প্রীতম বিশ্বাস 3 posts
প্রীতম পেশায় শিক্ষক। পড়াশোনা ইংরেজি সাহিত্য নিয়ে। লেখালিখির শখ ছোটবেলা থেকেই। 'একুশ শতাব্দী' নামক একটি লিটল ম্যাগাজিন সম্পাদনার সঙ্গে যুক্ত দীর্ঘ ছয় বছর। মূলত ছোটগল্পকার হিসেবেই তাঁর পরিচিতি। বহু লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখা প্রকাশিত হয়। দেশ পত্রিকায় গল্প প্রকাশিত হয় ২০১৬ সালে।
View posts →প্রেমেন্দু বিকাশ চাকী 17 posts
প্রেমেন্দু বিকাশ চাকী বাংলা সিনেমা জগতে একজন দক্ষ চিত্রগ্রাহক হিসেবে বহু কালজয়ী এবং সমাদৃত ছবিতে কাজ করেছেন। তাঁর সিনেমাটোগ্রাফি, ছবির নান্দনিকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। স্বীকৃতিস্বরূপ তাঁর বহু ছবিই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ভূষিত হয়েছে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে। পরবর্তীকালে, তিনি চলচ্চিত্র পরিচালনায় পদার্পণ করেন। পরিচালক হিসেবে মূলত পারিবারিক গল্প এবং মিষ্টি সম্পর্কের রসায়ন পর্দায় ফুটিয়ে তুলতে ভালোবাসেন। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্র জগতের সাংগঠনিক ক্ষেত্রেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্ণময় কর্মজীবনে তিনি দীর্ঘ সময় ধরে ইস্টার্ন ইন্ডিয়া সিনেমাটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের (EICA) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)-এর টেকনিক্যাল কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন সুদীর্ঘ সময়। চলচ্চিত্রের কারিগরি বিষয়ে তাঁর ব্যবহারিক অভিজ্ঞতার আলোকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন চলচ্চিত্র শিক্ষাকেন্দ্রে একজন অতিথি অধ্যাপক (Guest Lecturer) হিসেবে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের সমৃদ্ধ করে চলেছেন তিনি।
View posts →ফুয়াদ হাসান 1 post
ফুয়াদ হাসানের জন্ম ১৯৭৯ সালে, বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করার পর শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে চট্টগ্রামের পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। কবিতা লেখার শখ বরাবরই। প্রকাশিত গ্রন্থের সংখ্যা চার। তার মধ্যে উল্লেখযোগ্য: রাফখাতার কাটাকুটি, কাঁটাতারে কারাগারে।
View posts →বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 2 posts
তিনি সাহিত্যসম্রাট। আধুনিক বাংলা কথাসাহিত্যের জন্ম তাঁরই হাত ধরে। 'কপালকুণ্ডলা', 'বিষবৃক্ষ', 'কৃষ্ণকান্তের উইল', 'দেবী চৌধুরানী' provrriti তাঁর বিখ্যাত উপন্যাস। লিখেছেন অসংখ্য প্রবন্ধ, সমালোচনা সাহিত্য ও 'কমলাকান্ত' ছদ্মনামে লিখেছেন একের পর এক ব্যাঙ্গাত্মক রসসাহিত্য। বাংলা ভাষার আদি সাহিত্যপত্র 'বঙ্গদর্শন'-এর প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
View posts →বঙ্গীয় বিজ্ঞান পরিষদ 1 post
বিজ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞানের চর্চা ও জনপ্রিয়করণের জন্য একটি অগ্রগামী সংস্থা । জাতীয় অধ্যাপক আচার্য সত্যেন্দ্র নাথ বসুর নেতৃত্বে বাংলার সমস্ত বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। আজকাল, সারাদেশে বহু গোষ্ঠীর নেতৃত্বে গণবিজ্ঞান আন্দোলন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে অনুপ্রেরণা পেয়েছে। এই সংস্থার উদ্যোগে প্রকাশিত 'জ্ঞান ও বিজ্ঞান' পত্রিকার লেখাগুলিকে সংরক্ষণ করার উদ্দেশ্য নিয়ে বাংলা লাইভ ও বঙ্গীয় বিজ্ঞান পরিষদের একসঙ্গে পথ চলা শুরু।
View posts →বনানী মুখোপাধ্যায় 1 post
বনানী মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪২ সালে বাগবাজারে। বিশিষ্ট নাট্যকার বিধায়ক ভট্টাচার্যের কন্যা। আশৈশব নাটকের আবহে মানুষ। বাবার নাট্যগােষ্ঠী ‘একত্রিকা’-তে নিয়মিত অভিনয়। কলেজে পড়াকালীন তৃপ্তি মিত্র ‘বহুরূপী’-তে নিয়ে যান কাঞ্চনরঙ্গ’-তে অভিনয় করার জন্য। তারপর থেকে অসংখ্য পেশাদার নাটকে অভিনয়। নিজেও নাট্যকার। বেতারের দুনিয়ায় শ্রুতিনাট্যকার হিসেবে বিপুল খ্যাতি। বর্তমানে আমেরিকা প্রবাসী। তবে কলম এখনও চলছে পুরোদমে। তাঁর শ্রুতিনাটকের সংকলন বই হয়েও বেরিয়েছে।
View posts →বন্দনা দাশগুপ্ত সেন 1 post
বন্দনা দাশগুপ্ত সেন, অবসরপ্রাপ্ত আমলা, স্ট্যাটিসটিসিয়ান, নেশায় বেড়ানো ও লেখালেখি । মাথায় একটুকুন ছিট আছে ।
View posts →বর্ণজিৎ বর্মন 1 post
বর্ণজিৎ বর্মনের জন্ম কোচবিহার জেলার গোসানিমারিতে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পি.এইচডি গবেষক। ছোটবেলা থেকেই কবিতা লেখার হাতেখড়ি। লিখছেন দেশ ও বিদেশের একাধিক পত্র-পত্রিকায়। লিখেছেন মুক্ত গদ্য, গল্প। অনেক গবেষণামূলক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
View posts →বর্ণিণী মৈত্র চক্রবর্তী 1 post
বর্ণিণী প্রেসিডেন্সীর প্রাক্তনী। তারপর সাংবাদিকতায় আসা। চাকরির ফাঁকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর। দীর্ঘ ১৪ বছর সাংবাদিকতা করছেন। বাংলার একটি অন্যতম জনপ্রিয় সংবাদপত্রে বহুবছর কাজ করেছেন, কখনও ছোটদের পাতার দায়িত্বে, কখনও বা মেয়েদের বিশেষ পাতার দায়িত্বে। গান শোনা, গান গাওয়া, বই পড়া এবং নানা ধরনের মিষ্টি খাওয়াতে আগ্রহ।
View posts →বসন্ত সিংহ রায় 1 post
মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা সহ অনেকগুলি শৃঙ্গ জয় করেছেন। ২০১২ সালে তিনি তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড পান। তিনি প্রথম বাঙালি অসামরিক এভারেস্ট আরোহী যুগলের একজন এবং প্রথম ভারতীয় অসামরিক কাঞ্চনজঙ্ঘা আরোহী যুগলের একজন।
View posts →বাপ্পাদিত্য রায় বিশ্বাস 1 post
বাপ্পাদিত্যের জন্ম ১৯৭৬ সালে কলকাতায়। বর্তমানে বরানগরের বাসিন্দা। অর্থনীতির স্নাতক। ১৫ বছর ধরে দেশবিদেশে নানা সংস্থায় উচ্চপদে চাকরির পর ২০১৬ সাল থেকে সম্পূর্ণভাবে লেখালেখি এবং নিজস্ব উদ্যোগে মনোনিবেশ। নিয়মিত লেখেন কবিসম্মেলন, কৃত্তিবাস, একুশ শতক, উদ্বোধন, স্টেটসম্যান, প্রথম আলো, মালিনী প্রভৃতি পত্রপত্রিকায় । এ যাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ। প্রথম বই ২০১৭ সালে 'খুঁজে যাই'। সে বছরই ধ্রুব সাহিত্য কহন পত্রিকা প্রদত্ত সবিতা চক্রবর্তী স্মৃতি পুরস্কারে সম্মানিত হন।
View posts →বারিদবরণ ঘোষ 1 post
বারিদবরণ ঘোষ একজন খ্যাতনামা লেখক ও সম্পাদক। তাঁর লেখা বইয়ের সংখ্যা প্রায় ৫০; সম্পাদনা করেছেন ৯০-এর ওপর বই। শ্রীগোপাল ব্যানার্জী কলেজ ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে অবসর নিয়েছেন।
View posts →