জ্যোতির্ময় ভট্টাচার্য 1 post
চিত্র সংগ্রাহক ও স্বাধীন আর্ট কিউরেটর। দেশে এবং বিদেশে ছবির প্রদর্শনীর আয়োজন করেছেন। যোগেন চৌধুরী, আকবর পদমসী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অমলাশঙ্কর প্রমুখ শিল্পীর সঙ্গে কাজ করেছেন।
View posts →ঝিলম ত্রিবেদী 6 posts
ঝিলমের জন্ম ১৯৮৪ -তে। দর্শনের ছাত্রী ছিলেন। লেখায় প্রবেশ সাতাশ বছর বয়সে। অনুভূতির গভীরে তাঁর লেখার শিকড়। ২০১৫ সালে প্রথম কাব্যগ্রন্থ "নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা"। ২০২০-তে দ্বিতীয় কাব্যগ্রন্থ "বৃষ্টি পড়া বাড়ি", প্রতিভাস থেকে। ২০২১-এ প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই "আখরোট" এবং ওই একই বছর, কাশ্মীর থেকে তাঁর বাংলা কবিতার ইংরাজি অনূদিত কাব্যসংকলন- "Memoir Of a Girl" প্রকাশিত হয় মৌলীনাথ গোস্বামীর অনুবাদে। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। "দেশ" অনলাইন পত্রিকায় "নির্বাচিত কবি"-র সম্মান পেয়েছেন। লিখতেই হয় তাঁকে ঈশ্বরের অদৃশ্য নির্দেশের মতো।
View posts →ঝুমুর পাণ্ডে 1 post
ঝুমুর পান্ডের জন্ম অসমের হাইলাকান্দি জেলার কাঠলিছড়া চা বাগানে এক প্রগতিশীল সংস্কৃতিমনস্ক বামপন্থী পরিবারে। ছোটবেলা থেকেই তাঁর সৃষ্টিশীল লেখালিখির শুরু এবং তখন থেকেই বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে তাঁর আখ্যান গুলো। মূলত চা বাগান ও খেটে খাওয়া নিম্নবর্গের প্রান্তিক মানুষজনদের নিয়েই তাঁর লেখালিখি। সাহিত্যের সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ। তামিল, তেলেগু, ওড়িয়া, মারাঠি, ইংরেজি, হিন্দি, অসমীয়া, মনিপুরী, সাদরি ইত্যাদি ভাষায় তাঁর লেখা অনুবাদ হয়েছে। সাহিত্যের জন্য পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার এবং সম্মান।
View posts →ডঃ অমিত রঞ্জন বিশ্বাস 11 posts
ডঃ অমিতরঞ্জন বিশ্বাসের জন্ম, বেড়ে ওঠা কলকাতায়। ১৯৯৭ সাল থেকে লন্ডনের বাসিন্দা। পেশায় চাইল্ড নিউরো সায়কায়াট্রিস্ট এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কিন্তু প্রবাসযাপন বিচ্ছিন্ন করতে পারেনি শেকড়ের টান। ছেলেবেলা থেকেই নিয়মিত বাংলা নাটক, নাচ, সিনেমা, সাহিত্যের সঙ্গে বসবাস। হোমাপাখি নাটকের রচয়িতা যার মঞ্চায়ন করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় স্বয়ং। সৌমিত্রর সঙ্গে তৈরি করেছেন 'ব্রিজ' নামে চলচ্চিত্র যা একাধিক আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত। প্রকাশিত হয়েছে দুটি কবিতার বই।
View posts →ডঃ আনন্দ সেন 5 posts
ডঃ আনন্দ সেনের জন্ম কলকাতায়। হিন্দু স্কুল ও পরে সেন্ট জেভিয়ার্সে স্কুলজীবন কাটিয়েছেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটে স্নাতকস্তরের পড়া শেষ করেই পাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই বাসা। পেশায় ডেটা সায়েন্টিস্ট হলেও কবিতা লেখা আজও প্যাশন। আরও এক প্যাশন বাংলা থিয়েটার। প্রবাসে থেকেও নিয়মিত থিয়েটারের কাজকর্মের সঙ্গে যুক্ত আনন্দ। নিয়মিত লেখেন বিভিন্ন ই-পত্রপত্রিকাতেও।
View posts →ডঃ কঙ্কণা মিত্র 1 post
ডঃ কঙ্কণা মিত্রের পেশা অধ্যাপনা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীত বিভাগের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে গান তাঁর প্রাণের জিনিস। বাংলার পদাবলী কীর্তন নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন ধরে। ইউজিসি-র মেডরে রিসার্চ প্রজেক্ট প্রাপ্ত কঙ্কণা বহু জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে নিয়মিত লেখালিখি করেন। তিনি আকাশবাণী ও দূরদর্শনের পরিচিত শিল্পী।
View posts →ডঃ কৌশিক সেন 3 posts
কৌশিক সেন পেশায় ডাক্তার, নেশায় লেখক। তিনি সেই প্রজন্মের লোক যাঁরা টাইপরাইটার এবং আকাশবাণী থেকে শুরু করে, ইন্টারনেটের শৈশব, যৌবন দেখে ইদানীং সোশ্যাল মিডিয়ার মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। কলকাতা ন্যাশন্যাল মেডিক্যাল কলেজ থেকে এম-বি-বি-এস, তৎকালীন পি জি হাসপাতাল থেকে এম-ডি, তারপর অনেক মুসাফিরি, অনেক বিনিদ্র রাতের গল্প শেষ করে অবশেষে থিতু হয়েছেন আমেরিকার র্যালে শহরে। এই সফরের বিচিত্র সব আনন্দ-বেদনার অভিজ্ঞতা থেকেই প্রথমে ছোটোগল্প ও কবিতা, তারপর একে একে সাতটি উপন্যাস। অধিকাংশই প্রকাশিত হয়েছে দেশ, সানন্দা এবং আনন্দ পাবলশার্সের নানান পূজাবার্ষিকীতে, তার সঙ্গে রয়েছে প্রতিভাস প্রকাশনীর পত্রিকা নতুন কৃত্তিবাস এবং পরবাস আন্তর্জাল পত্রিকায় নিয়মিত উপস্থিতি। কৌশিক সেনের লেখায় প্রধানতঃ এক প্রবাসী চিকিৎসক জীবনের প্রেক্ষিত এবং অনুপুঙ্খ ফুটে ওঠে। গ্রন্থাকারে প্রকাশিত বইয়ের সংখ্যা মাত্র দশ কিন্তু লেখা শেষ হয়নি, এই যুগের অনেক গল্প এখনও তাঁর ঝুলিতে।
View posts →ড মৌসুমী বন্দ্যোপাধ্যায় 3 posts
আমেরিকার ইউনিভার্সিটি অফ মিশিগানের বায়োস্ট্যাটিসটিক্স-এর অধ্যাপক ড: মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু ক্যান্সার ডেটা মডেলিং। জন্ম এবং লেখাপড়া কলকাতায়। কর্মসূত্রে বিশ্বনাগরিক। লেখালেখির শুরু কলেজজীবন থেকেই। কবিতার পাশাপাশি ছোটগল্প, মুক্তগদ্য এবং প্রবন্ধ লেখেন। বাতায়ন, পরবাস, বাংলালাইভ, সুইনহো স্ট্রিট, কেয়াপাতা, গল্পপাঠ, সাহিত্য কাফে, TechTouchটক, Antonym ইত্যাদি বহু পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: একলাঘর (যাপনচিত্র প্রকাশনী)।
View posts →ডঃ রাতুল দত্ত 2 posts
লেখক দীর্ঘদিনের প্রাক্তন সাংবাদিক এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-তথ্য আধিকারিক ও সরকারি মুখপত্র ‘পশ্চিমবঙ্গ’-এর সহ-সম্পাদক। সেইসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ডক্টরেট। লেখকের অন্যতম আকর্ষণের বিষয় ‘বিজ্ঞান সাংবাদিকতা’। এই বিষয়ে বিভিন্ন বই এবং বহু গবেষণাপত্রের লেখক। অল ইন্ডিয়া রেডিওতেও ধারাবাহিক বহু কথিকা ইতিমধ্যেই সম্প্রচারিত।
View posts →ড: পল্লব রুদ্র 1 post
View posts →ড: সন্দীপ রাহা 1 post
View posts →ড. অনির্বাণ জানা 1 post
ড. অনির্বাণ জানা পেশায় শল্যচিকিৎসক।
View posts →