অসিত পাল 15 posts
জন্ম কলকাতায় ১৯৫০ সালে। নিজে শিল্পী, বহু শিল্প বিষয়ক ইতিহাস ও প্রবন্ধ রচনা করেছেন। দীর্ঘ বছর যাবত উনিশ শতকের কলকাতার কাঠ খোদাই নিয়ে গবেষণা করে চলেছেন। তার উল্লেখযোগ্য বই Woodcut prints of nineteenth century Calcutta (১৯৮২), উনিশ শতকের কলকাতার কাঠ খোদাই শিল্পী প্রিয় গোপাল দাস (২০১৩), আদি পঞ্জিকা দর্পণ (২০১৮, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত), কলকাতার কাঠ খোদাই ( ২০২২) রাজ্য সরকারের বিনোদ বিহারী মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার ২০২২।
View posts →অসীম চট্টরাজ 2 posts
লেখক ও নাট্যকার অসীম চট্টরাজের জন্ম ১৯৬৪। প্রতিষ্ঠিত বাংলা সংবাদপত্র ও পত্রিকার পাঠকদের কাছে তিনি এক পরিচিত নাম। পেশায় অধ্যাপক অসীম চট্টরাজের লেখালেখির শুরু নাটক দিয়ে এবং গল্প উপন্যাসের জগতে প্রবেশ নব্বই-এর দশকে। প্রকাশিত কিছু গ্রন্থ 'হারাধন মণ্ডলের গল্প', 'কিছুতো নেপথ্যে থাক', 'অলৌকিক তীর্থযাত্রা', 'টিলা'।
View posts →অহনা বিশ্বাস 1 post
কবি ও কথাকার অহনা বিশ্বাসের জন্ম ১৯৭০-এ আসানসোলে। বিদ্যাচর্চা, গবেষণা শান্তিনিকেতনে। পেশা অধ্যাপনা। নিয়মিত লেখালিখি করেন। দেশ, সানন্দা, বর্তমান, প্রতিদিন-সহ একাধিক প্রথম সারির পত্রিকার নিয়মিত লেখক। প্রকাশিত কাব্যগ্রন্থ - অষ্টাবক্ররমণীকথা, সবুজশাড়িপরাদের দেশ। গল্পগ্রন্থ - অহনার গল্প। উপন্যাস - আরশিনগরে তাঁবু, আমাদের মায়াবী সময় ইত্য়াদি। অহনার আগ্রহ মানুষ, পরিবেশ ও শিল্পকলায়।
View posts →আইভি চট্টোপাধ্যায় 6 posts
আইভি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৬৩ সালে ইস্পাতনগরী জামশেদপুরে। সে শহরের সঙ্গে তাঁর নাড়ির যোগ। পরিবেশবিজ্ঞান নিয়ে পড়াশোনা। ব্যাংকে চাকরি করেছেন। নেশা বই পড়া। সর্বভূক পাঠক। দীর্ঘদিন ধরে লেখালিখির জগতে রয়েছেন। বিভিন্ন নামী পত্রপত্রিকা ও ওয়েবজিনে তাঁর গদ্য প্রকাশিত হয়। বইয়ের সংখ্যা এখনও পর্যন্ত বারো।
View posts →আকাশ গঙ্গোপাধ্যায় 8 posts
আকাশ লিখতে ভালোবাসে, ভালোবাসে গাছপালা আর বাইক রাইড! একসময় খেলাধুলার সঙ্গে কাটিয়েছে এক দশকেরও বেশি সময়। গত বেশ কয়েক বছর ধরে বাংলা পোর্টালে কর্মরত। যদিও মন থেকে ব্যবসার প্রতি এক অদ্ভুত টান আছে তার!
View posts →আচার্য জগদীশচন্দ্র বসু 2 posts
বাংলা তথা ভারতের বিজ্ঞানচর্চায় অগ্রগণ্য একটি নাম আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি ছিলেন পদার্থবিজ্ঞানী, একইসঙ্গে উদ্ভিদ ও জীববিজ্ঞানী। গাছের প্রাণ আবিষ্কার করার নেপথ্যের মানুষটি আজও বিশ্ববিজ্ঞানচর্চায় সমানভাবে প্রাসঙ্গিক। তিনি কল্পবিজ্ঞানের গল্পও লিখতেন নিয়মিত। লিখতেন নিবন্ধও। আচার্যকৃত সাহিত্যের সম্ভার থেকে কিছু মণিমুক্তো তুলে এনে সাজিয়ে দিচ্ছে বাংলালাইভ। তাঁকে পুনরাবিষ্কার করতে চেয়ে বাংলালাইভের এই প্রয়াস।
View posts →আত্রেয়ী চক্রবর্তী 6 posts
আত্রেয়ী চক্রবর্তী। জন্ম ১৯৯২, হাওড়ায়। কবি, ওড়িশি নৃত্যশিল্পী। ইংরেজি সাহিত্যে এম.এ করলেও, মূলত লেখালেখি করেন বাংলা ভাষায়। প্রকাশিত কবিতার বই - আফজলকে লেখা চিঠি
View posts →আদিত্য গোল 5 posts
বিদ্যুৎক্ষেত্রে ১৫ বছরের ওপর কর্পোরেট কম্যুনিকেশন পেশাদার যার হৃদয় এখনও ইংরেজি সাহিত্য এবং সাংবাদিকতায় আটকে। দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য ডেকান ক্রনিকল-এ কাজ করা এই প্রাক্তন সাংবাদিকের প্রথম প্রেম লেখালেখি, বই পড়া ও সিনেমা নিয়ে অবিরাম কথা বলা।
View posts →আদিত্য ঘোষ 7 posts
পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে ভালবাসেন। খোঁজ রাখেন নিত্যনতুন বিষয়ে। সময় পেলে রান্না করেন। পড়তে ভাল লাগে বুদ্ধদেব গুহের উপন্যাস। শুনতে ভাল লাগে ফসিলস্। আঞ্চলিক ইতিহাস প্রিয় বিষয়।
View posts →আনন্দরূপা দাস 1 post
আনন্দরূপা সাহিত্যিক মতি নন্দীর জ্যষ্ঠ কন্যা এবং জাতীয় সাঁতারু আশিস দাসের স্ত্রী। এক কন্যাসন্তানের জননী আনন্দরূপা ভালোবাসেন ঐতিহাসিক উপন্যাস পড়তে আর বেড়াতে।
View posts →আনসারউদ্দিন 1 post
আনসারউদ্দিনের জন্ম ১৯৫৯-তে নদিয়ার শালিগ্রামে। কৃষ্ণনগর কলেজের স্নাতক হয়েও গ্রামের শিকড় ছেঁড়েননি। পেশায় আজও প্রান্তিক কৃষক। বাড়ি নদিয়ার ধুবুলিয়ায়। গ্রামিক জনযাপনের চিত্রলেখই তাঁর সাহিত্যকৃতির মূল বিষয়বস্তু বরাবর। ১৯৯১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই 'আনসারুদ্দিনের গল্প' ধ্রুবপদ প্রকাশনা থেকে। তারপর আরও এগারোটি বই লিখেছেন। পেয়েছেন বাংলা অকাদেমির সোমেন চন্দ পুরস্কার, আন্নদাশঙ্কর রায় স্মারক পুরস্কার, বঙ্গীয় সাহিত্য পরিষদের ইলাচন্দ পুরস্কার-সহ বহু সম্মাননা। শখ বলতে বই পড়া, খবরের কাগজ পড়া আর খবর শোনা।
View posts →আফরোজা নাজনীন সুমি 1 post
ঢাকার ধানমন্ডির মেয়ে আফরোজা নাজনীন সুমি একজন সফল রন্ধণশিল্পী। তিনি একাধারে শেফ, জনপ্রিয় রন্ধণশিল্পী ও উপস্থাপক, রেসিপি ডেভেলপার, ফুড স্টাইলিস্ট, ট্রেইনার, খন্ডকালীন শিক্ষক,মহিলা সম্পাদক,ফ্রীল্যান্স ফটোগ্রাফার,অ্যামেচার মডেল এবং শৌখিন অভিনয়শিল্পী। সবকটি ভূমিকাতেই তিনি সমান স্বচ্ছন্দ।
View posts →