নবনীতা দেব সেন 1 post
একাধারে সাহিত্যিক ও শিক্ষাবিদ| সাহিত্যের বিভিন্ন শাখায় অনায়াস ও সাবলীল গতি এই প্রেসিডেন্সি এবং হার্ভার্ড প্রাক্তনীর| উল্লেখযোগ্য সৃষ্টি ‘বামাবোধিনী’, ‘নটী নবনীতা’, ‘সীতা থেকে শুরু’, ‘ট্রাকবাহনে ম্যাকমোহনে’, ‘করুনা তোমার কোন পথ দিয়ে’| ১৯৯৯ সালে ‘সাহিত্য আকাদেমি’ এবং ২০০০-এ ভূষিত হন ‘পদ্মশ্রী’ সম্মানে|
View posts →নবারুণ ভট্টাচার্য 1 post
নবারুণ ভট্টাচার্যের জন্ম ১৯৪৮ সালে। ২০১৪ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে তিনি প্রয়াত হন। বাঙালি লেখককুল তাঁকে চিরকাল প্রথাবিরোধী ছকভাঙা কবি ও কথাসাহিত্যিক হিসেবেই চিনে এসেছে। তবে বস্তুত তিনি ছিলেন একজন সক্রিয় রাজনৈতিক চিন্তক ও কর্মী। ১৯৯৬ সালে বঙ্কিম পুরস্কার ও ১৯৯৭ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন। যদিও পুরস্কার বা স্বীকৃতির ধার ধারেননি নবারুণ, জীবদ্দশায়।
View posts →নবীনচন্দ্র সেন 1 post
বাংলা সাহিত্যের 'বাংলার বায়রন' হিসেবে পরিচিত। ১৮৪৭ সালে চট্টগ্রামের নোয়াপাড়ায় জন্ম। একাধারে কবি এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট)। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব মহাকাব্যিক কাব্যগ্রন্থ 'পলাশীর যুদ্ধ'। এ ছাড়া শ্রীকৃষ্ণের মানব রূপকে উপজীব্য করে লিখেছেন বিখ্যাত কাব্যত্রয়ী— 'রৈবতক', 'কুরুক্ষেত্র' ও 'প্রভাস'। তাঁর কবিতায় প্রখরভাবে ফুটে ওঠে দেশপ্রেম, বীররস এবং গভীর মানবিকতা। লিখেছেন 'আমার জীবন' নামে পাঁচ খণ্ডের আত্মজীবনী।
View posts →নির্ঝর নৈঃশব্দ 1 post
জন্ম বাংলাদেশের কক্সবাজারে, পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। লেখালেখি আর ছবি আঁকাই মূল কাজ। প্রকাশিত বই-এর সংখ্যা ষোল। জনপ্রিয় বই “পাখি ও পাপ”, “এইখানে বর্ষাকালে বৃষ্টি হয়”, “পুরুষপাখি”, “রাজহাঁস যেভাবে মাছ হয়”। নির্ঝরের সম্পাদিত ছোট কাগজের নাম “মুক্তগদ্য”।
View posts →নির্মলেন্দু মণ্ডল 2 posts
শিল্পী নির্মলেন্দু মণ্ডলের জন্ম ১৯৫৪ সালে। হেয়ার স্কুল থেকে পাশ করে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে স্নাতক। কর্মরত ছিলেন আনন্দবাজার পত্রিকার শিল্পী ও সহকারী শিল্প নির্দেশকের পদে। লীলা মজুমদার থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, এমন অজস্র কিংবদন্তী কবি সাহিত্যিকদের বইয়ে শিল্প নির্দেশনা করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।
View posts →নির্মাল্য চ্যাটার্জি 31 posts
নেশা ও পেশা ফটোগ্রাফি। ডকুমেন্টারি স্টোরি টেলিং, স্ট্রিট ও ট্র্যাভেল ফটোগ্রাফিতে আগ্রহী।
View posts →নীরাজনা মুখোপাধ্যায় 1 post
নীরাজনা দোলনা ডে স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। জগৎসংসার বিষয়ে অসীম কৌতূহল। কথা বলতে খুব ভালো লাগে তার। আর ভালো লাগে সিনেমা দেখতে, কমিক্স আঁকতে, গান গাইতে আর ঘুমোতে। নীরাজনার প্রিয় খাবার শসা, মাখন, বিটনুন আর পিৎজা। বড় হয়ে নীরাজনা মহাকাশচারী হতে চায়।
View posts →নীলা মজুমদার 3 posts
পদার্থবিদ্যার স্নাতক নীলা পেশায় ছবি আঁকিয়ে। জলরং এবং অ্যাক্রিলিকে স্বচ্ছন্দ। কবিতা লেখেন নিছকই শখে, একাকিত্বের অবকাশ যাপনে। ভালোবাসেন চুপটি করে বসে বসে ভাবতে আর আধ্যাত্মচিন্তার বই পড়তে। তবে হিমালয়ে ট্রেকিং এবং জঙ্গল ভ্রমণও খুব পছন্দের।
View posts →নীলাঞ্জন দরিপা 1 post
জন্ম নব্বইয়ের গোড়ায়, বেড়ে ওঠা পুরুলিয়ায়। কলেজ জীবন কেটেছে দুর্গাপুরে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। চাকরিসূত্রে কোলকাতার বাসিন্দা আপাতত। প্রকাশিত কাব্যগ্রন্থ - “ফিরে গেছি বারান্দার কাছে” (ধানসিড়ি প্রকাশন, ২০১৭), “ব্যক্তিগত জাদুকরের কাছে” (তৃতীয় পরিসর, ২০২২), “পুরনো হাঁটার মুদ্রা” (মাস্তুল, ২০২৩) এবং “উল ও ম্যাটিনি” (বিদুর, ২০২৫)।
View posts →নীলাঞ্জন হাজরা 3 posts
নীলাঞ্জন হাজরা কবিতার তরজমা, মৌলিক কবিতা, খাদ্যের ইতিহাস, মার্কিন আদিবাসীদের ইতিহাস, ভ্রমণ ইত্যাদি বিষয়ে লেখালিখি করেন।
View posts →নীলাঞ্জনা চৌধুরী 1 post
View posts →নীলার্ণব চক্রবর্তী 9 posts
পেশায় সাংবাদিক নীলার্ণব বিভিন্ন বাংলা সংবাদপত্র ও পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। গল্প কবিতা ও ফিচার লেখায় সমান আগ্রহ ও দক্ষতা রয়েছে। প্রকাশিত বই রাতের কাহিনী, অসংলগ্ন রিপোর্টাজ, হাওয়ার আওয়াজ।
View posts →