আবদুল্লাহ আল ফারুক 1 post
আবদুল্লাহ আল ফারুক বাংলাদেশের প্রবীণ বেতার কর্মী। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপকদের মধ্যে তিনি একজন। জার্মানির আন্তর্জাতিক বেতার সংস্থা ডয়েচে ভেলে-এর বাংলা বিভাগের দায়িত্বে ছিলেন দীর্ঘ সময়।
View posts →আবির গঙ্গোপাধ্যায় 1 post
View posts →আবির চৌধুরী 1 post
ডকুমেন্টারি ফটোগ্রাফার, পেশায় ফটো সাংবাদিক। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বেশ কয়েকটি পুরষ্কার জিতছেন। ২০১৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক ইওর শট বইতে ছবি প্রকাশিত হয়। ২০২০ সালে সিয়েনা ইন্টারন্যাশনাল অসাধারণ শিল্পকর্মে পুরস্কৃত। আরবান ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার বই প্রকাশিত হয়েছে ২০২১ সালে। সিগমা গ্র্যান্ড কনটেস্ট স্ট্রিট ক্যাটাগরির বিজয়ী ২০২১ সালে। ২০২২ সালে আইপিওওয়াই ইন্ডিয়ান ফটো ফেস্টিভ্যাল ফটোগ্রাফার অফ দ্য ইয়ার স্ট্রিট ক্যাটাগরিতে পুরস্কৃত।
View posts →আবুল বাশার 1 post
খ্যাতনামা গল্পকার ও ঔপন্যাসিক আবুল বাশারের জন্ম মুর্শিদাবাদে। মাত্র ১৯ বছর বয়সে প্রকাশিত হয় প্রথম গদ্যের বই 'ফুলবউ'। তারপর লিখেছেন বেশ কিছু গল্প প্রবন্ধ ও উপন্যাস। ১৯৯৪ সালে আনন্দ পুরস্কার পেয়েছেন। 'অগ্নিবলাকা', 'মরুস্বর্গ', 'আকাশলীনা' ওঁর কিছু জনপ্রিয় বই।
View posts →আম্রপালী দে 1 post
জন্ম ১৯৯৬ সালে আগরতলায়। উচ্চশিক্ষার জন্য খড়গপুরে আসা। হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের ছাত্রী আম্রপালী বেশ কিছুদিন ধরে লিখছেন। অবসরে ছবি আঁকেন, বই পড়েন, শাস্ত্রীয় সংগীত চর্চা করেন। মনেপ্রাণে শিল্পকে আঁকড়ে বাঁচতে চান। আলো ও অন্ধকারের ব্যূহে ভালোবাসা খুঁজে পেতে চান।
View posts →আরণ্যক বন্দ্যোপাধ্যায় 2 posts
আরণ্যক দোলনা ডে স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র। প্রিয় খেলার সঙ্গী নানারকম গাড়ি। সুযোগ পেলে ক্যারম আর কার্টুন নিয়ে কাটিয়ে দিতে পারে সারাদিন! খেতেও খুব ভালোবাসে আরণ্যক। চাইনিজ, বিরিয়ানি আর অবশ্যই মায়ের রান্না করা বাসন্তী পোলাও আর চিকেন মাটন। বড় হয়ে কখনও ডাক্তার, কখনও অ্যাস্ট্রোনট, কখনও ভলভো বাসের ড্রাইভার সবই হবার ইচ্ছে।
View posts →আর্যনীল মুখোপাধ্যায় 1 post
আর্যনীল মুখোপাধ্যায়ের জন্ম কলকাতায়, পড়াশোনা সাউথ পয়েন্ট স্কুলে। পরে ইঞ্জিনিয়ারিং পাশ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুরে। আর্যনীল মূলত কবি। এছাড়াও তিনি প্রাবন্ধিক, অনুবাদক, সম্পাদক, তত্ত্বাবধায়ক, ও চিত্রনাট্যকার। মহাকাশ প্রযুক্তিতে পিএইচডি আর্যনীলের পেশাগত ক্ষেত্র– কারিগরি গণিত। সম্পাদনা করেন The MUD Proposal ও কৌরব অনলাইন। 'কৌরব' পত্রিকার সম্পাদনা করেছেন দীর্ঘদিন। তাঁর আটটি বই প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটির বাসিন্দা।
View posts →আর্যনীল মুখোপাধ্যায় 1 post
আর্যনীল মুখোপাধ্যায়ের জন্ম কলকাতায়, পড়াশোনা সাউথ পয়েন্ট স্কুলে। পরে ইঞ্জিনিয়ারিং পাশ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুরে। আর্যনীল মূলত কবি। এছাড়াও তিনি প্রাবন্ধিক, অনুবাদক, সম্পাদক, তত্ত্বাবধায়ক, ও চিত্রনাট্যকার। মহাকাশ প্রযুক্তিতে পিএইচডি আর্যনীলের পেশাগত ক্ষেত্র– কারিগরি গণিত। সম্পাদনা করেন The MUD Proposal ও কৌরব অনলাইন। 'কৌরব' পত্রিকার সম্পাদনা করেছেন দীর্ঘদিন। তাঁর আটটি বই প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটির বাসিন্দা।
View posts →আল মামুন শেখ 2 posts
আল মামুনের জন্ম নবদ্বীপের তিওরখালি গ্রামে ১৯৮৫ -তে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারি। গবেষণার সঙ্গে ও যুক্ত। মূলত: কবি। শখ মানুষ দেখা, বইপড়া, বেহালা বাজানো, গান শোনা, বেড়াতে যাওয়া আর শিশুদের সঙ্গ।
View posts →আলপনা ঘোষ 2 posts
View posts →আলপনা ঘোষ 35 posts
পেশা শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। পরে নামী ইস্কুলের বাচ্চাদের দিদিমণি। কিন্তু লেখা চলল। তার সঙ্গে রাঁধা আর গাড়ি চালানো, এ দুটোই আমার ভালবাসা। প্রথম ভালবাসার ফসল পাঁচটি বই। 'নানা রাজ্যের অন্নব্যঞ্জন', 'মছলিশ' আর 'ভোজনবিলাসে কলকাতা' অন্যতম।
View posts →আলোকপর্ণা ঘোষ 3 posts
আলোকপর্ণা পেশায় সোশ্যাল ডেভেলপমেন্ট প্রফেশনাল, নেশায় ফুড ব্লগার। ভালোবাসেন বেড়াতে আর নতুন নতুন খাবার চেখে দেখতে।
View posts →