অর্ণব রায় 3 posts
খ্যাতিমান সঙ্গীতশিল্পী অর্ণব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথের গান বিষয়ে গবেষণা সম্পন্ন করেছেন। প্রবাদপ্রতিম সঙ্গীতগুরু আশিস ভট্টাচার্যের সুযোগ্য ছাত্র অর্ণব রবীন্দ্রসঙ্গীতে বিশেষভাবে পারদর্শী, এ ছাড়াও অন্য ধরনের গানেও তিনি যথেষ্ট পারঙ্গম। তিনি পেশায় শিক্ষক। গান তাঁর সবচেয়ে প্রিয়। তিনি ভ্রমণপিপাসু, সেই সঙ্গে উদ্যানচর্চায় আগ্রহী।
View posts →অর্পণ গুপ্ত 6 posts
লেখক অর্পণ গুপ্তের বাড়ি হাওড়ায়। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শখ লেখা, বই পড়া, খেলা ও সিনেমা দেখা। একাধিক প্রথম সারির বাংলা দৈনিক ও ওয়েব পোর্টালে নিয়মিত লেখালেখি করেন।
View posts →অর্পণ পাল 5 posts
দেড় দশক শিক্ষকতায় যুক্ত। বিজ্ঞান নিয়ে লেখালিখি পেরিয়েছে দশ বছরের সীমানা। প্রকাশিত বই নয়টি। পড়া আর লেখাই অবসরযাপনের মুখ্য সঙ্গী।
View posts →অর্পিতা রায়চৌধুরী 1 post
View posts →অর্মিতা চক্রবর্তী 1 post
অর্মিতার দুটো ডাকনাম। শাখি আর পান্তু। মা পান্তু বলে ডাকে। দোলনা ডে স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। ছবি আঁকতে, কার্টুন দেখতে আর রূপকথার গল্প শুনতে খুব ভালোবাসে। পুতুলের সংসারের কাজ সারতেই তার দিন কেটে যায়! খেতে খুব ভালবাসে অর্মিতা। চাইনিজ, পোলাও, বিরিয়ানি হোক বা আলুসেদ্ধ ভাত! আর ভালবাসে মিষ্টি! মাঝে মাঝে ওর ইচ্ছে করে মিষ্টির দোকানের মাছি হলে বেশ হত! তবে আসলে মায়ের মতো পড়াতে চায় অর্মিতা।
View posts →অলোক অধিকারী 1 post
অলোক অধিকারী নতুনপল্লী পশ্চিম, মিডল রোড, সোনারপুর, কলকাতা ৭০০১৫০ মোবাইল ৯৮০৪৪ ৯৩৬৮৬ ইমেল: dishalok@yahoo.com
View posts →অলোক ভঞ্জ 4 posts
ভূপদার্থবিদ, ২০১৩ সালে রাষ্ট্রীয় তেল কোম্পানী (ওএনজিসি) থেকে জেনারেল ম্যানেজার পদে অবসর গ্রহণ করেছেন। ছোটবেলা থেকেই আর্ট ও ক্রাফটের প্রতি অনুরক্ত। কাঠ, কাচ, মাটি এবং ডিমের খোলা দিয়ে নানান রকমের জিনিস বানাতে ভালবাসেন। বিগত প্রায় ১০/১১ বছর "এগ শেল আর্ট" নিয়ে কাজ করছেন, বাংলা তথা ভারতে যার চল নেই বললেই চলে। কলকাতার অ্যাকাডেমিতে কয়েকবার এক্সিবিশনও হয়েছে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজির ফটোগ্রাফি প্রতিযোগিতায় দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন। লেখালেখিও করেন, মূলত রম্যরচনা। দেশ প্রত্রিকা এবং সংবাদ প্রতিদিনের পূজাসংখ্যায় তাঁর রচিত রম্যরচনা প্রকাশিত। রম্যরচনা সংকলনের দুটি বইও আছে।
View posts →অলোকপর্ণা 3 posts
অলোকপর্ণার জন্ম ১৯৯০ সালে, কলকাতায়। উত্তর ২৪ পরগণার নববারাকপুরে স্কুলজীবন ও বেড়ে ওঠা। কলকাতা থেকে ইঞ্জিনিয়ারিং শেষে কখনো ব্যাঙ্গালোর কখনো কলকাতায় বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। লেখালেখির সূত্রপাত কৈশোরে হলেও, ২০১০ থেকে তা শখ নয়,- আসক্তিতে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত প্রকাশিত বই- ঝিঁঝিরা (২০১৫), হাওয়াশহরের উপকথা (২০১৮), দাস্তানগো (২০১৯), রণ বিশ্বাস কারো নাম নয় (২০১৯), যাহা বলিব সত্য বলিব (২০২২), সবুজ অন্ধ করেছে (২০২৩)।
View posts →অলোকেশ মণ্ডল 1 post
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি-র কর্মী।
View posts →অংশুমান ভৌমিক 13 posts
অংশুমান ভৌমিকের জন্ম ১৯৭৫-এ কলকাতায়। ছেলেবেলা কাটিয়েছেন মামারবাড়ি নবদ্বীপে। গত চার দশক কলকাতার বাসিন্দা বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরিজির এমএ হলেও বাবার 'দেশ' বরিশাল আর মায়ের 'দেশ' নদিয়ার মধ্যে দোদুল্যমান তাঁর অস্তিত্ব। পেশায় শিক্ষক, নেশায় কালচারাল কমেন্টেটর। বাংলা ও ইংরেজিতে লেখালেখি করছেন দু'দশকের বেশি। দেশবিদেশ থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা বারো। 'দ্য টেলিগ্রাফ' ও কৃত্তিবাস-এর নাট্যসমালোচক হিসেবে ইদানীং থিতু।
View posts →অশোক বসু 1 post
জন্ম ১৯৫৭-তে তমলুকে। আট বছর বয়সে বাবার হাত ধরে কলকাতায়। সাংবাদিকতায় প্রায় চার দশক। 'বর্তমান' খবরের কাগজে কার্যনির্বাহী সম্পাদক ছিলেন দীর্ঘদিন। পরে 'সংবাদ প্রতিদিন' ও 'উত্তরবঙ্গ সংবাদ'-এ। বেশ কিছু সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রিকা সম্পাদনা করেছেন। পুরোপুরি সাংবাদিকতায় আসার আগে চলচ্চিত্র পরিচালক নব্যেন্দু চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে কাজ করেছেন।
View posts →অশোককুমার মুখোপাধ্যায় 15 posts
প্রাবন্ধিক ঔপন্যাসিক অশোককুমার মুখোপাধ্যায়ের ঝোঁক বিভিন্ন বিষয়ের প্রতি। তাঁর তিনটি তথ্য-উপন্যাস-- অগ্নিপুরুষ, আটটা-ন’টার সূর্য এবং অবিরাম জ্বরের রূপকথা--তিনটি বিভিন্ন সময় নিয়ে। প্রবন্ধের জন্য দু’বার পেয়েছেন আনন্দ-স্নোসেম পুরস্কার। শেষোক্ত উপন্যাসটি ইংরেজিতে অনূদিত হয়ে নামী পুরস্কারের বিচার তালিকায় স্থান পেয়েছিল।
View posts →