পিয়ালী বন্দ্যোপাধ্যায় 1 post
পিয়ালী বিভিন্ন বাণিজ্যিক পত্রিকা এবং চড়ুইপত্রে গদ্য এবং পদ্য লিখে চলেছেন অনেকদিন ধরে। ছবি আঁকা তাঁর প্রতিদিনের যাপনের মধ্যে পড়ে। বই এবং পত্রপত্রিকায় প্রচ্ছদ এবং অলঙ্করণের কাজও খুব কম নয়। বেড়াতে বা ট্রেকিংয়ে গিয়ে বেড়ানোর অভিজ্ঞতা নোটখাতায় লেখা এবং ছবি আঁকার অভ্যেস কলেজজীবন থেকেই। ভূগোলের এই শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে মাঠে-ঘাটে গাছ পুঁতে বেড়ান। প্রিয় শখ বইপড়া, সিনেমা দেখা।
View posts →পিয়ালী মৈত্র 1 post
View posts →পীতম সেনগুপ্ত 37 posts
প্রাক্তন সাংবাদিক। পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ষোলো বছর বয়স থেকে কলকাতার নামী পত্রপত্রিকায় লেখালেখির হাতেখড়ি। ছোটোদের জন্য রচিত বেশ কিছু বই আছে। যেমন 'বিশ্বপরিচয় এশিয়া', 'ইয়োরোপ', 'আফ্রিকা' সিরিজ ছাড়া 'দেশবিদেশের পতাকা', 'কলকাতায় মনীষীদের বাড়ি', 'ঐতিহাসিক অভিযান', 'শুভ উৎসব' ইত্যাদি। এছাড়া বর্তমানে রবীন্দ্রনাথকে নিয়ে নানা গবেষণার কাজে নিবেদিত। ইতিমধ্যেই এই বিষয়ে দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। 'রবীন্দ্র-জীবনে শিক্ষাগুরু' এবং 'রবীন্দ্র-গানের স্বরলিপিকার'। বর্তমানে একটি বাংলা প্রকাশনা সংস্থায় সম্পাদক।
View posts →পীযূষ আশ 1 post
জন্ম এবং স্কুলজীবন রিষড়ায়। পড়াশুনো রিষড়া হাইস্কুল, শ্রীরামপুর কলেজ এবং নেদারল্যান্ডস-এর এডা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়ান্সেস-এ। পড়াশোনা, গবেষণার জন্য একাধিক ফেলোশিপ প্রাপ্তি। আড়াই দশকের সাংবাদিকতায় কাজ করেছেন ‘এই সময়’, ‘এবিপি আনন্দ’, ‘সংবাদ প্রতিদিন’-এ। বর্তমানে উদ্বোধন এবং সেন্টার ফর ইন্ডোলজিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর সঙ্গে যুক্ত। নেশা দেশ দেখা, ছবি তোলা এবং বই সংগ্রহ।
View posts →পুলক রায়চৌধুরী 1 post
বর্তমানে হিঙ্গলগঞ্জের কনকনগর এসডি ইন্সটিটিউশনে কর্মরত প্রধান-শিক্ষক।পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা দফতরের ইংরেজি পাঠ্যপুস্তক নির্মাতা। প্রথম শ্রেণির বাংলা দৈনিক সংবাদপত্রে লেখালেখি করেন। সাম্প্রতিক সামাজিক এবং শিক্ষা আন্দোলনে অগ্রণী ভূমিকায় প্রায়শই তাঁকে দেখা যায়।
View posts →পূর্ণেন্দু মুখোপাধ্যায় 1 post
জন্ম ১৯৪১ সালে খুলনায়। বাবার বদলির চাকরি সূত্রে কখনও সুন্দরবন, কখনও মালদা হয়ে ডালখোলা, কখনও বা কাটিহার। এভাবেই উড়ুউড়ু মনের সুত্রপাত। নিজের চাকরি সামরিক বিভাগে। সেই সূত্রেই হিমালয়ের প্রেমে পড়া। একুশবার কেদারনাথ যাত্রা, ছ'বার পঞ্চকেদার, পিন্ডারি হিমবাহ, রূপকুণ্ড, ভ্যালি অফ ফ্লাওয়ারস, হেমকুন্ড সাহিব, গোমুখ, তপোবন, অমরনাথ, কালিন্দীপাস, সুন্দরডুঙ্গা... পরিক্রমার তালিকা অতি দীর্ঘ। সেই সূত্রেই পরিচয় উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। ২০১১-এর পরে অবশ্য বয়সের কারণে আর পাহাড়ে যাননি। পঞ্চকেদার। জীবনের অপূরণেয় শোক - নিজের হিমালয়প্রেমী ছোটভাইকে হিমালয়েরই ফাটলে হারিয়ে ফেলা। আর সবচেয়ে বড় আনন্দ, অন্যকে হিমালয় দেখিয়ে!
View posts →পূর্বা চট্টোপাধ্যায় 4 posts
পেশায় শিক্ষিকা পূর্বা শিক্ষকতার পাশাপাশি ইতিহাস ও সংরক্ষণ বিষয়ে গবেষণায় রত। তিনি 'হুগলি রিভার অফ কালচারস পাইলট প্রজেক্টের' সঙ্গে যুক্ত ইউনিভার্সিটি অফ লিভারপুল ও ভারত সরকারের উদ্যোগে যেটার কাজ চলছে।
View posts →পৃথ্বী বসু 3 posts
জন্ম ১লা জুলাই, ১৯৯৬। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতোকত্তর পড়ছেন। নেশা আড্ডা মারা, রাস্তায় এলোমেলো ঘুরে বেড়ানো আর লিটল ম্যাগাজিন ঘাঁটা। 'দশমিক' নামে একটা ছোট কাগজ সমপাদনা করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ 'খইয়ের ভিতরে ওড়ে শোক'।
View posts →পৃথ্বীরাজ পাল 5 posts
পেশায় আলোকচিত্রশিল্পী এবং অধ্যাপক। প্রায় গত পনেরো বছর ধরে বিভিন্ন বিখ্যাত ইনস্টিটিউশনে অধ্যাপনা করছেন ফটোগ্রাফি, মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশন ইত্যাদি বিষয় নিয়ে। এছাড়া, প্রায় পঁচিশ বছর ধরে ছবি তুলে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। তাঁর ছবি জিতে নিয়েছে নানান পুরস্কার, প্রকাশিত হয়েছে জাতীয়স্তরের বিভিন্ন সংবাদপত্রে এবং ম্যাগাজিনে। তিনি কাজ করেছেন ন্যাশনাল জিওগ্রাফিকের মতো পৃথিবী-বিখ্যাত সংস্থার সাথে।
View posts →প্রগতি বৈরাগী একতারা 1 post
প্রগতি বৈরাগী একতারা পেশায় এবং প্রশিক্ষণে ফ্যাশন ডিজাইনার। বর্তমানে হায়দ্রাবাদের একটি কলেজে ফ্যাশন ডিজাইনের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এছাড়া ফ্রিল্যান্স স্টাইলিং করেন, ফ্যাশন কলাম লেখেন। ছবি আঁকেন, নিবিড়তা খুঁজে পান বাউল জীবন এবং বৈষ্ণব সাহিত্যে। প্রগতির অকাট্য উষ্ণতা সমুদ্র, সূর্যাস্ত, ফিনিক্স এবং ফ্রিডা কাহলোর প্রতি।
View posts →প্রচেত গুপ্ত 2 posts
জন্ম কলকাতায়, ১৯৬২ সালে। বাঙুর এভিনিউতে স্কুলের পড়াশোনা, বড় হওয়া। স্কুলজীবন থেকেই খেলাধুলার সঙ্গে লেখালেখির নেশা। প্রথম লেখা মাত্র ১২ বছর বয়সে আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়। তারপর বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখা চলতে থাকে। স্কুল শেষ হলে স্কটিশ চার্চ কলেজ। অর্থনীতিতে স্নাতক হয়ে সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নেওয়া। তাঁর বহু জনপ্রিয় বইয়ের কয়েকটি, 'ধুলোবালির জীবন', 'মাটির দেওয়াল', 'সাগর হইতে সাবধান', 'গোপন বাক্স খুলতে নেই', 'দোষী ধরা পড়বেই'।
View posts →প্রণবরঞ্জন রায় 2 posts
প্রণবরঞ্জন রায় বর্ষীয়ান বিশ্রুত চিত্র সমালোচক ও প্রাবন্ধিক। বিশ্বভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রণবরঞ্জন রাজ্য সরকারি কর্মচারি ছিলেন। সোসাইটি অফ কনটেমপোরারি আর্টিস্ট সংগঠনের প্রতিষ্ঠাতা প্রণবরঞ্জন এর সঙ্গে যুক্ত ছিলেন পঁচিশ বছর ধরে। অধ্যাপনা করেছেন বরোদার এম এস বিশ্ববিদ্যালয়ে, কলাভবন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। ললিত কলা অকাদেমির এডিটোরিয়াল বোর্ডের সদস্যও ছিলেন দীর্ঘদিন। বহু সংবাদপত্রে, সাময়িকীতে চিত্র সমালোচনা করেছেন, দেশ বিদেশের জার্নালে লিখেছেন অজস্র গবেষণাপত্র, প্রবন্ধ। একাধিক তথ্যচিত্রের কাজও করেছেন।
View posts →