প্রতীতি সেনগুপ্ত 1 post
প্রযুক্তিবিদ্যা, সাহিত্য, শিল্প- এই তিন জগতের মধ্যে প্রতীতি সেনগুপ্তর অবাধ বিচরণ ১৯৯৩ সাল থেকেই। দীর্ঘ চব্বিশ বছর তীক্ষ্ণ মেধা ও উদ্ভাবনীশক্তির জোরে বিশ্বের প্রধান কয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থায় উচ্চপদে কাজ করার পর, ২০১৭তে বেঙ্গালুরু ছেড়ে কলকাতায় প্রত্যাবর্তন এবং সাহিত্যিক জীবনের শুরু। ইংরেজিতে প্রতীতির প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ ২০২৩শে। দুই অন্যতম আদর্শ নারী হলেন বৃটিশ কবি বায়রন দুহিতা অগাস্টা অ্যাডা কিং (বিশ্বের প্রথম মহিলা কম্পিউটার প্রোগ্রামার), এবং দুবার নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী প্রাতঃস্মরণীয়া মাদাম ক্যুরি।
View posts →প্রত্যূষা পান 2 posts
পেশায় সাংবাদিক। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজ এবং ইতিহাস নিয়ে নিয়মিত লেখালেখি করেন।
View posts →প্রদীপ কুমার রায় 1 post
প্রদীপ কুমার রায় (১৯৫৬) অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বর্তমানে ওড়িশার ভুবনেশ্বর শহরের বাসিন্দা। পারিবারিক সূত্রে বাঙালি হলেও জন্ম, শিক্ষা, চাকরি সবকিছু ওড়িশায়। ওড়িশা ভাষা সাহিত্যে এম এ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর লাভ করে বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পেয়েছেন। দীর্ঘ ৩৭ বছর ওড়িশার বিভিন্ন কলেজে ওড়িয়া ভাষা সাহিত্য বিভাগে অধ্যাপনা করেন এবং ২০১৬ সালে অধ্যক্ষ পদে অবসর গ্রহণ করেন। কর্মজীবনের পাশাপাশি তিনি বাংলা সাহিত্যের ১৪টি উপন্যাস, ৮টি গল্প সংকলন, ৪টি জীবনী, ৫টি প্রবন্ধ সংকলন, ১২টি কবিতা সংকলন ওড়িয়া ভাষায় অনুবাদ করেছেন। সম্প্রতি ওড়িয়া ভাষার কিছু অনবদ্য সাহিত্যের বাংলা অনুবাদের প্রয়াস শুরু করছেন তিনি। ওড়িয়া ভাষার বিখ্যাত কবি প্রদীপ কুমার পণ্ডার কবিতা সংকলন 'নির্বাচিত ৫০' এবং একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি মমতা দাশের 'মায়ান্ধকার' কোলকাতার 'ভাষা সংসদ' থেকে প্রকাশিত হয়েছে।
View posts →প্রদীপ বসু 1 post
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডীন অফ আর্টস, রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ও হেড। মার্কসবাদ, উত্তর আধুনিক তত্ত্ব, নকশালবাড়ি, রাজনৈতিক তত্ত্ব ইত্যাদি বহু বিষয়ে গ্রন্থের লেখক ও সম্পাদক। একদা CSSSC, ICSSR ও স্কটিশ চার্চ কলেজে যুক্ত।তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল 'নকশালবাড়ির পূর্বক্ষণ', 'Towards Naxalbari', 'উত্তর আধুনিক রাজনীতি ও মার্ক্সবাদ' এবং 'Gender and Naxalite Movement'।
View posts →প্রদীপ্ত চক্রবর্তী 14 posts
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতকোত্তর।পেশায় শিক্ষক। বেলুড় বিদ্যামন্দিরের ফোটোগ্রাফির ডিপ্লোমা। ভালোবাসেন বেড়াতে, ছবি তুলতে আর পুরোনো বন্ধুদের সাথে আড্ডা দিতে।
View posts →প্রপা দে গঙ্গোপাধ্যায় 8 posts
প্রপা দে গঙ্গোপাধ্যায় পেশায় ডাক্তার, নেশায় কবি-গদ্যকার-লিমেরিকার। কবি ও কবিতার পরিমন্ডলে বড় হয়ে ওঠা প্রপার লেখা শুরু কবিতার হাত ধরে। এক অন্য ধরনের শৈলী-বর্ণ-ছন্দ-ভাবনা নিয়ে পথ চলার সূচনা মায়ের আঙুল ধরে। মা প্রখ্যাত কবি চিণ্ময়ী দে। সমাজ ও সময়, কলম, ষড়রিপু আর মনস্তত্ত্ব নিয়ে জাগলিং করার সাহচর্য ও সাহস যুগিয়েছে। মোদ্দা কথা হল, ইনি জাতে কলমচি তালে ডাক্তার। বোহেমিয়ান, ব্রাউনিয়ান প্রপার বিচরণ সাহিত্যের অন্দরে, বন্দরে।
View posts →প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায় 10 posts
প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায় ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক। অর্থনীতি ও রাজনীতি নিয়ে বিশেষ আগ্রহ। বাংলা ও ভারতের বিভিন্ন সংবাপত্রে অর্থনীতি, রাজনীতি ও বিজ্ঞান বিষয়ক একাধিক প্রবন্ধ লিখেছেন প্রবীরেন্দ্র। এছাড়াও লিখেছেন একাধিক কল্পবিজ্ঞান ও রহস্যকাহিনী। তাঁর প্রকাশিত বইগুলি হল 'বাইট বিলাস', 'ক্যুইজ্ঝটিকা', 'পরিচয়ের আড্ডায়', 'আবার ফেলুদা, আবার ব্যোমকেশ', এবং 'চার'।
View posts →প্রমথ চৌধুরী 2 posts
প্রমথ চৌধুরী বা প্রমথনাথ চৌধুরী : (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার। বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন। তার পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হিসাবে প্রসিদ্ধ। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। ছোটগল্প ও সনেট রচনাতেও হিসেবেও তার বিশিষ্ট অবদান রয়েছে। তিনি সবুজপত্র এবং বিশ্বভারতী পত্রিকা সম্পাদনা করেন।
View posts →প্রসেনজিৎ দাশগুপ্ত 12 posts
পেশায় সাংবাদিক প্রসেনজিতের জন্ম ১৯৮১-তে। লেখালেখির শুরু কবিতা দিয়েই। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ফেলো, প্রসেনজিতের গবেষণার বিষয় রাজনীতি, ধর্মতত্ত্ব ও সঙ্গীততত্ত্ব। প্রকাশিত বইয়ের সংখ্যা ছয়। জাতীয় ও আন্তর্জাতিক নানা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে লেখা। অবসরে ভালোবাসেন সরোদ বাজাতে, পুরনো চিঠি ও বই পড়তে।
View posts →প্রান্তিক বিশ্বাস 11 posts
প্রান্তিক বিশ্বাসের জন্ম কলকাতায়। স্কুলে থাকতে লেখা শুরু। ১৯৯৭ থেকে ২০০০ পর্যন্ত কালান্তর সংবাদপত্র, সময় ও গ্রন্থন পত্রিকায় প্রকাশিত হয় গল্প, কবিতা ও রম্যরচনা। তারপর ২০০০ সাল থেকে দীর্ঘ পনেরো বছরের বিরতি লেখায়। ফিরে আসা ছোটগল্প, অণুগল্প, নিবন্ধ ও উপন্যাসে। তথ্যপ্রযুক্তির কর্মী, বর্তমানে কর্মরত কলকাতায়। লেখা ছাড়া ঘুরতে, ছবি তুলতে আর আঁকতে ভালোবাসেন।
View posts →প্রিয়দর্শী চক্রবর্তী 1 post
পেশায় ইতিহাসের অধ্যাপক। হার্দিক তাড়নায় কিছু লেখালেখি মুখ্যত লিটল ম্যাগাজিনের মননধর্মী পত্রপত্রিকায় গত এক দশকেরও বেশি সময় জুড়ে। প্রকাশিত গদ্য-সংকলনের সংখ্যা তিন এবং কবিতার বই একটি। এছাড়াও এতাবৎ সম্পাদনা করেছেন পাঁচটি গ্রন্থ। অনুদিত বই 'কয়েকটি চিঠি: মির্জা গালিব' ও 'মহাবিদ্রোহ ১৮৫৭' প্রকাশিত হয়েছে যথাক্রমে সাহিত্য একাডেমি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে। সঙ্গীতকে ভরকেন্দ্রে রেখে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের সমাজ-রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস আপাতত তাঁর বিষয়গত আকর্ষণের অন্যতম অভিমুখ।
View posts →প্রিয়ম মুখোপাধ্যায় 1 post
প্রিয়মের জন্ম ১৯৭৮-এ শান্তিনিকেতনে। পড়াশোনা বিশ্বভারতীতে। ইতিহাস এবং রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর এবং সঙ্গীতভবন থেকে এম ফিল। গানের হাতেখড়ি মাসি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। গানই ধ্যানজ্ঞান। রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামও রয়েছে বেশ কিছু। শখ, অভিনয় করা, ছবি তোলা আর লেখালিখি। বর্তমানে এলমহার্স্ট ইনস্টিটিউটের ডিরেক্টর হিসেবে কর্মরত।
View posts →