অম্লান চক্রবর্ত্তী 2 posts
পেশায় তথ্যপ্রযুক্তিবিদ, নেশা বই-বেড়ানো-ছবি-ক্রিকেট। তবে আড্ডার অছিলায় বাকি সব কাজ শিকেয় তুলে রাখাই পছন্দ। প্রবল গেঁজুড়ে। ভালো লিকার চা সঙ্গে থাকলে আর কথা নেই। মাঝেমধ্যেই কীবোর্ড থেকে অবাধ্য আঙুল সফটওয়্যার আর্কিটেকচার অথবা এক্সেল শিট থেকে Alt + Tab মেরে চলে যায় লেখার পাতায়।
View posts →অম্লানকুসুম চক্রবর্তী 32 posts
অম্লানকুসুমের জন্ম‚ কর্ম‚ ধর্ম সবই এই শহরে। একেবারেই উচ্চাকাঙ্খী নয়‚ অল্প লইয়া সুখী। সাংবাদিকতা দিয়ে কেরিয়ার শুরু করলেও পরে জীবিকার খাতবদল। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় স্ট্র্যাটেজি অ্যানালিস্ট পদে কর্মরত। বহু পোর্টাল ও পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। প্রকাশিত হয়েছে গল্প সংকলন 'আদম ইভ আর্কিমিডিস' ও কয়েকটি অন্য রকম লেখা নিয়ে 'শব্দের সার্কাস'।
View posts →অয়ন চট্টোপাধ্যায় 4 posts
প্রাবন্ধিক; রচনার মূল উপজীব্য বিষয় রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, ক্রীড়া, সমাজভাবনা এবং আন্তর্জাতিক সম্পর্কের নিবিড় অন্বেষণ।
View posts →অয়ন বন্দ্যোপাধ্যায় 2 posts
অয়ন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৭৬ সালে। এখন রিষড়ার বাসিন্দা। মূলত কবি হলেও ছড়া এবং গদ্যসাহিত্যেও সমান আগ্রহ। প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৯৫-তে ‘দেশ’ পত্রিকায়। প্রথম কবিতার বই ২০০০ সালে। ভারত সরকারের সংস্কৃতি-মন্ত্রকের অধীনে ‘জুনিয়ার ফেলোশিপ’ নিয়ে গবেষণা করেছেন বাংলা কবিতা নিয়ে। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত ‘কৃত্তিবাস’ পত্রিকার সঙ্গে দীর্ঘদিন যুক্ত, সম্পাদনাও করেছেন। কাব্যগ্রন্থের সংখ্যা নয়। পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার, তুষার রায় সম্মাননা।
View posts →অরণ্যা সরকার 2 posts
দুর্গাপুর নিবাসী অরণ্যা সাহিত্যানুরাগী। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। একাধিক বাংলা ছোট পত্রিকা ও ওয়েবজিনে নিয়মিত লেখেন। দুর্গাপুর থেকে প্রকাশিত চর্যাপদ পত্রিকার যুগ্ম সম্পাদক অরণ্যা বেড়াতে এবং আড্ডা মারতে ভালোবাসেন।
View posts →অরিজিৎ মৈত্র 66 posts
অরিজিৎ মৈত্র পেশায় সাংবাদিক। তপন সিংহ ফাউন্ডেশনের সম্পাদক অরিজিৎ পুরনো কলকাতা নিয়ে চর্চা করতে ভালবাসেন। নিয়মিত লেখালিখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়। প্রকাশিত বই: অনুভবে তপন সিনহা, ছায়ালোকের নীরব পথিক বিমল রায়, চিরপথের সঙ্গী - সত্য সাই বাবা, বন্দনা, কাছে রবে ইত্যাদি।
View posts →অরিজিৎ মৈত্র 10 posts
অরিজিৎ মৈত্র পেশায় সাংবাদিক। দৈনিক যুগশঙ্খ পত্রিকায় সিনিয়র সাব-এডিটার পদে কর্মরত। তপন সিংহ ফাউন্ডেশনের সম্পাদক অরিজিৎ পুরনো কলকাতা নিয়ে চর্চা করতে ভালবাসেন। নিয়মিত লেখালিখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়। প্রকাশিত বই: অনুভবে তপন সিনহা, ছায়ালোকের নীরব পথিক বিমল রায়, চিরপথের সঙ্গী - সত্য সাঁই বাবা, বন্দনা, কাছে রবে ইত্যাদি।
View posts →অরিঞ্জয় বিশ্বাস 8 posts
অরিঞ্জয় বিশ্বাস বাসন্তীদেবী কলেজে ইতিহাসের অধ্যাপক। বইপত্তরে ডুবে থাকতে পারলে আর কিছু চান না। তবে বিশেষ শখ বলে খুব একটা কিছু নেই। কাজ অনেক। তবে মূলত অকাজে ব্যস্ত মানুষ। ঠায় চুপটি করে বসে থাকতে ভালোবাসেন।
View posts →অরিত্র দত্ত 1 post
View posts →অরিত্র দত্ত বণিক 1 post
পলিসি, সিভিল রাইটস ও আইন গবেষক। পড়াশোনা সমাজতত্ত্ব(সোশিওলজি) নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। পাশাপাশি আইন, অপরাধবিজ্ঞান, মনস্তত্ত্ব আর মিডিয়া নিয়ে তাঁর পড়াশোনা, আর সেই বহুমুখী চর্চাই তাঁর বিশ্লেষণকে আলাদা মাত্রা দেয়। অডিও ভিজ্যুয়াল মাধ্যমের জন্য গল্প ও চিত্রনাট্য লেখেন।
View posts →অরিন চক্রবর্তী 8 posts
অরিন চক্রবর্তী। উত্তর ২৪ পরগণার বারাসাতে বেড়ে ওঠা। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। ছোট পত্রিকা প্রিয়, শব্দের ভিতর কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে এই জীবন।
View posts →অরিন্দম চক্রবর্তী 1 post
অরিন্দমের জন্ম ১৯৮২-তে। প্রথাগত শিক্ষা শ্রীরামপুর নন্দলাল ইন্সটিটিউশনে। লেখা নয়, বিভিন্ন বিষয়ে পড়াশোনা নিয়েই দিনের অধিকাংশ সময় কাটে। ওটাই প্যাশন। পেশাগতভাবে বিখ্যাত এক বই বিপণীর সঙ্গে যুক্ত ও ব্যবসায়িকভাবে যুক্ত 'keytub' অনলাইন বুকশপের সঙ্গে। চিঠি লেখা আর ফুল সাজানো ভীষণ পছন্দের। বেড়ানো, বিশেষত হাঁটাপথে এদিক সেদিক বেরিয়ে পড়াতে আনন্দ।
View posts →