পল্লবী মজুমদার 72 posts
লিখতে শিখেই লুক থ্রু! লিখতে লিখতেই বড় হওয়া। লিখতে লিখতেই বুড়ো। গান ভালবেসে গান আর ত্বকের যত্ন মোটে নিতে পারেন না। আলুভাতে আর ডেভিলড ক্র্যাব বাঁচার রসদ। বাংলা বই, বাংলা গান আর মিঠাপাত্তি পান ছাড়া জীবন আলুনিসম বোধ হয়। ঝর্ণাকলম, ফ্রিজ ম্যাগনেট আর বেডস্যুইচ – এ তিনের লোভ ভয়ঙ্কর!!
View posts →পায়েল চট্টোপাধ্যায় 9 posts
আকাশবাণী কলকাতার প্রোগ্রাম এক্সিকিউটিভ। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালিখির সঙ্গে যুক্ত। প্রকাশিত বইয়ের সংখ্যা তিন।
View posts →পারমিতা দাশগুপ্ত 8 posts
ভূগোলের অধ্যাপিকা। ছোটবেলা থেকেই আঁকা-লেখার সৃজনশীল জগতে আনন্দ খুঁজে পান। ২০১৯ সালে প্রকাশিত হয়েছে প্রথম বই "দাড়িওয়ালা বুড়োটার"। এডওয়ার্ড লিয়রের ননসেন্স লিমেরিক ও ছড়ার বাংলা রূপান্তরের এই সংকলনের অলংকরণও তাঁর নিজের করা।
View posts →পারিজাত বন্দ্যোপাধ্যায় 1 post
ছোটবেলা থেকেই লেখালেখির মধ্যে জীবনের অর্থ খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পারিজাত। ইতিমধ্যেই তাঁর বহু লেখা নানা পত্রপত্রিকায় প্রকাশিত এবং সমাদৃত। কলকাতা থেকে প্রকাশিত ছোটগল্প সংকলন, উপন্যাস, কবিতা মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা পাঁচ। গত চার বছর বিবাহসূত্রে অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাসিন্দা।
View posts →পার্থ গুহবক্সী 1 post
জন্ম ১৯৫৬, কলকাতা। মধ্যবিত্ত জীবন চর্যায় লালিত। প্রচলিত ধ্যানধারণায় সদাসংশয়ী। আশির দশকের গোড়ায় নতুন নিয়ম গল্প আন্দোলনের অন্যতম প্রবক্তা। বিগ ও লিটল ম্যাগাজিনে মৌলিক ও অনূদিত গল্প নিয়মিত লিখে চলেছেন। দুটি গল্পের বই -- কলম্বাসের আমেরিকা আবিষ্কার ও অন্যান্য এবং দৈনিক রাশিফল।
View posts →পার্থ বসু 1 post
প্রয়াত পার্থ বসু মূলত কবি, গদ্য লিখেছেন সামান্যই। সাতের দশক থেকেই প্রকাশিত হয়ে চলেছিল তাঁর কবিতাবই। বইয়ের নামগুলি আশ্চর্যজনকভাবেই দীর্ঘ রাখতে ভালবাসতেন। ‘ব্যাঙ প্রথামত জিভটাকে উল্টে নেয়’, ‘নারী বশীরকণ জানে না’, ‘কবিতা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’, ‘দিদিমণি শূন্য দিন ও ঢ্যামনা কবিতাগুচ্ছ’ তাঁর অন্যতম। চাকরি করতেন ব্যাঙ্কে। বাংলা ভাষা ও বাংলাদেশ নিয়ে তাঁর আবেগ ও উদ্বেগ ছিল বিস্ময়কর। ২০২০ সালের সেপ্টেম্বরে, কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
View posts →পার্থ মজুমদার 1 post
পার্থ মজুমদারের জন্ম ১৯৬৯ সালে। পেশা শিক্ষকতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজির স্নাতকোত্তর পার্থর পাঁচটি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ সন্ধ্যার স্বরলিপি প্রকাশিত হয় ১৯৯৯ সালে। সর্বশেষ কবিতার বই ২০১৯ সালে হাওয়ার গান।
View posts →পার্থ রায় 1 post
পার্থ রায়ের জন্ম আসামে। সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক। পশ্চিমবঙ্গ পুলিশের বেতার বিভাগে কর্মরত। বিভিন্ন লিটিল ম্যাগাজিন ছাড়াও আনন্দবাজার পত্রিকা, সানন্দা, অদ্বিতীয়া, আজকের সম্পূর্ণা, তথ্যকেন্দ্র এবং উত্তরের সারাদিনে গল্প, কবিতা প্রকাশিত হয়েছে। রা-প্রকাশনী থেকে প্রথম গল্প সংগ্রহ প্রকাশিত হয়েছে।
View posts →পার্থজিৎ চন্দ 3 posts
পার্থজিৎ চন্দের কবি হিসাবে আত্মপ্রকাশ শূন্য দশকের প্রথম দিকে। প্রথম কাব্যগ্রন্থ ‘ছদ্মনকশা ও প্রসাদের গান’ প্রকাশিত হয়েছিল ‘কৃত্তিবাস’ থেকে। তারপর একাদিক্রমে প্রকাশিত হয়েছে মেষপালকের ডায়েরি, বালিঝড় ও কেবিন বয়, ধান্যলক্ষ্মী, ক্যাসিনোয় লেখা কবিতা, বাংলা, পর্ণশবরী, দূরগামী আলোর শরীর, মেফিস্টফেলিস ও নরসুন্দর ইত্যাদি কাব্যগ্রন্থ। সম্প্রতি প্রকাশিত হয়েছে গল্প গ্রন্থ ‘আটলান্টিক ও অক্টোপাস’। প্রকাশিত প্রবন্ধ-গ্রন্থের সংখ্যা দুই। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রিয় বিনোদন গান শোনা ও ছবি দেখা।
View posts →পিনাকী ভট্টাচার্য 32 posts
পেশার তাগিদে সার্ভিস সেক্টর বিশেষজ্ঞ, নেশা আর বাঁচার তাগিদে বই পড়া আর আড্ডা দেওয়া। পত্রপত্রিকায় রম্যরচনা থেকে রুপোলি পর্দায় অভিনয়, ধর্মেও আছেন জিরাফেও আছেন তিনি। খেতে ভালোবাসেন বলে কি খাবারের ইতিহাস খুঁড়ে চলেন? পিনাকী ভট্টাচার্য কিন্তু সবচেয়ে ভালোবাসেন ঘুমোতে।
View posts →পিয়াল সরকার 1 post
কলকাতায় জন্ম, শৈশব ও কৈশোর যাপন উত্তর-পূর্ব ভারতের আগরতলায়। ১৯৯০ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যাণ্ড এঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর। তিরিশ বছরের কর্ম জীবন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ও এঞ্জিনিয়ারিং ও বিজনেস স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই লেখালেখির শুরু। তবে সেইসব লেখা সাধারণ ভাবে বন্ধুবান্ধব ও পরিচিত মানুষ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
View posts →পিয়ালি বসাক 1 post
ছেলেবেলা থেকেই নেশা পর্বতারোহণ। আদতে চন্দননগরের বাসিন্দা। মায়ের কাছে এডমণ্ড হিলারি আর তেনজিং নোরগের গল্প শুনে পাহাড়ে যাওয়ার বায়না। তিনিই প্রথম ভারতীয় অভিযাত্রী, যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্টের প্রায় শীর্ষ পর্যন্ত ও বিনা অক্সিজেনে লোৎসে শৃঙ্গ আরোহণ করেন।
View posts →