অমর মিত্র 32 posts
অমর মিত্রের জন্ম ১৯৫১ সালে বসিরহাটে। তবে বহুদিন কলকাতাবাসী। ১৯৭৪ সালে 'মেলার দিকে ঘর' গল্প লিখে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। প্রথম উপন্যাস 'নদীর মানুষ' ১৯৭৮ সালে প্রকাশিত হয় অমৃত পত্রিকায়। প্রথম গল্পের বই 'মাঠ ভাঙে কালপুরুষ'-ও ওই সালেই। রাজ্য সরকারি চাকরি করেও আজীবন সাহিত্যসাধনায় ব্রতী। ২০০৬ সালে 'ধ্রুবপুত্র' উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। ২০০১ সালে বঙ্কিম পুরস্কার পান 'অশ্বচরিত' উপন্যাসের জন্য। ২০২২ সালে গাঁওবুড়ো গল্পের ইংরেজি অনুবাদ প্রথম এশিয়ান লেখক হিসেবে ও হেনরি পুরস্কার। ২০০৪ সালে সম্মানিত হন শরৎ পুরস্কারে।
View posts →অমর্ত্য মুখোপাধ্যায় 1 post
রবীন্দ্রনাট্য গবেষক। নাট্য-নির্দেশক। শান্তিনিকেতন।
View posts →অমিত চক্রবর্তী 3 posts
অমিত চক্রবর্তীর জন্ম সোনারপুর অঞ্চলের কোদালিয়া গ্রামে ১৯৫৯ সালে। কবিতা লেখার শুরু ন'বছর বয়সে, স্কুল ম্যাগাজিনে। পড়াশোনার সূত্রে আমেরিকা আসা ১৯৮২-তে। ক্যানসাস স্টেট ইউনিভারসিটিতে পদার্থবিদ্যার অধ্যাপক ১৯৮৯ থেকে। ২০১৬ থেকে কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ডিন।
View posts →অমিত দে 2 posts
আত্মপরিচয়ে ছাত্র, জীবিকা অধ্যাপনা। বর্তমানে অবসরপ্রাপ্ত। ভালোবাসেন শিক্ষার্থী যৌবনকে, বই পড়তে, মূলতঃ শিল্প, সাহিত্য, দর্শন, ইতিহাস আর হ্যাঁ, খেলাধুলা। অঙ্কটা কম জানেন বলে দাবি করেন, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের গণিত বুঝে নেওয়ার আগ্রহ প্রবল।
View posts →অমিতরূপ চক্রবর্তী 8 posts
জন্ম কোচবিহার জেলায়৷ বড় হয়ে ওঠা আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জে৷ কলেজে পড়াকালীন লেখালেখির প্রতি আগ্রহ জন্মায় এবং লেখার হাতেখড়ি৷ স্থানীয় ছোট পত্রপত্রিকায় প্রথম লেখা প্রকাশ৷ এরপর লেখায় দীর্ঘ সময়ের ছেদ পড়ে৷ আবার গত তিনবছর ধরে লেখায় ফেরা৷ কাব্যগ্রন্থ 'কিছুক্ষণ থাকা অথবা অনন্তকাল' ২০২০ কলকাতা বইমেলায় 'শুধু বিঘে দুই' থেকে প্রকাশিত৷ মূলত কবিতা লিখতে পছন্দ করেন৷ একটু আধটু গদ্যচর্চাও হয়৷
View posts →অমিতাভ গুপ্ত 6 posts
ছিলেন নামী কোম্পানির দামী ব্র্যান্ড ম্যানেজার। নিশ্চিত চাকরির নিরাপত্তা ছেড়ে পথের টানেই একদিন বেরিয়ে পড়া। এখন ফুলটাইম ট্র্যাভেল ফোটোগ্রাফার ও ট্র্যাভেল রাইটার আর পার্টটাইম ব্র্য্যান্ড কনসাল্টেন্ট। পেশার সঙ্গে মিশিয়ে নিয়েছেন নেশাকেও। নিয়মিত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয় বেড়ানোর ছবি এবং রাইট আপ।
View posts →অমিতাভ নাগ 5 posts
পেশাগতভাবে এক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। নেশায় সিনেমাপ্রেমী। চলচ্চিত্র বিষয়ক একাধিক বই লিখেছেন বাংলা ও ইংরেজিতে। স্মৃতি সত্তা ও সিনেমা, কিছুটা সিঁদুর বাকিটা গোলাপ, সত্যজিত রে'জ হিরোজ অ্যান্ড হিরোইনজ, সিক্সটিন ফ্রেমজ এই লেখকের কিছু পূর্ব প্রকাশিত বই।
View posts →অমিতাভ ভট্টাচার্য্য 1 post
জন্ম কলকাতায়, শিক্ষা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে। ১৯৭৫ সালে আইএএস অফিসার হিসেবে কর্মজীবন শুরু। কর্মক্ষেত্র ছিল অবিভক্ত অন্ধ্র প্রদেশ, মুসৌরি ও দিল্লি। ২০০৯ সালে অবসর গ্রহণের পর দিল্লিতেই স্থিত। নানা বিষয়ে লেখালেখি করতে ভালবাসেন।
View posts →অমিতাভ রায় 50 posts
প্রশিক্ষিত প্রযুক্তিবিদ ও পরিচিত পরিকল্পনাবিশারদ। পড়াশোনা ও পেশাগত কারণে দেশে-বিদেশে বিস্তর ভ্রমণের অভিজ্ঞতা। তার ফসল বেশ কয়েকটি জনপ্রিয় বই। জোয়াই, আহোম রাজের খোঁজে, প্রতিবেশীর প্রাঙ্গণে, কাবুলনামা, বিলিতি বৃত্তান্ত ইত্যাদি।
View posts →অমৃতা বেরা 1 post
দিল্লি নিবাসী। মূলত অনুবাদ কর্মী। হিন্দি-ইংরাজি-বাংলা তিন ভাষাতেই পারস্পরিক অনুবাদ করেন। শিল্পের অন্যান্য মাধ্যম সম্পর্কেও উৎসাহী। পেয়েছেন একাধিক পুরস্কার। বিভিন্ন পত্র পত্রিকায় হিন্দি, বাংলা ও ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় নিয়মিত।
View posts →অমৃতা ভট্টাচার্য 52 posts
অমৃতা ভট্টাচার্য (জ.১৯৮৪-) শান্তিনিকেতনের জল হাওয়ায় বড়ো হয়েছেন। পাঠভবনে তাঁর পড়াশোনা। পরে বিশ্বভারতীর বাংলা বিভাগ থেকে বাংলা উপন্যাসে বিবাহবিচ্ছেদ নিয়ে গবেষণা করেছেন। পড়িয়েছেন জগদ্বন্ধু ইনস্টিটিউশনে এবং পরে চারুচন্দ্র কলেজে। বর্তমানে স্বেচ্ছাবসর নিয়ে বিভিন্ন অঞ্চলের দেশজ রান্না নিয়ে কাজ করছেন। স্বপ্ন দেখেন পুঁজির প্রতাপের বাইরে অন্যরকম জীবনের, খানিকটা যাপনও করেন তা। যে হাতে শব্দ বোনেন সেই হাতেই বোনেন ধান, ফলান সব্জি। দেশ-বিদেশের নানা-মানুষের অন্যরকম জীবন দেখতে ভালোবাসেন। তাঁর লেখা স্মৃতিগ্রন্থ ‘বেঁধেছি কাশের গুচ্ছ ’ এবং 'রেখেছি পত্রপুটে' পাঠকের সুসমাদর পেয়েছে।
View posts →অমৃতা ভট্টাচার্য 3 posts
অমৃতা ভট্টাচার্য কলকাতায় অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়ান রাইটার্স ফোরাম, কবি সম্মেলন, পোয়েট্রি আউট লাউড (লন্ডন)-সহ দেশবিদেশের বহু পত্রপত্রিকায় কবিতা, ছোটগল্প প্রকাশিত হয়েছে। এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা চার। ‘আমরা সবাই পালক আঁকি’, ‘পাইন, ঘাটসিঁড়ি ও শ্রীঘরের গল্প’, ‘ভর বাড়ছে শ্বেতবামনের’ এবং ‘ও অস্পৃশ্য! ও আশ্চর্য! শখ: গান ও ছবি আঁকা।
View posts →