ডা. সমুদ্র সেনগুপ্ত 1 post
ডা. সমুদ্র সেনগুপ্ত একজন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিক। তিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত।
View posts →তন্ময় দত্তগুপ্ত 10 posts
View posts →তন্ময় বসু 1 post
শাস্ত্রীয় সঙ্গীতের জগতে পরিচিত নাম তন্ময় বসু দীর্ঘ চোদ্দ বছর পণ্ডিত রবিশঙ্করকে তবলায় সঙ্গত করেছেন। কাজ করেছেন ভি জি যোগ, আমজাদ আলী খান, মুনাওয়ার আলী খানের মত শিল্পীদের সঙ্গে। সঙ্গীতচর্চা ছাড়াও ব্যস্ত থাকেন গবেষণা এবং সুরসৃষ্টির কাজে।
View posts →তন্ময় ভট্টাচার্য 21 posts
জন্ম ১৯৯৪, বেলঘরিয়ায়। কবি, প্রাবন্ধিক ও স্বাধীন গবেষক। প্রকাশিত বই: বেলঘরিয়ার ইতিহাস সন্ধানে (২০১৬), আত্মানং বিদ্ধি (২০১৮), বাংলার ব্রত (২০২২), অবাঙ্মনসগোচর (২০২৩), বাংলার কাব্য ও মানচিত্রে উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার গঙ্গা-তীরবর্তী জনপদ (২০২৩) ইত্যাদি। সম্পাদিত বই: না যাইয়ো যমের দুয়ার (ভ্রাতৃদ্বিতীয়া-বিষয়ক প্রথম বাংলা গ্রন্থ), দেশভাগ এবং (নির্বাচিত কবিতা ও গানের সংকলন), সুবিমল বসাক রচনাসংগ্রহ (২ খণ্ড)।
View posts →তন্ময় মজুমদার 7 posts
পেশায় অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। নেশা বহুল। গ্রুপ থিয়েটার, পাখির ছবি তোলা আর পাহাড়ে পাহাড়ে ভ্রমণ তার মধ্য়ে তিন। খেপে ওঠেন সহজে। হেসে ওঠেন গরজে! খেতে ও খাওয়াতে ভালোবাসেন। আর পছন্দ টেলিভিশন দেখা!
View posts →তপন সাহা 3 posts
পরিবেশ বিজ্ঞানী, দীর্ঘদিন ধরে জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কোষাধ্যক্ষ ও প্রাক্তন সম্পাদক। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সহ-সভাপতি।
View posts →তমাল বন্দ্যোপাধ্যায় 3 posts
এ যুগের অন্যতম কথাকার তমাল বন্দ্যোপাধ্যায়র জন্ম ১৯৭৮ সালে, কৃষ্ণনগরে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর, পেশা শিক্ষকতা। নিয়মিত গল্প-উপন্যাস লেখেন দেশ, আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দমেলা-সহ বিভিন্ন পত্রপত্রিকায়। উল্লেখযোগ্য উপন্যাস - উত্তরপুরুষ, মর্মমেঘ, ভ্রান্তিডানা, ব্রাহ্মণী ইত্যাদি। ২০১১ সালে পেয়েছেন বর্ণপরিচয় সাহিত্য সম্মান, দেশ পত্রিকায় প্রকাশিত 'মায়াকাচ' উপন্যাসের জন্য। ২০১৬-তে নতুন কৃত্তিবাস পুরস্কার ও ২০১৭-তে বাংলা অকাদেমি পুরস্কারে সম্মানিত।
View posts →তমাল ভট্টাচার্য 11 posts
রেবতীভূষণের স্নেহধন্য কার্টুনিস্ট তমাল ভট্টাচার্যের প্রথাগত শিক্ষা গভর্নমেন্ট আর্ট কলেজে। তবে কার্টুনের প্রতি ভালবাসা অনেক শিশু বয়স থেকে। কলেজে পড়াকালীনই তাঁর কার্টুন ও অলঙ্করণ প্রকাশিত হয় নানা পত্রপত্রিকায়। সোনার বাংলা, গণশক্তি, কালান্তর প্রভৃতি সংবাদপত্র ছাড়াও কলকাতা দূরদর্শনের 'রঙ্গব্যঙ্গ' বিভাগে তাঁর কার্টুন ছিল নিয়মিত। প্রচ্ছদশিল্পী হিসেবে কাজ করেছেন নির্মল বুক এজেন্সি, নিউ বেঙ্গল প্রেস, ন্যাশনাল বুক এজেন্সি, উজ্জ্বল সাহিত্য মন্দির প্রভৃতি প্রকাশনা সংস্থার সঙ্গে।
View posts →তমোঘ্ন মুখোপাধ্যায় 3 posts
তমোঘ্নর জন্ম ১৯৯৮ সালে হুগলির আরামবাগে। বর্তমানে তারকেশ্বরের স্থায়ী বাসিন্দা। রবীন্দ্র মহাবিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক পাঠরত। শখ বলতে গান শোনা আর বই পড়া। 'মাসিক কবিতাপত্র', 'কবিতা আশ্রম', 'যাপনচিত্র', 'শুধু বিঘে দুই', 'তবুও প্রয়াস', 'বাক্'-সহ বিভিন্ন ওয়েবজিন ও লিটল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয়েছে।
View posts →তসলিমা নাসরিন 20 posts
বর্তমান বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রতিবাদী মুখ তসলিমা নাসরিন। বাঙালি হয়েও তিনি আন্তর্জাতিক। গদ্য ও কবিতার সব শাখাতেই অনায়াস বিচরণ তসলিমার। সাহিত্য-সাধনার পাশাপাশি তাঁকে আমরা চিনি ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ও নারীবাদী একজন চিন্তাশীল হিসেবেও। নারীর অধিকার, মানবাধিকার, বাক-স্বাধীনতা, মানববাদ, বিজ্ঞান ও সহনশীলতা নিয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন তিনি। লেখালিখির পাশাপাশি তাঁর বিশ্বব্যাপী উদার ও মুক্তচিন্তার জন্য দেশে-বিদেশে তিনি সম্মানিত হয়েছেন একগুচ্ছ পুরস্কার ও সম্মাননায়। 'নির্বাচিত কলাম' ও আত্মজীবনী গ্রন্থের জন্য পেয়েছেন দু'দুবার আনন্দ পুরস্কার। পেয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের শাখারভ পুরস্কার। ফ্রান্স সরকারের মানবাধিকার পুরস্কার, কার্ট টুকোলস্কি পুরস্কার সহ একাধিক পুরস্কার ও সম্মাননা। লিখেছেন 'ফেরা', 'লজ্জা', 'ফরাসি প্রেমিক'-এর মতো অসামান্য উপন্যাস; বেশ কিছু ছোটগল্প, আত্মজীবনীমূলক রচনা, ব্যক্তিগত ও সামাজিক নানা বিষয়ে অসংখ্য প্রবন্ধ।
View posts →তানিশা সরকার 1 post
তানিশা সরকার প্র্যাট মেমোরিয়াল স্কুলের ক্লাস টুয়ে পড়ে। গল্প বলতে, ছবি আঁকতে আর টেনিস খেলতে খুব ভালোবাসে। আর ভালোবাসে মিটিমিটি হেসে, গালে টোল ফেলে মায়ের হাতের চিকেন চাপ খেতে। তার সবচেয়ে আদরের, আবার সবচেয়ে ঝগড়ার মানুষ, তার দিদি।
View posts →তাপস কুমার রায় 1 post
ডক্টর তাপস কুমার রায় আদতে চিত্রকর। কবিতা তাঁর ঘুমহীন রাতের সঙ্গী। দেশ দুকূল, ভাষানগর, বাতায়ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর কবিতা। স্বপ্ন দেখেন সার্থক অভিনেতা হওয়ার। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থনীতির গবেষক ও Antonym পত্রিকার আর্ট এডিটর। স্ত্রী ও কন্যার সঙ্গে আমেরিকার সিনসিনাটির বাসিন্দা।
View posts →