অরুণাভ চৌধুরী 2 posts
'এত বুড়ো কোনোকালে হব নাকো আমি/হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি।' রবি ঠাকুরের এই লাইন দুটিই জীবনের মূল মন্ত্র। পুরাণ, ইতিহাস ও মধ্যযুগের বাংলাসাহিত্য নিয়ে পড়াশোনায় অগাধ আগ্রহ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক।
View posts →অরুন্ধতী দাশ 1 post
অরুন্ধতী দাশ। সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক। গবেষণার বিষয় মনোভাষাবিজ্ঞান। লেখালিখি করেন মূলত ভাষা, নারীবাদ আর সাহিত্য নিয়ে।
View posts →অরূপ গঙ্গোপাধ্যায় 2 posts
কবি, সমালোচক
View posts →অরূপ দাশগুপ্ত 20 posts
পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিয়ো ফিজিক্স বিভাগে। পেশা হিসেবে বেছে নিয়েছেন তথ্য প্রযুক্তিকে। প্রায় এগারো বছর নানা বহুজাতিক সংস্থার সাথে যুক্ত থাকার পর উনিশশো সাতানব্বইতে তৈরি করেন নিজের তথ্যপ্রযুক্তি সংস্থা। বর্তমানেও যুক্ত রয়েছেন সেই সংস্থার পরিচালনার দায়িত্বে। কাজের জগতের ব্যস্ততার ফাঁকে ভালবাসেন গান-বাজনা শুনতে এবং নানা বিষয়ে পড়াশোনা করতে। সুযোগ পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন আর সেই অভিজ্ঞতা ধরে রাখেন ক্যামেরায়।
View posts →অর্ক চট্টোপাধ্যায় 1 post
হুগলি জেলার উত্তরপাড়ার স্থায়ী বাসিন্দা; পেশায় আইআইটি গান্ধীনগরে মানব ও সমাজবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক এবং নেশায় লিখনকর্মী। বাংলাভাষায় প্রবন্ধ, গল্প, উপন্যাস লিখেছেন দু’দশক ধরে। বৈভাষিক প্রকাশিত নবারুণ ভট্টাচার্য, সন্দীপন চট্টোপাধ্যায় এবং ঋত্বিক ঘটককে নিয়ে মনন ও দর্শন সিরিজের সহসম্পাদক; সাহিত্যতত্ত্ব এবং লাকানীয় মনোবিশ্লেষণ নিয়ে দুই গ্রন্থের একক লেখক। এছাড়া ইংরেজি ভাষায় নানা পত্রপত্রিকায় লিখেছেন, নিজের লেখা বই ২, সম্পাদিত গ্রন্থ ৪ (একটি নবারুণ অনুবাদ এবং ওঁর উপর ইংরেজি লেখার সংকলন), সম্পাদিত জার্নাল ১ এবং অতিথি-সম্পাদিত জার্নাল ইস্যু ১।
View posts →অর্ক পৈতণ্ডী 23 posts
অর্ক পৈতণ্ডীর জন্ম ১৯৮৫-তে বীরভূমের সিউড়িতে। পড়াশোনা, বেড়ে ওঠা বোলপুর, শান্তিনিকেতনে। বিজ্ঞানের স্নাতক। পেশাদার শিল্পী। 'মায়াকানন' পত্রিকা ও প্রকাশনার প্রতিষ্ঠাতা ও কর্ণধার। অবসরে লেখালিখি করেন। অলঙ্করণ শুরু ষোলো বছর বয়সে শুকতারা পত্রিকায়। পরবর্তীকালে আনন্দমেলা, সন্দেশ, এবেলা, এই সময়, উনিশ-কুড়ির মতো একাধিক পত্রপত্রিকার জন্য ছবি এঁকেছেন। কমিক্স আঁকার জন্য ২০১৪ সালে নারায়ণ দেবনাথ পুরস্কার পেয়েছেন।
View posts →অর্ক ভাদুড়ি 30 posts
View posts →অর্কপ্রভ ভট্টাচার্য 1 post
জন্ম ২০০০ সালে, চুঁচুড়ায়। মূলত কবিতা দিয়ে লেখালিখি শুরু। পরবর্তীকালে গদ্যও লেখা হয়েছে বেশ কিছু। প্রথম গল্প প্রকাশ আনন্দমেলায়। এছাড়া বিভিন্ন লিটল ম্যাগাজিন ও বাণিজ্যিক পত্রিকায় গল্প,কবিতা,অণুগল্প প্রকাশিত হয়েছে। বন্ধুরা মিলে ‘মকটেল’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করা হয়। কবিতার কোনও বই এখনও প্রকাশিত হয়নি।
View posts →অর্ঘ্য কমল পাত্র 5 posts
অর্ঘ্য কমল পাত্র এই সময়ের তরুণতর কবি। জন্ম-২০০২ সালে। চন্দননগরের বাসিন্দা৷ ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষে পাঠরত। বাংলা কবিতা ও সমাজতন্ত্রের থেকে অগাধ প্রত্যাশা। ২০২১ সালে প্রকাশিত একটিমাত্র ক্ষীণকায় কাব্যগ্রন্থ— ‘এখনই আত্মহত্যার সঠিক সময় নয়' বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ পায়...
View posts →অর্জুন বন্দ্যোপাধ্যায় 1 post
অর্জুন বন্দ্যোপাধ্যাযের জন্ম ১৯৮৫-তে। বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা। একদা সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। বঙ্কিমচন্দ্র ও মরণ অন্তরালে নামে দুটি উপন্যাস ও ডি মেজর নামে গল্পসংকলন প্রকাশিত হয়েছে। ধ্রুপদী সঙ্গীত ও নাটক নিয়মিত চর্চায় রাখেন। ভালোবাসেন বাজার আর রান্না করতে।
View posts →অর্ণব নাগ 1 post
জন্ম ও বেড়ে ওঠা উত্তর কলকাতার বনেদি ঘরানায়। সেইসূত্রেই বাংলা ও বাঙলির সাংস্কৃতিক অনুসন্ধানের সূত্রপাত। প্রাণীবিদ্যায় স্নাতকের পর সাংবাদিকতায় হাতেখড়ি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পুস্তক প্রকাশনা বিদ্যায় স্নাতকোত্তর ডিপ্লোমা। ফিচার-ধর্মী প্রতিবেদন থেকে ক্রমে গবেষণায় মনোনিবেশ। বর্তমানে ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজের গবেষণা সহযোগী হিসেবে কর্মরত।
View posts →অর্ণব বসু 1 post
পেশায় ইঞ্জিনিয়ার, কবি, সমালোচক
View posts →