জয়ন্ত চক্রবর্তী 1 post
জয়ন্ত চক্রবর্তীর পেশা সাংবাদিকতা। কখনও প্রথম সারির সংবাদপত্রের বার্তা সম্পাদক, কখনও টেলিভিশনে খবরের চ্যানেলের প্রধান সম্পাদক। জীবন শুরু ক্রীড়া সাংবাদিক হিসেবে। সংবাদপত্রের ক্রীড়া সম্পাদক হিসেবে তিনটি বিশ্বকাপ ফুটবল, একটি ইউরোপিয়ান কাপ ও এশিয়ান কাপ কভার করেছেন। এছাড়া অসংখ্য টেস্ট সিরিজ, বিশ্বকাপ ক্রিকেটও রিপোর্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়াও সঞ্চালনা করেছেন অসংখ্য টেলিভিশন অনুষ্ঠান। খেলার মাঠে ধারাভাষ্যকার হিসেবেও তাঁর পরিচিতি আছে।
View posts →জয়ন্ত ভট্টাচার্য 1 post
জয়ন্ত ভট্টাচার্য্য জন্মসূত্রে পশ্চিমবঙ্গের চুঁচুড়ার, পড়াশুনা শিবপুর বি ই কলেজে আর কর্মসূত্রে আমেরিকায় প্রায় পঁচিশ বছরের প্রবাস জীবন। পেশায় ইঞ্জিনিয়ার, নেশা গান-বাজনা। নানারকম সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখতে ভালোবাসেন।
View posts →জয়ন্ত ভট্টাচার্য 11 posts
পেশায় ডাক্তার। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি বিষয়ে গবেষণায় নিযুক্ত। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। বর্তমান ঠিকানা রায়গঞ্জ।
View posts →জয়শ্রী শীল 1 post
পাওয়ার ইলেক্ট্রনিকস নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে একটি বিদেশি কোম্পানিতে ৫ বছর চাকরি করেছেন লেখিকা। বর্তমানে কমপিউটার অ্যাকসেসরিজের ব্যবসার সঙ্গে যুক্ত। ভালোবাসেন ঘুরে বেড়াতে, ট্রেক করতে, ছবি তুলতে এবং রান্না করতে।
View posts →জয়া মিত্র 4 posts
জয়া মিত্র বাংলা ভাষার এক জনপ্রিয় কবি ও গদ্যকার। সত্তরের দশকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনৈতিক বন্দীদশাও কাটিয়েছেন। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, এই সমস্ত মাধ্যমেই তাঁর অনায়াস যাতায়াত। লেখালেখি করেন ছোটবড় একাধিক সংবাদমাধ্যম ও পত্রপত্রিকায়।জল, প্রকৃতি, পরিবেশ, নারী ও শিশু বিষয়ে ওঁর কাজ উল্লেখযোগ্য। 'হন্যমান', 'জলের নাম ভালোবাসা', 'রূপুলি বেতের ঝাঁপি', 'মাটি ও শিকড়বাকড়' জয়া মিত্রর কিছু জনপ্রিয় ও সমাদৃত বই।
View posts →জয়াশিস ঘোষ 1 post
জন্ম ১৯৭৯ সালের ২৬ শে জানুয়ারি। পেশায় সরকারী আধিকারিক। নেশা ঘুরে বেড়ানো, ছবি তোলা ও লেখালেখি। মানুষ চিনতে ভালোবাসেন। তাঁর লেখায় বারেবারে উঠে আসে মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষদের জীবনকথা। প্রকাশিত বইয়ের সংখ্যা ১২ টি।
View posts →জয়িতা বন্দ্যোপাধ্যায় 1 post
জয়িতা বন্দ্যোপাধ্যায় পেশায় অঙ্কের শিক্ষিকা। ঠাকুরবাড়ি এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রধান গবেষণার বিষয়। লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়। এ যাবৎ প্রকাশিত গ্রন্থ 'রবীন্দ্রনাথের চিঠিপত্রে সঙ্গীত প্রসঙ্গ', 'ঠাকুরবাড়ির ঝুলি ও অন্যান্য গল্প', 'গান থেকে গানে', 'রবীন্দ্রনাথের নৃত্যনাট্যে রূপান্তর'। এছাড়াও, রবীন্দ্রসঙ্গীত, ব্রহ্মসঙ্গীত, নজরুলগীতি, অতুলপ্রসাদীসহ সবধরনের গানই চর্চা করতে ভালোবাসেন।
View posts →জয়িতা বাগচী 3 posts
জয়িতা বাগচী বর্তমানে স্বাধীন গবেষক। সাম্প্রতিকতম বই – আমাদের বেড়াল ও অন্যান্যদের কথা।
View posts →জলদ গুপ্ত 1 post
জলদ গুপ্ত লেখেন না, ভাবেন। নিজেকে মনে করেন মুদির দোকানের মালিক। কোথায় কোন মশলা আছে শুধু সেটুকুই উনি জানেন, খদ্দেরের চাহিদা অনুযায়ী কাগজে মুড়ে দিয়ে দেন...ব্যস। সিধুজ্যাঠার মত অনেক কিছু করার ক্ষমতা থাকলেও অন্যদের অসুবিধা হবে বলে কিছুই করেন নি। কবিতা, নাটক লিখতে পছন্দ করেন আর পাগলের মত পছন্দ করেন সঙ্গীত। পাহাড়ি জঙ্গলের টিলায় বসে হেঁড়ে গলায় গান আর দিনে ১৫ কাপ চায়ের জন্য সব কিছু করতে প্রস্তুত। আদিখ্যেতাকে ঘেন্না করেন, তর্ক করতে ভালোবাসেন। এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেন যেখানে কোন লেখক থাকবে না।
View posts →জহর সরকার 3 posts
জহর সরকারের জন্ম ১৯৫২ সালে। সেন্ট জ়েভিয়ার্স স্কুল, প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষা। ১৯৭৫ সালে আইএএস পাশ করে প্রশাসনিক কেরিয়ারের সূচনা। দীর্ঘদিন প্রসার ভারতীর সিইও পদে আসীন ছিলেন। তার আগে ভারত সরকারের তথ্যসংস্কৃতি বিভাগের সচিব-সহ একাধিক পদ অলঙ্কৃত করেন। সংস্কৃতি সচিব হিসেবে জাদুঘর, মহাফেজখানা, গ্রন্থাগার সংস্কার ও আধুনিকীকরণের উদ্য়োগী হন এবং ব্রিটিশ মিউজ়িয়াম পদক লাভ করেন। ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত মুখ্যত তাঁরই উদ্যোগে কলকাতায় আন্তর্জাতিক ফিল্মোৎসব হয়। কাজের পাশাপাশি একনিষ্ঠভাবে চালিয়ে গিয়েছেন গবেষণা এবং লেখালিখি। ইতিহাস, সংস্কৃতি, নৃতত্ত্ব, সমাজনীতি, গণমাধ্যম এবং আরও বহুবিধ বিষয়ে অজস্র প্রবন্ধ রচনা করেছেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ,ভারতীয় ইতিহাস সংসদ, এশিয়াটিক সোসাইটির মতো একাধিক বিশ্রুত প্রতিষ্ঠানের আজীবন-সদস্য জহরবাবু বাংলা এবং ইংরিজি সংবাদপত্রে এখনও নিয়মিত লেখেন।
View posts →জাহাঙ্গীর আলম শোভন 2 posts
একজন বাংলাদেশী লেখক, পর্যটক ও সমাজকর্মী। পেশায় একজন কমার্শিয়াল কনটেন্ট রাইটার। লেখালেখি করেন ছাত্রজীবন থেকে। প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬টি। ২০১৬ সালে বাংলাদেশের সর্ব উত্তর প্রান্ত থেকে সর্বদক্ষিণ প্রান্ত পায়ে হেঁটে ভ্রমণ করেন। ৪৬ দিনে ১২৭৬ কিলোমিটার পদব্রজে ভ্রমণের গল্প নিয়েও রয়েছে তাঁর একটি বই। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় ২০২১ সালে বাংলাদেশের আইসিটি খাতের সর্বোচ্চ সম্মাননা ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার' অর্জন করেন। লেখালেখিতেও পেয়েছেন তিনটি জাতীয় পুরস্কার। বর্তমানে তিনি বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ই-কমসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন।
View posts →জীবনানন্দ দাশ 1 post
বিংশ শতাব্দীর আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রাণপুরুষ। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্ম। বাঙালির কাছে আজও তিনি ‘রূপসী বাংলার কবি’ বা ‘নির্জনতম কবি’ হিসেবে আখ্যায়িত হন। তাঁর কবিতায় নিসর্গ প্রীতি, বিষণ্ণতা এবং আধুনিক নাগরিক জীবনের বিপন্নতা এক অনন্য রূপ পেয়েছে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'বনলতা সেন', 'ধূসর পাণ্ডুলিপি', 'ঝরা পালক', 'মহাপৃথিবী'। দারিদ্র ছিল নিত্যসঙ্গী। জীবদ্দশায় কিছুটা অবহেলার শিকারও ছিলেন এই প্রতিভা।
View posts →