দোলনচাঁপা ভট্টাচার্য 1 post
দীর্ঘ পনের বছর ধরে সাংবাদিকতা করছেন একাধিক সংবাদপত্র ও খবরের টেলিভিশন চ্যানেলে। এছাড়াও দোলনচাঁপা একজন ভয়েসওভার শিল্পী হিসেবে বিজ্ঞাপন ও ছবিতে কণ্ঠস্বর দিয়ে থাকেন। বর্তমান ঠিকানা দিল্লি।
View posts →দ্যুতিমান ভট্টাচার্য 2 posts
দ্যুতিমান দুঁদে আইপিএস অফিসার। বর্তমানে হাওড়ায় ডিসিপি সদর পদে কর্মরত। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি ছাড়াও ওঁর স্নাতক স্তরের ভূগোলের রিমোট সেন্সিং ও ভূ-জলবিদ্যার ওপর দু'টি বই সব বিশ্ববিদ্যালয়ে সমাদৃত। সাপ্তাহিক বর্তমান পত্রিকায় ধারাবাহিক কলাম লেখেন। এবং দ্যুতিমান শিল্পী। অ্যাক্রিলিক ও কোলাজ মাধ্যমে মূলত কাজ করেন। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-সহ বহু জায়গায় প্রদর্শনী হয়েছে। বই-পত্রপত্রিকায় অলঙ্করণ করেন নিয়মিত। ছবি আঁকা, বই পড়া ছাড়া শখ বেড়ানো, পাখির ছবি তোলা আর ম্যারাথন দৌড়নো।
View posts →দ্রিঘাংচু 1 post
পেশাগত ভাবে একটি সংবাদপত্রের চাকুরে। নেশাগত ভাবে অনেক কিছু। লম্বা নাক। তাই সব বিষয়ে নাক গলানোর ভয়ানক বদ অভ্য়াস। ছোটবেলায় ভেবেছিলেন শার্লক বা এ্যরকুল পোয়ারোর মতো গোয়েন্দা হবেন। পারেননি। এমনকি ক্রিকেট খেলাও হয়ে ওঠেনি। এখন তাই টেলিভিশনে খেলা দেখে আর সিধু জ্যাঠার মতো জ্যাঠামি করে দিন কাটে। থ্রিলার ছবি আর বই পড়ার নেশায় আসক্ত।
View posts →ধীমান ব্রহ্মচারী 1 post
ধীমান ব্রহ্মচারীর জন্ম ১৯৮৭ সালে। বাংলায় স্নাতকোত্তর। চাকরি করেছেন আনন্দবাজারে এবং The Telegraph-এ। এরপর চাকরি ছেড়ে প্রকাশনা ও সম্পাদনা নিয়ে পূর্ণ সময়ের জন্য নিযুক্ত। লেখালিখি মূলত কবিতা হলেও,লিখতে ভালোবাসেন প্রবন্ধ,গদ্য এবং বই আলোচনা। প্রথম সম্পাদনা 'কবিতা বুলেটিন'। পরবর্তীতে 'ম্যানিউস্ক্রিপ্ট' নামক একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। এরপর 'এবং অধ্যায় ' নামক পত্রিকা সম্পাদনা করেছেন। পাশাপাশি এই পত্রিকার নামেই করেছেন প্রকাশনা। বর্তমানে চুঁচুড়ায় বসবাস করছেন।
View posts →ধৃতি চ্যাটার্জী 1 post
View posts →ধৃতি বাগচি 1 post
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে বিবাহসূত্রে মার্কিনমুলুকে পাড়ি। ৪৬ বছরের প্রবাস জীবনে নানা ভূমিকায় দেখা গেছে ধৃতি বাগচিকে। কখনও তিনি 'মৃত্তিকা'র বাংলা শিক্ষার সঞ্চালক, কখনও বঙ্গ সংস্কৃতি সম্মেলনের সক্রিয় সদস্য, কখনও শিল্পী। দীর্ঘদিন মার্কিন রিয়েল এসটেট শিল্পের সঙ্গেও যুক্ত থেকেছেন।
View posts →ধ্রুব মুখোপাধ্যায় 3 posts
ধ্রুব মুখোপাধ্যায় পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। নেশা বইপড়া এবং লেখালিখি। আদি নিবাস বীরভূমের সিউড়ি। বর্তমানে কর্মসূত্রে কলকাতাবাসী। ভাললাগা বলতে, মানুষ দেখা আর আড্ডা দেওয়া। প্রথম কবিতার বই ‘চাঁদ নামার শব্দ’।
View posts →ধ্রুবজ্যোতি নন্দী 50 posts
আদতে ছিলেন সাংবাদিক, তারপর কর্পোরেট কর্তা। অবসরের পর শান্তিনিকেতনে বসে লেখাজোকায় মন দিয়েছেন। বেশ কিছু প্রবন্ধ আর গল্প লিখেছেন আজকাল, অনুষ্টুপ আর হরপ্পা-য়। প্রথম উপন্যাস 'গোলকিপার' প্রকাশিত হয়েছে বাংলালাইভে। আপাতত ডুবে রয়েছেন ভারতীয় সিনেমার ইতিহাসে। আজকালের রবিবাসর ক্রোড়পত্রে প্রকাশিত হচ্ছে তাঁর ধারাবাহিক রচনা - সিনেমাতলার বাঙালি।
View posts →নগেন্দ্রনাথ গুপ্ত 1 post
নগেন্দ্রনাথ গুপ্ত (১৮৬১ – ১৯৪০) মোতিহারী-বিহার। আদি নিবাস হালিশহর-চব্বিশ পরগনা।। মথুরানাথ। খ্যাতনামা সাংবাদিক ও সাহিত্যিক। ১৮৭৮ খ্ৰী. জেনারেল অ্যাসেমব্লীজ ইনস্টিটিউট থেকে প্রবেশিকা পাশ করে লাহোরে কিছুকাল শিক্ষকতা করেছিলেন। ১৮৮৪ খ্রী. করাচীর ‘ফিনিক্স’ পত্রিকার সম্পাদক হন। ১৮৯১ খ্রী. লাহোরের ‘ট্রিবিউন’ ও ১৯০৫ খ্ৰী. এলাহাবাদের ‘ইন্ডিয়ান পিপল’ নামক সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা-কাৰ্য পরিচালনা করেন। ১৯০১ খ্রী. তিনি ও ব্ৰহ্মবান্ধব উপাধ্যায় ‘দি টোয়েনটিয়েথ সেঞ্চুরী’ নামে একটি ইংরেজী মাসিকপত্ৰ প্ৰকাশ করেন। ‘ইন্ডিয়ান পিপল’ পত্রিকা দৈনিক ‘লীডার’-এর সঙ্গে মিলিত হলে তিনি তার যুগ্ম-সম্পাদক হন এবং পুনর্বার ১৯১০ খ্রী. থেকে দু’বছর ‘ট্রিবিউন’ পত্রিকা সম্পাদনা করেন। কিছুদিন ‘প্ৰদীপ’ ও ‘প্ৰভাত’ পত্রিকারও সম্পাদক ছিলেন। প্রথম জীবনে ‘স্বপন সঙ্গীত’ গীতিকাব্য (১৮৮২) এবং পরে ‘সাহিত্য’ ও ‘ভারতী’ পত্রিকার জন্য বহু ছোট গল্প ও কয়েকটি উপন্যাস রচনা করেছিলেন। বৃদ্ধ বয়সে বন্ধু রবীন্দ্রনাথের কয়েকটি কবিতার ইংরেজী তৰ্জমা গ্ৰন্থাকারে প্রকাশ করেন। তার অমর কীর্তি দ্বারভাঙ্গা মহারাজের অর্থসাহায্যে ‘বিদ্যাপতি’ ও ‘গোবিন্দদাস ঝা’র পদাবলীর সম্পাদনা ও সঙ্কলন প্ৰকাশ। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘পর্বতবাসিনী’, ‘অমরসিংহ’, ‘লীলা’ এবং ‘জীবন ও মৃত্যু’।
View posts →নন্দিনী দেব বউরানি 1 post
নন্দিনী দেব বউরানি শোভাবাজার রাজবাড়ির বউ। এবং তিনি রন্ধনশিল্পী। রাজবাড়িতে বিয়ে হয়ে এসে পর্যন্ত তিনি শিখেছেন এ বাড়ির বনেদি প্রচলিত রান্নাসমূহ। তার পাশাপাশি নিজেও রান্না নিয়ে করে চলেছেন নিরন্তর নানা পরীক্ষা-নিরীক্ষা। তাঁর রন্ধনপ্রণালীর কৌশল হাতেকলমে শিখতে বহুবার এসেছেন নামীদামি রেস্তরাঁর শেফেরা। বহু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর রান্না ও খাওয়াদাওয়া সংক্রান্ত বহু লেখা।
View posts →নন্দিনী সঞ্চারী 4 posts
নন্দিনী সঞ্চারী পেশায় স্কুলশিক্ষিকা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পড়াশোনা। কবিতা লিখছেন কলেজে পড়ার সময় থেকে। বিভিন্ন পত্রপত্রিকায় ও অনলাইন ম্যাগাজিনে নিয়মিত কবিতা লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শুভাশিস চেয়েছি কখনও?’ (সপ্তর্ষি প্রকাশন)।
View posts →নন্দিনী সেনগুপ্ত 11 posts
জন্ম জুলাই, ১৯৭১, কলকাতায়। ২০০৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভূবিদ্যায় পিএইচডি। গল্প, কবিতা লেখালেখি ছাড়াও ইংরেজি এবং জার্মান ভাষা থেকে অনুবাদের কাজ বিশেষ পছন্দের। ২০১৬ সালে প্রকাশিত প্রথম কবিতার বই ‘অরণ্যমেঘবন্ধুর দল’ বিশেষ সমাদৃত হয়েছে।
View posts →