বাংলালাইভ 454 posts
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
View posts →বাংলালাইভ নিউজ 13 posts
স্বতন্ত্র‚ চমকপ্রদ ও মন ভালো করা খবর পেশ করার চেষ্টা করি আমরা | প্রতিবেদন বিষয়ে আপনাদের মতামত জানান 'কমেন্ট' বক্সে | আপডেট পেতে ফলো করুন https://www.facebook.com/banglaliveofficial/
View posts →বাংলালাইভ ফিচার 18 posts
মৌলিক‚ ভিন্নধর্মী ও সময়োপযোগী - এমনই নানা স্বাদের নিবন্ধ পরিবেশনের চেষ্টায় আমরা। প্রতিবেদন বিষয়ে আপনাদের মতামত জানান 'কমেন্ট' বক্সে | নিয়মিত আপডেট পেতে ফলো করুন - https://www.facebook.com/banglaliveofficial
View posts →বিকাশ চন্দ্র সরকার 2 posts
হাওড়া জেলায় বাসিন্দা। পড়াশুনা লিলুয়া টি. আর. জি. আর খেমকা হাই স্কুল। কলেজ- সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেসন, মির্জাপুর স্টিট, কলিকাতা। বি. কম গ্র্যাজুয়েট। ছোট থেকে কবিতা লিখতে ভালবাসেন। ট্রেকিং, মাউন্টেনিয়ারিং ভালোবাসেন, লেখালিখির হাতেখড়ি পরবর্তী সময়ে বিভিন্ন ভ্রমণ পত্রিকায়। হিমালয়াস্ বেকন-এর একজন অন্যতম প্রতিষ্ঠাতা। ট্রাভেল রাইটার্স ফোরামের সদস্য।
View posts →বিজয়া দেব 1 post
বিশিষ্ট কথাকার ও কবি। লেখারম্ভ উত্তর পূর্ব ভারত থেকে, বর্তমানে কলকাতাবাসী। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'নীলাঞ্জনা' প্রকাশিত হয়েছে ২০০৩ সালে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা এগারোটি, তার মধ্যে গল্পগ্রন্থ ছয়টি, অণুগল্প সংকলন একটি, উপন্যাস দুইটি, উপন্যাসিকা একটি, কাব্যগ্রন্থ একটি। পেশায় ছিলেন শিলচরের পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পরবর্তীতে অধ্যক্ষ। বর্তমানে অবসরপ্রাপ্ত। শিলচর শিবালিক পার্ক নয়া গ্রুপ সানডে ক্লাব ও মহিলা সমিতি থেকে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে বিশেষ সম্মাননা, ২০১৮। অনির্বাণ সাহিত্য পত্রিকা থেকে প্রদত্ত মঁঞ্জুলিকা স্মৃতি সম্মান ২০২০। প্রতীতি সাহিত্য পত্রিকা থেকে জীবনানন্দ দাশ স্মৃতি সম্মাননা ২০২৫।
View posts →বিতস্তা ঘোষাল 35 posts
বিতস্তা ঘোষাল ঔপন্যাসিক, গল্পকার, কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। আধুনিক ইতিহাসে এম এ, লাইব্রেরি সায়েন্সে বিলিস। কলেজে সাময়িক অধ্যাপনা। প্রকাশনা সংস্থা ভাষা সংসদের কর্ণধার। ও অনুবাদ সাহিত্যের একমাত্র পত্রিকা ‘অনুবাদ পত্রিকা’-র সম্পাদক। 'বাংলা আকাডেমি', 'সারস্বত সম্মান', 'বিবেকানন্দ যুব সম্মান', ‘একান্তর কথাসাহিত্যিক পুরস্কার', 'কেতকী' কবি সম্মান, ‘চলন্তিকা’, 'দুই বাংলা সেরা কবি সম্মান', 'বিজয়া সর্বজয়া', 'মদন মোহন তর্কালঙ্কার সম্মান', 'বই বন্ধু সেরা লেখক ২০২৪' সহ একাধিক পুরস্কার ও সম্মান প্রাপ্ত। বিতস্তার প্রকাশিত বই ৩৪টি। তাঁর কবিতা ও গল্প হিন্দি, ওড়িয়া, অসমিয়া ও ইংরেজি,ইতালি, গ্রীক ও স্প্যানিশে অনুবাদ হয়েছে। সম্প্রতি ওড়িয়া ভাষায় প্রকাশিত তার গল্প সংকলন রূপকথার রাজকন্যারা। দেশ বিদেশে কবিতা ও গল্প পড়ার ডাক পেয়েছেন একাধিকবার।বাংলা সবকটি জনপ্রিয় পত্রিকা ও সংবাদপত্রে তার লেখা নিয়মিত প্রকাশিত। নিজের কাজের গণ্ডীর বাইরে অফিস ও পরিবারেই স্বচ্ছন্দ বিতস্তা কাজের ফাঁকে অবসর সময় কাটান নানান সামাজিক কাজে। ভালোবাসা ছাড়া বাকি সব কাজ গুরুত্বপূর্ণহীন। তার নিজের কথায় ভালোবাসা ছাড়া কেউ কি বাঁচে?
View posts →বিতান দে 12 posts
বিতান দে, বাংলা সাহিত্যের ছাত্র, অনুরাগী ও পাঠক। খাদ্য সংস্কৃতি নিয়ে গবেষণার পাশাপাশি ভালোবাসেন সিনেমা দেখতে ও খেলাধূলার চর্চা করতে। প্রকাশনা এবং কপি এডিটের নেশাকে পেশায় রূপদানের চেষ্টায় আছেন।
View posts →বিদিতা ভট্টাচার্য চক্রবর্তী 1 post
বিদিতা ভট্টাচার্য্য চক্রবর্ত্তী উত্তর আমেরিকার নিউজার্সি নিবাসী। অনেক বছর ধরে বাচিকশিল্পী, আবৃত্তিকার ও সঞ্চালিকা হিসেবে দেশে ও বিদেশে কাজ করছেন। সঙ্গে একটু আধটু লেখালিখি। যাপন কবিতা, তুলি ও কলম। দীর্ঘ ১৫ বছর বিজ্ঞান বিষয়ে শিক্ষকতার পাশাপাশি বিদিতার অনুরাগ সাহিত্য। আর বিশ্বাস কলমের ঠোঁটে মিথ্যে রাখা নেই।
View posts →বিদিশা দে 4 posts
বিদিশার জন্ম নদীয়ার হরিণঘাটায়। হরিণঘাটা মহাবিদ্যালয় থেকে স্নাতক হয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পড়াশোনা করছেন।
View posts →বিদ্যুৎ দে 4 posts
ভ্রামণিক, আড্ডাবাজ মানুষ। বেড়াতে ভালোবাসেন, আর ভালবাসেন শব্দে গেঁথে রাখতে সেই ভ্রমণকাহিনি
View posts →বিনতা রায়চৌধুরী 1 post
পেশায় অধ্যাপক বিনতা রায়চৌধুরী গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে জনপ্রিয়। কবিতা ও প্রবন্ধ লেখাতেও সমান দক্ষ। নিয়মিত বিখ্যাত সাহিত্যপত্রগুলিতে ওঁর লেখা প্রকাশিত হয়। যাপনলিপি, তূণীরে তিনটি তীর, আলোর রাত আঁধার রাত, নিঃশব্দ জলরব, তোমাকে ছুঁয়ে, ছকের বাইরে ওঁর কিছু প্রকাশিত বই।
View posts →বিনায়ক বন্দোপাধ্যায় 8 posts
পেশায় শিক্ষক | মূলত কবি হলেও সাহিত্যের অন্যান্য ক্ষেত্রেও তাঁর স্বচ্ছন্দ পদচারণা | পেয়েছেন কৃত্তিবাস ও বাংলা আকাদেমি শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার | ‘নেহাত গরিব নেহাত ছোটো’, ‘দাঁড়াচ্ছি দরজার বাইরে’, ‘যতটুকু মেনে নিতে পারো’, ‘পতাকা নয় দিগন্ত’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি |
View posts →