নূপুর চক্রবর্তী 1 post
View posts →নূপুর বসু 1 post
View posts →নেতাজি সুভাষ চন্দ্র বোস 1 post
সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র। উড়িষ্যার কটক শহরে বসু পরিবারে জন্মেছিলেন তিনি। বাবা জানকী নাথ বসু এবং মা প্রভাবতী দেবী। স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় অনুপ্রাণিত সুভাষ চন্দ্র বসু ছাত্রাবস্থা থেকে ইংরেজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। দেশের স্বাধীনতার কাজে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন তিনি। দেশবাসী তাঁকে চেনে নেতাজি নামে।
View posts →পঙ্কজ চক্রবর্তী 12 posts
জন্ম ১৯৭৭। লেখা শুরু নব্বইয়ের দশকে। পঞ্চাশের বাংলা কবিতার আতিশয্যর বিরুদ্ধে এযাবৎ কিছু কথা বলেছেন। ভ্রমণে তীব্র অনীহা। কিংবদন্তি কবির বৈঠকখানা এড়িয়ে চলেন। এখনও পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ - বিষণ্ণ দূরের মাঠ চার ফর্মার সামান্য জীবন, উদাসীন পাঠকের ঘর, লালার বিগ্রহ, নিরক্ষর ছায়ার পেনসিল, নাবালক খিদের প্রতিভা। গদ্যের বই- নিজের ছায়ার দিকে, মধ্যম পুরুষের ঠোঁট। মঞ্চ সফলতা কিংবা নির্জন সাধনাকে সন্দেহ করার মতো নাবালক আজও।
View posts →পথিক মজুমদার 1 post
পথিক মজুমদার পেশায় সংবাদজীবী। কিছুটা পেশার সূত্রে এবং কিছুটা নেশার খাতিরে, ঘুরে বেড়ানো তাঁর রক্তেহাড়েমজ্জায়। যখন তখন যেখানে সেখানে পা বাড়াতে তাঁর জুড়ি নেই। অবসরে ভালবাসেন গান, আবৃত্তি, শ্রুতিনাটক। আর ভালবাসেন নিজের দুই সদ্য-কৈশোর টপকানো ছেলের সঙ্গে আড্ডা দিতে।
View posts →পবিত্র সরকার 5 posts
পবিত্র সরকার বাংলা ভাষা ও চর্চার এক প্রতিষ্ঠানস্বরূপ। তাঁর শিক্ষা ও অধ্যাপনার উজ্জ্বল জীবন সম্পর্কে এই সামান্য পরিসরে কিছুই বলা অসম্ভব। তিনি প্রায় চারদশক অধ্যাপনা করেছেন দেশে ও বিদেশে। রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সাত বছর এবং ছ'বছর পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা সংসদের সহ-সভাপতি। লেখাতেও তিনি অক্লান্ত ও বহুমুখী। ভাষাবিজ্ঞান ও ব্যাকরণ, নাটক ও নাট্যতত্ত্ব, লোকসংস্কৃতি, ইংরেজি শিক্ষা, রম্যরচনা, শিশুদের জন্য ছড়া গল্প উপন্যাস রবীন্দ্রসংগীত, আত্মজীবনকথা— সব মিলিয়ে তাঁর নিজের বই সত্তরের উপর, সম্পাদিত আরও অনেক। গান তাঁর প্রিয় ব্যসন। এক সময়ে নান্দীকারে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় অভিনয়ও করেছেন।
View posts →পরশুরাম 1 post
বাংলা সাহিত্যের প্রখ্যাত রম্যরচনাকার রাজশেখর বসু (১৮৮০–১৯৬০) 'পরশুরাম' ছদ্মনামেই পরিচিত। পেশায় রসায়নবিদ ও বেঙ্গল কেমিক্যালসের কর্ণধার হলেও হাস্যরসের নিপুণ ক্ষমতায় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সমাজ জীবনের অসঙ্গতিগুলোকে ফুটিয়ে তুলেছেন অত্যন্ত পরিশীলিত ও সংক্ষিপ্ত লেখনীতে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য 'পদ্মভূষণ' ও 'রবীন্দ্র পুরস্কার'-এ ভূষিত হন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ 'গড্ডলিকা','কজ্জলী','চলন্তিকা'। এছাড়াও, বাল্মীকি রামায়ণ ও ব্যসদেবের মহাভারতের সারানুবাদ করেছেন।
View posts →পরাগ বরন পাল 2 posts
পেশাগতভাবে ডাক্তার ও নেশাগতভাবে গায়ক।
View posts →পলাশ বরন পাল 1 post
পলাশ বরন পাল পেশায় পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক। কবি, লেখক ও ভাষাবিদ হিসেবে সমাদৃত। পদার্থবিজ্ঞানের নানান বিষয় ছাড়াও লিখেছেন গল্প, কবিতা ও পপুলার সায়েন্সের বেশ কিছু বই। 'বিজ্ঞান: ব্যক্তি যুক্তি সময় সমাজ', 'নানা দেশ নানা গল্প', 'বিজ্ঞান এবং', 'ধ্বনিমালা বর্ণমালা' ওঁর কিছু প্রকাশিত বই।
View posts →পলাশ বর্মন 1 post
কবি ও প্রাবন্ধিক। ইংরেজি ভাষা-সাহিত্যে স্নাতক। পেশা বিদ্যালয় শিক্ষকতা। বিতর্ক, ঘুরে বেড়ানো, ঘুমোনো, নৌকো বাওয়া আর রান্না করা খুবই প্ৰিয়।
View posts →পল্লব হালদার 1 post
View posts →পল্লবী বন্দ্যোপাধ্যায় 20 posts
পল্লবী বন্দ্যোপাধ্যায় আকারে স্থূল, প্রকারে কুল এবং জোকার-এ মশগুল। ভালোবাসেন মার্ভেল, ডিসি, আর যা কিছু ফিশি। পূর্বজন্মে ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলেন। বর্তমানে বাংলার নেশায় বুঁদ। পরজন্মে গল-দের গ্রামে খোলা আকাশের নীচে গোল টেবিলে নৈশভোজের আসরে বসে বুনো শূকরের রোস্ট খেতে চান।
View posts →