দেবজ্যোতি মুখোপাধ্যায় 2 posts
দেবজ্যোতি মুখোপাধ্যায়ের পরিচিতি এককথায় বলা প্রায় অসম্ভব। তাঁর যে পরিচয়টি সর্বজনবিদিত তা হল, তিনি 'দেবভাষা' নামক বই ও শিল্পের আধার সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা ও চালিকাশক্তি। তিনি কবি। তিনি প্রকাশক। তিনি সম্পাদক। তবে কোনও পরিচয়েই নিজেকে বেঁধে ফেলননি এখনও। মনে করেন, কুলীন বাংলা সাহিত্যক্ষেত্রে তিনি আজও বহিরাগত। যদিও তাঁর প্রকাশিত কবিতার বই 'আঙুরভাব শেয়ালভাব' বাংলা কাব্যভাষায় নতুনত্বের দিশারী।
View posts →দেবপ্রতিম দাশগুপ্ত 1 post
View posts →দেবমাল্য সাঁই 1 post
দেবমাল্য সাঁই গণিত-গবেষক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুতে তিনি পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক দেবমাল্য জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ প্রোগ্রামেও অংশ নিয়েছেন। গণিত ও বিজ্ঞান বিষয়ত লেখালেখি তাঁর পছন্দের। আর ভালোবাসেন ফুটল। মোহনবাগানের একনিষ্ঠ সমর্থক।
View posts →দেবর্ষি বন্দ্যোপাধ্যায় 30 posts
পেশা মূলত, লেখা-সাংবাদিকতা। তা ছাড়াও, গান লেখেন-ছবি বানান। শখ, মানুষ দেখা। শেল্ফ থেকে পুরনো বই খুঁজে বের করা। কলকাতার রাস্তা ধরে বিকেলে ঘুরে বেড়ানো।
View posts →দেবর্ষি সরকার 2 posts
দেবর্ষির জন্ম ১৯৮৮ সালে উত্তর কলকাতায়। পেশায় ফটোগ্রাফার। কর্মক্ষেত্রে ফ্যাশন, লাইফস্টাইল ও বিজ্ঞাপনের ছবি তোলেন। প্রথম ফটোগ্রাফি প্রদর্শনী হয় ২০১৪ সালে দিল্লির স্প্যানিশ দূতাবাসের এডুকেশনাল সেন্টারে (ইন্সতিতুতো সারভান্তেস)। লেখালিখির শুরু কলেজ জীবনে। মূলত কবি। প্রথম প্রকাশিত বই ২০০৯ সালে। এখনও পর্যন্ত চারটি বই প্রকাশিত। ২০২০ সালে কৃ্ত্তিবাস পুরস্কার পেয়েছেন “নিজস্ব উপকথা” বইটির জন্য।
View posts →দেবলীনা রায় 2 posts
দেবলীনার জন্ম রানাঘাটে এবং কর্মস্থল মুম্বই। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নোতকোত্তর করেছেন। বর্তমানে এক বহুজাতিক সংস্থায় কর্মরত। ভালোবাসেন গান গাইতে এবং পেটপুজো করতে।
View posts →দেবশঙ্কর হালদার 1 post
দেবশঙ্কর হালদার তাঁর অসাধারণ অভিনয় ক্ষমতা, বাচনভঙ্গি এবং বলিষ্ঠ কন্ঠস্বর দিয়ে বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের দর্শকদের মাতিয়ে রেখেছেন গত দু দশক। অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাতে এবং লেখালেখিতেও সমান দক্ষতা দেখিয়ে বাংলা ভাষার পাঠকদের কাছে তিনি সমাদরের পাত্র হয়ে উঠেছেন।
View posts →দেবাঙ্গন বসু 1 post
দেবাঙ্গন বসু। বিশ্বভারতী বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র। বর্তমানে দুই দশক হুগলীর মিয়ারবেড় রামকৃষ্ণ শিক্ষানিকেতন বিদ্যালয়ে বাংলা ভাষার শিক্ষক।
View posts →দেবাদ্রি রায় 1 post
দেবাদ্রি বাল নিলয় স্কুলে নার্সারি ওয়ানের ছাত্র। বয়স চার। মায়ের সঙ্গে কাঁচি আঠা হাতে ক্রাফট করা আর ছবি আঁকা তার ভারি পছন্দ। আর পছন্দ গপ্পো শোনা। চিকেন আর 'বিরোয়ানি' খেতে খুব ভালোবাসে দেবাদ্রি। তবে তেতোও খেয়ে নেয় লক্ষ্মীছেলের মতো। বড় হয়ে কিনা তাকে আয়রন ম্যান হতে হবে! তাই সবকিছু খায়।
View posts →দেবায়ুধ চট্টোপাধ্যায় 2 posts
বাংলার তরুণতম কবিদের অন্যতম | জন্ম ১৯৯১‚ কলকাতায় | ২০১২'য় প্রকাশ হয় প্রথম বই 'ভোর রাতের ৮বি' |
View posts →দেবারতি দাঁ 1 post
View posts →দেবারতি রায় 1 post
একজন ফুড কলামিস্ট এবং কুকিং এক্সপার্ট | বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর রান্না নিয়মিত প্রকাশিত হয় | বিভিন্ন চ্যানেলে রান্নার অনুষ্ঠানে অংশগ্রহণ ও প্রতিযোগিতায় সাফল্য লাভ করে সুনাম অর্জন করেছেন | তাঁর রান্নার প্রণালী সহজ ও অভিনব | সম্প্রতি প্রকাশিত তাঁর রান্নার বই 'রেস্তোরাঁর রান্না বাড়িতেই" বিশেষ ভাবে সমাদৃত হয়েছে |
View posts →