দিলীপকুমার ঘোষ 4 posts
পেশায় শিক্ষক দিলীপকুমার ঘোষের জন্ম হাওড়ার ডোমজুড় ব্লকের দফরপুর গ্রামে। নরসিংহ দত্ত কলেজের স্নাতক, রবীন্দ্রভারতী থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। নেশা ক্রিকেট, সিনেমা, ক্যুইজ, রাজনীতি। নিমগ্ন পাঠক, সাহিত্যচর্চায় নিয়োজিত সৈনিক। কয়েকটি ছোটবড় পত্রিকা এবং ওয়েবজিনে অণুগল্প, ছোটগল্প এবং রম্যরচনা প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে 'সুখপাঠ' এবং 'উদ্ভাস' পত্রিকায় রম্যরচনা এবং দ্বিভাষীয় আন্তর্জালিক 'থার্ড লেন'-এ ছোটগল্প প্রকাশ পেয়েছে।
View posts →দীনবন্ধু মিত্র 1 post
দীনবন্ধু মিত্র (১০ এপ্রিল ১৮৩০ – ১ নভেম্বর ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র অবশ্য মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাট্যরচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্যরচনায় মনোনিবেশ করেন। এই ধারায় তিনিই হয়ে ওঠেন পরবর্তীকালের নাট্যকারদের আদর্শস্থানীয়।
View posts →দীপক রায় 3 posts
দীপক রায় সত্তর দশকের কবি। তখন থেকেই নিজেকে ব্যক্ত করে চলেছেন নিরাভরণ কবিতার আঙ্গিকে। শুরুর দিনগুলোয় তাঁর পদ্য বাসা বাঁধতে চেয়েছিল রূপকথার ফুলভাসা জলের পুকুরপাড়ে। কিন্তু ক্রমাগত ভয় ও সন্তাপে শেষমেশ তাদের স্থান হয় কালো কুচ্ছিত নাগরিক ল্যাম্পপোস্টের তলায়। 'দৈনিক কবিতা' ও 'অণুমাত্রিক' নামে দুটি ছোট কাগজের সম্পাদনার কাজে নিযুক্ত রেখেছেন নিজেকে। কাব্যগ্রন্থ ছাড়াও প্রকাশিত গদ্যের বইয়ের সংখ্যা চার। বাংলায় ছোট কবিতা চর্চার ইতিহাস রক্ষার কাজ তাঁর অন্যতম ব্রত।
View posts →দীপংকর চক্রবর্তী 12 posts
দুই পুরুষের সাংবাদিক দীপংকর চক্রবর্তীর চার দশকের পেশাগত জীবনের শুরু ও শেষ আনন্দবাজার পত্রিকায়। মাঝে এক দশক বেতার সাংবাদিকতা জার্মানিতে ডয়চে ভেলে, আর ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকায়। প্রিন্ট মিডিয়া থেকে অবসর নিলেও মাল্টিমিডিয়ায় এখনও পুরোপুরি সক্রিয়। করেছেন বই সম্পাদনার কাজও। দেশে বিদেশে তাঁর অভিজ্ঞতার ভাণ্ডারও বিচিত্র ও চিত্তাকর্ষক।
View posts →দীপান্বিতা রায় 1 post
একাধারে বিশিষ্ট সাহিত্যিক ও প্রবীণ সাংবাদিক। বার্নপুরে শৈশব কাটানোর পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। গত ৩ দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ছোট ও বড়দের জন্য সমান দক্ষতায় গল্প ও উপন্যাস লেখেন। উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে 'মহীদাদুর অ্যান্টিডোট', 'কর্কট চক্র', 'আঁধার বৃত্ত' ইত্যাদি। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০২৪ সালে সাহিত্য আকাদেমির বাল সাহিত্য পুরস্কার, দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকারের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার সম্মানিত হয়েছেন। এছাড়াও, রাজ্য শিশু কিশোর অ্যাকাডেমির এক্সিকিউটিভ সদস্য এবং লেখিকা মঞ্চ 'সই'-এর সম্পাদিকা।
View posts →দীপান্বিতা সরকার 3 posts
দীপান্বিতার পেশা শিক্ষকতা। প্রকাশিত কবিতার বই ঝিমরাতের মনোলগ, একান্ন থানের নাও, পাশের উপগ্রহ থেকে, ইতি গন্ধপুষ্পে, হিমঝুরি, কুশের আংটি। ভালোবাসেন গান ও নাটক।
View posts →দীপান্বিতা সরকার 1 post
দীপান্বিতা সরকার শূন্য দশকের কবি। জন্ম ও বসবাস দক্ষিণ কলকাতায়। পড়াশোনা ইংরাজি সাহিত্য নিয়ে। পেশা কন্টেন্ট রাইটিং এবং শিক্ষকতা। সঙ্গীতে বিশেষ আগ্রহ রয়েছে। গান শোনা, নাটক দেখা, গান করা অন্যতম শখ। ছোটবেলা থেকেই কবিতায় আগ্রহ, ২০ বছর বয়স থেকে লেখালেখি শুরু। ২০১১ সালে প্রথম বই 'ঝিমরাতের মনোলগ' প্রকাশিত হয়। তারপরের প্রকাশিত বইগুলি হলঃ 'একান্ন থানের নাও' (২০১৩), 'পাশের উপগ্রহ থেকে' (২০১৫), 'ইতি গন্ধপুষ্পে' (২০১৬), 'হিমঝুরি' (২০১৭) এবং 'কুশের আংটি' (২০১৮), প্রাণান প্রাণেষু (২০২৪) পুরস্কার : বাংলা একাডেমি পুরস্কার, ভাস্কর চক্রবর্তী স্মৃতি পুরস্কার, আদম সম্মাননা, বিনয় মজুমদার স্মৃতি পুরস্কার, বৃষ্টিদিন পুরস্কার ইত্যাদি
View posts →দীপালি সিংহ 2 posts
কোলকাতা হাইকোর্টের আইনজীবি। পূর্বভারতের প্রথম মহিলা পর্বতাভিযাত্রী দলের সংগঠক ও দলনেত্রী। মোট বারোটি অভিযানে নেতৃত্ব দেওয়া ছাড়াও ট্রেকিং, রক ক্লাইম্বি্ং ও অন্যন্য নানা এ্যডভেঞ্চারের আঙিনায় তাঁর অনায়াস বিচরণ। অর্জনে আছে প্রাইভেট পাইলট লাইসেন্সও। গান, কবিতা ও নাটক তাঁর শখ। ৭২ বছর বয়সে ১৪০০০ ফুট উচ্চতার 'চন্দ্রতাল'-এ গিয়ে প্রথম অভিযানের সুবর্ণজয়ন্তী পালন করেছেন। ৭৫ বছর বয়সে দিদি নং ওয়ান হয়েছেন। যুবদপ্তরের অধীনে পর্বতারোহন ও অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের অন্যতম কার্যকরী সদস্য। তেনজিং নোরগে এওয়ার্ড সহ নানা সম্মানে ভূষিত। নিজের একটি ফাউন্ডেশন আছে যা পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করে।
View posts →দীপ্তসুন্দর মুখোপাধ্যায় 3 posts
সংস্কৃত অনুরাগী দীপ্তসুন্দর মুখোপাধ্যায় কয়েক বছর ফেসবুকে লিখছেন। ভালবাসেন সংস্কৃত শাস্ত্র আর সাহিত্যের অধরা তাৎপর্য খুঁজতে, তার সঙ্গে আজকের সভ্যতার যোগসূত্র নতুনভাবে ভাবতে, বিশ্বসাহিত্যে সংস্কৃতের অবস্থান নির্ণয় করতে। যেখানে যান, বই কলম হাইলাইটার আর বুকমার্ক সঙ্গে থাকে।
View posts →দুর্জয় আশরাফুল ইসলাম 2 posts
দুর্জয় আশরাফুল ইসলাম। জন্ম, বেড়ে ওঠা তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়ায়। কর্মসূত্রে ঢাকায় বাস, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সামাজিক ব্লগে লেখার থেকে শুরু করে পরবর্তীতে লিটলম্যাগ হয়ে এখন অবধি কবিতার বই দুটি। ২০১৯ তে 'সমুদ্রের ব্যাকরণ' প্রকাশ করেছে ঢাকার 'বোধি'। ২০২০ তে 'বিস্ময়, তুমি বৃষ্টিফুল' প্রকাশিত হয়েছে কলকাতার 'একলব্য' থেকে।
View posts →দেব লাহিড়ী 2 posts
দেব লাহিড়ী কলকাতার প্রতিভাবান স্ট্রিট এন্ড ট্রাভেল ফটোগ্রাফার
View posts →দেবজ্যোতি 9 posts
জন্ম কলকাতায়। কর্মও মোটের ওপর এখানেই। কারণ, সম্ভবত এ শহরের প্রতি মাত্রারিক্ত মায়া। যৌবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথাগত পড়াশুনোর প্রতি দায়বদ্ধতা ক্রমক্ষীয়মান, উল্টে সিলেবাস-বহির্ভূত নানা বিষয়ে আগ্রহ, বিশেষ করে রাজনীতি, ইতিহাস, ধর্ম, মনস্তত্ত্ব, সাহিত্য, সঙ্গীত ও সিনেমা। কর্মজীবনে শুরুর দিকে, বিভিন্ন বিনোদনমূলক বাংলা টেলিভিশন চ্যানেলে বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠানের পরিচালক। পাশাপাশি, আন্তর্জাতিক সিনেমার দুনিয়ায় সম্মানিত কয়েকটি ফিল্মের সম্পাদক। এরই মধ্যে, প্রথম সারির কয়েকটি টেলিভিশন চ্যানেলে চাকরি। বর্তমানে স্বাধীন ভাবে তথ্যচিত্র ও প্রচারমূলক ছবি নির্মাণ, বিভিন্ন অডিও-ভিস্যুয়াল মাধ্যমে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত। আর, ব্যবসা সংক্রান্ত পরামর্শদাতা একটি সংস্থার অংশীদার। প্রথম প্রকাশিত গদ্য ২০০৬, ঋতুপর্ণ ঘোষ সম্পাদিত ‘রোববার’ পত্রিকায় (সংবাদ প্রতিদিন)। পরে, আনন্দবাজার পত্রিকা, এই সময় ও অন্যত্র। প্রবন্ধ বা ফিচারধর্মী লেখার পাশাপাশি প্রকাশিত হয়েছে কয়েকটি ছোটগল্পও।
View posts →