট নামক একটি ফিল্ম বিষয়ক পত্রিকার সহসম্পাদক। অন্যান্য আগ্রহের বিষয়: জঁর সাহিত্য; কমিক্স; ইতিহাস; জীবজগৎ, বাংলা গদ্যসাহিত্য; সুররিয়ালিসম ইত্যাদি।
View posts →অভীক চট্টোপাধ্যায় 56 posts
জন্ম ১৯৬৫-তে কলকাতায়। বেড়ে ওঠা চন্দননগরে। স্কুল জীবন সেখানেই। কলকাতার সিটি কলেজ থেকে স্নাতক। ছোটো থেকেই খেলাধূলার প্রতি আগ্রহ। গান শেখাও খুব ছোটো থেকেই। তালিম নিয়েছেন রামকুমার চট্টোপাধ্যায়ের কাছেও। দীর্ঘদিন মার্কেটিং পেশায় যুক্ত থাকার পর, গত বারো বছর ধরে পুরোপুরি লেখালেখি, সম্পাদনার কাজে যুক্ত। পুরনো বাংলা গান, সিনেমা, খেলা ইত্যাদি বিষয়ে অজস্র প্রবন্ধ লিখেছেন। আনন্দবাজার পত্রিকা, এই সময়-সহ বহু পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। সম্পাদিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য উত্তমকুমারের "হারিয়ে যাওয়া দিনগুলি মোর", হেমন্ত মুখোপাধ্যায়ের "আনন্দধারা", রবি ঘোষের "আপনমনে", মতি নন্দীর "খেলা সংগ্রহ"। লিখেছেন "সংগীতময় সুভাষচন্দ্র" বইটি। সাত বছর কাজ করেছেন "মাতৃশক্তি" ও "জাগ্রত বিবেক" পত্রিকায়। বর্তমানে নিজস্ব লেখালিখি ও সম্পাদনা নিয়ে ব্যস্ত।
View posts →অভীক বন্দ্যোপাধ্যায় 5 posts
জন্ম এবং বেড়ে ওঠা ভাটপাড়ায়, স্নাতক স্তরের পড়াশোনা কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে। বর্তমানে বোস ইন্সটিটিউটে পদার্থবিদ্যা নিয়ে গবেষণারত। সিনেমা, গান এবং ফুটবল নিয়ে সময় কাটাতে ভালোবাসেন।
View posts →অভ্র বসু 1 post
অভ্র বসু। অধ্যাপক, বিশ্বভারতী, শান্তিনিকেতন।
View posts →অভ্র ভৌমিক 1 post
অভ্র পেশাগত ভাবে আইটি-র সঙ্গে যুক্ত। ইয়র্কশায়ার কাউন্টির লিডস শহরে রয়েছেন বছর দশেক। লিডস দুর্গাপুজো অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। এছাড়া গানের প্রতি ওঁর অফুরন্ত টান ও ভালোবাসা। সংগীত শিক্ষার হাতেখড়ি মায়ের কাছে। এখন পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে হিন্দুস্থানি ক্লাসিকালের তালিম নিচ্ছেন। লিড্সে বহু অনুষ্ঠান করেছেন।
View posts →অমর কুমার নায়ক 3 posts
লেখক, পেশায় বিদ্যালয় শিক্ষক। ভালবাসেন পাহাড়ে ঘুরতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালিখি করেন জীববৈচিত্র, পরিবেশ সংরক্ষণ এবং ইকোট্যুরিজম বিষয়ে। লেখকের প্রকাশিত বই – ‘বাংলার উভচর’।
View posts →