তিলোত্তমা মজুমদার 6 posts
তিলােত্তমা মজুমদারের জন্ম উত্তরবঙ্গে। কালচিনি চা-বাগানে ইউনিয়ন একাডেমি স্কুল, আলিপুরদুয়ার কলেজ এবং স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা। ১৯৯৩ থেকে লিখছেন। সাহিত্য রচনার প্রথম অনুপ্রেরণা দাদা। ভালবাসেন গান ও ভ্রমণ| ‘বসুধারা' উপন্যাসের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং সেইসঙ্গে পেয়েছেন আরও অন্যান্য সাহিত্য পুরস্কার। ২০১৭-তে অংশ নিয়েছেন আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সাহিত্য কর্মশালায়।
View posts →তিলোত্তমা মুখোপাধ্যায় 1 post
View posts →তিস্তা সেন 3 posts
ক্লাস এইটের তিস্তা কাশীনাথপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ভালোবাসে পাহাড়, রসগোল্লা আর রবিবার।
View posts →তুষ্টি ভট্টাচার্য 10 posts
তুষ্টি হুগলি জেলার শেওড়াফুলির বাসিন্দা এবং বোটানিতে স্নাতক। গদ্য ও কবিতা লেখায় সমান আগ্রহ। প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা তিন - ভিজে যাওয়া গাছ, ব্ল্যাক ফরেস্ট ও এরিসেডের আয়না। গদ্যের বইয়ের নাম পদাবলি।
View posts →তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায় 1 post
দিল্লির বাসিন্দা তৃণাংকুর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৮০ সালে। আদি বাড়ি ব্যারাকপুরে। পেশা এবং নেশায় শিল্পী তথা গ্রাফিক ডিজাইনার তৃণাঙ্কুর একটি পারিবারিক সাহিত্যিক ঐতিহ্য বহন করে চলেছেন নিজের নামের সঙ্গে। তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৌত্র, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র। এই ঐতিহ্য এবং স্মৃতিরক্ষায় সক্রিয় তৃণাংকুর একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। গ্রাফিক ডিজাইনার হিসেবে একসময় কাজ করেছেন কলকাতা ও দিল্লির একাধিক নামী সংবাদপত্রে। বর্তমানে স্বাধীনভাবে কাজ করেন। নেশা বই পড়া ও দেশবিদেশ ঘুরে বেড়ানো।
View posts →তৃপ্তি বেরা 1 post
View posts →তৃষ্ণা বসাক 20 posts
যাদবপুর বিশববিদ্যালয় থেকে বি.ই‚ এম.টেক । সরকারি মুদ্রণসংস্থায় প্রশাসনিক পদ‚ বিশ্ববিদ্যালয়ে পরিদর্শী অধ্যাপনা তাঁর লেখনীকে বিশেষ স্বাতন্ত্র্য দিয়েছে।গল্প‚ উপন্যাস, কবিতার পাশাপাশি ছোটদের জন্য কল্পবিজ্ঞান লিখে থাকেন নিয়মিত। প্রকাশিত হয়েছে বহু বই। নামজাদা পত্রপত্রিকায় নিয়মিত লেখেন উত্তর-সম্পাদকীয়। সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ: 'লাইব্রেরি শার্ট খোলো'।
View posts →ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় 2 posts
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (২২ জুলাই ১৮৪৭ - ৩ নভেম্বর ১৯১৯) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ব্যঙ্গকৌতুক রসের স্রষ্টা হিসেবে বিশেষভাবে পরিচিত।
View posts →দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 1 post
ক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (১৫ এপ্রিল ১৮৭৭ - ৩০ মার্চ ১৯৫৭) ছিলেন বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিক ও লোককথার সংগ্রাহক, যাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি হল বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রূপকথাগুলিকে যথাসম্ভব অবিকৃত রেখে সুন্দরভাবে লিপিবদ্ধ করা। সেগুলি মুখের কথার ধাঁচাতে হয়ে উঠেছে কথাসাহিত্যে তথা বাংলার সংস্কৃতিতে এক মূল্যবান সম্পদ।
View posts →দামু মুখোপাধ্যায় 3 posts
জন্ম ইস্তক কলকাতায়। শিক্ষা দিক্ষার খতিয়ানে ঘোর বিড়ম্বনার আশঙ্কা রয়েছে বলে আপাতত উহ্য। নোলা-সর্বস্ব জীবন। যে কোনও মুলুকের হরেক কিসিম পদ চেখে দেখার নেশা আশৈশব। পাকযন্ত্র চালু রাখা বাদে আরও কিছু সযত্নলালিত বদভ্যাস - হকেনকে খুন্তিবাজিতে সহবাসীদের নাকাল করা। বাতিক - ইনসমনিয়া কাজে লাগিয়ে রাত্তির জেগে বইপত্তর ঘাঁটা। তাতে হাঁফ ধরলে তল্পিতল্পা গুটিয়ে নিরুদ্দেশ হওয়ার কুমতলব হামেশাই দেখা দেয়। জুতসই বিষয় আর দোসর জুটিয়ে কাজ ফেলে খোশগল্প আর হল্লা করার দুর্নাম বরাবর। প্রকাশিত বই - খ্যাঁটনসঙ্গী।
View posts →দিধিতি বসু 1 post
দিধিতির প্রতিভা বহুমুখী। শিল্পের একাধিক ধারায় তাঁর বিচরণ। পেশা সাংবাদিকতা হলেও নেশা গান, ছবি আঁকা, সাঁতার কাটা এবং বহু কিছু। মৌলিক লেখালিখি করতে ভালবাসেন বিজ্ঞানের ছাত্রী দিধিতি। অনুবাদক হিসেবেও কাজ করেছেন একসময়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তাঁর অন্যতম প্রিয় চর্চার বিষয়। এছাড়া ভালবাসেন নিজস্ব গবেষণার কাজ এবং সিনেমা।
View posts →দিলীপ কুমার ঘোষ 17 posts
পেশায় শিক্ষক দিলীপকুমার ঘোষের জন্ম হাওড়ার ডোমজুড় ব্লকের দফরপুর গ্রামে। নরসিংহ দত্ত কলেজের স্নাতক, রবীন্দ্রভারতী থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। নেশা ক্রিকেট, সিনেমা, ক্যুইজ, রাজনীতি। নিমগ্ন পাঠক, সাহিত্যচর্চায় নিয়োজিত সৈনিক। কয়েকটি ছোটবড় পত্রিকা এবং ওয়েবজিনে অণুগল্প, ছোটগল্প এবং রম্যরচনা প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে 'সুখপাঠ' এবং 'উদ্ভাস' পত্রিকায় রম্যরচনা এবং দ্বিভাষীয় আন্তর্জালিক 'থার্ড লেন'-এ ছোটগল্প প্রকাশ পেয়েছে।
View posts →