শ্রাবণী খাঁ 2 posts
শ্রাবণী খাঁ -এর জন্ম ১৯৯২ সালে। তাঁর লেখা কবিতা দেশ, কৃত্তিবাস, বসুমতী, সম্পূর্ণা, মথ-এর মতো বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। পেশায় শ্রাবণী একজন ভয়েস আর্টিস্ট।
View posts →শ্রাবনী রায় আকিলা 3 posts
টেক্সাসের হিউস্টনের বাসিন্দা! লেখালেখি ছোটবেলা থেকেই। গত দশ বছরে প্রবন্ধ , ছোট গল্প, কবিতা, রম্যরচনা প্রকাশিত হয়েছে দেশে বিদেশের বিভিন্ন সাহিত্য পত্রিকায়। এছাড়াও লিখেছেন নানান দৈনিক সংবাদপত্রে। লেখালিখির পাশাপাশি পড়তে, শুনতে, ভাবতে, জানতে, বেড়াতে ভালোবাসেন।
View posts →শ্রাবন্তী পোদ্দার 1 post
পেশায় স্কুল শিক্ষিকা। নেশা হিমালয়ের পথে পথে হিমালয়ের ছবি তোলা আর দু চার ছত্র লিখে ফেলা। সবটাই হিমালয়কে ভালোবেসে।
View posts →শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় 1 post
View posts →শ্রীজাত 8 posts
শ্রীজাত জাত-কবি। লেখা শুরু করেছিলেন নব্বইয়ের দশকের শেষাশেষি। ২০০৪-এ এসেই কাব্যগ্রন্থ 'উড়ন্ত সব জোকার'-এর জন্য আনন্দ পুরস্কার। গীতিকার হিসেবেও জনপ্রিয়তার শিখরে। পাওয়া হয়ে গিয়েছে ফিল্মফেয়ারও। ২০১৯-এর বইমেলায় প্রকাশিত হয়েছে বই 'যে জ্যোৎস্না হরিণাতীত', গদ্যসংকলন 'যা কিছু আজ ব্যক্তিগত' এবং উপন্যাস 'যে কথা বলোনি আগে'। এ যাবৎ প্রকাশিত বাকি কাব্যগ্রন্থের তালিকা এপিকসদৃশ দীর্ঘ। ট্রোলিংয়ের তোয়াক্কা না-করেই ফেসবুকে নিয়মিত কবিতা লিখে পাঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পছন্দ করেন টেক স্যাভি কবি।
View posts →শ্রীদর্শিনী চক্রবর্তী 9 posts
সঙ্গীতজ্ঞ মানস চক্রবর্তীর সুযোগ্যা কন্যা শ্রীদর্শিনী উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন এক্কেবারে শিশুবয়স থেকে। সঙ্গীত তাঁর শিরা-ধমনীতে। টাইমস মিউজিক থেকে বেরিয়েছে গানের সিডিও। মুম্বইয়ের ইন্ডিয়ান আইডল অ্যাকাডেমিতে মেন্টরের ভূমিকা পালন করেন শ্রীদর্শিনী। লেখালিখিও তাঁর পছন্দের বিষয়।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ 'শীতের অব্যর্থ ডুয়ার্স', 'এসো বৃষ্টি এসো নুন', 'রাজা সাজা হল না যাদের' এবং 'জ্বর-জ্বর ইচ্ছেগুলো' পাঠকমহলে সমাদৃত।
View posts →শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় 1 post
শ্রীপর্ণার জন্ম ১৯৭১-এ। ২০১০ সাল থেকে লিখছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, ছোটদের সাহিত্য, প্রবন্ধ, ফিচার, বই ও নাট্য পর্যালোচনা লেখেন নিয়মিত। কবিতা দিয়ে যাত্রা শুরু হলেও শ্রীপর্ণার গদ্যসৃষ্টি বিশেষ সমাদর অর্জন করেছে। এযাবৎ সাহিত্য-স্বীকৃতিগুলি এসেছে মূলত ছোটগল্পের জন্য। পেয়েছেন বঙ্গ সংস্কৃতি পুরস্কার ২০১২, ঋতবাক ‘এসো গল্প লিখি পুরস্কার’ নবপ্রভাত সাহিত্য সম্মাননা ২০১৮ (গল্পগ্রন্থ), প্রতিলিপি প্রথম পুরস্কার ২০২০ ইত্যাদি।
View posts →শ্রীমন্তী মুখোপাধ্যায় 3 posts
শ্রীমন্তীর জন্ম আর স্কুলের পড়াশোনা কলকাতায়। স্নাতকস্তরে দিল্লি স্কুল অফ ইকনমিকসে পাড়ি। পেশায় সমাজবিজ্ঞানের অধ্যাপক হলেও বৃষ্টিভেজা দিনে এতোল বেতোল ভাবনা ভাবতে আর সুর ভাঁজতে ভালোবাসেন। কলম ছুঁইয়ে চেনাকে অচেনা আর অচেনাকে চেনা করে তোলা তাঁর প্রিয় শখ। ভালোবাসেন ছোটদের সঙ্গে সময় কাটাতে, বই পড়তে আর বেড়াতে।
View posts →শ্রীলা বসু 1 post
অধ্যাপক, বাংলা বিভাগ , বিশ্বভারতী। চর্চার ক্ষেত্র- রবীন্দ্রসাহিত্য ও বাংলার শিল্প।
View posts →শ্রুতি গঙ্গোপাধ্যায় 47 posts
শ্রুতি অনেকদিন ধরে চক ডাস্টার নিয়ে স্কুলের ব্ল্যাকবোর্ডে ফিজিক্স লিখতেই স্বচ্ছন্দ। সামান্য ও এত ক্ষুদ্র মানুষ, যে জীবনেও কখন হাইজে়নবার্গস আনসার্টেনটি প্রিন্সিপল কাজে লেগে গেছে অজান্তে। বর্ধমানে থাকার অবস্থানটি এতটাই সুনিশ্চিত, যে পিএইচডি উত্তর, উচ্চশিক্ষার মোমেন্টাম সম্পূর্ণ অনিশ্চিত। হাজার মানুষের সঙ্গে কথা বলা শেষ হলেও বাকি থাকে নিশ্চিন্তে আকাশ নদী পাখি আর প্রজাপতির গল্প শোনা।
View posts →শ্রুতি গোস্বামী 1 post
ডাঃ শ্রুতি গোস্বামী পেশায় বাংলার অধ্যাপক। সেন্ট জেভিয়ার্স কলেজ তাঁর কর্মক্ষেত্র। নিজের পড়াশোনা প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। শ্রুতির চর্চা ও আগ্রহের বিষয় বিবিধ। কথাসাহিত্য, নারীর লেখনী, সাহিত্যের রাজনৈতিক সম্পৃক্তি কিংবা প্রাচ্য অলংকার শাস্ত্র- তাঁর বিচরণক্ষেত্র। বাংলা কমিকস ও তার নানান দিক সংক্রান্ত বেশ কয়েকটি গবেষণামূলক নিবন্ধ ইতোমধ্যেই নানান পত্রিকায় প্রকাশিত। এ বিষয়ে বক্তৃতাও দিয়েছেন দিল্লি ও ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ে। শ্রুতি একজন পেশাদার সঙ্গীতশিল্পীও বটে।
View posts →শ্রেয়সী লাহিড়ী 28 posts
দীর্ঘদিন ধরে ভ্রমণ সংক্রান্ত লেখালিখির সঙ্গে যুক্ত। ভ্রমণ, আনন্দবাজার ই-পেপার, ভ্রমী পত্রিকার নিয়মিত লেখক। এছাড়া যারা-যাযাবর, তথ্যকেন্দ্র, লেটস্-গো, আজকাল, প্রতিদিন, গণশক্তি প্রভৃতি পত্র-পত্রিকায় ভ্রমণকাহিনি প্রকাশিত। ট্র্যাভেল রাইটার্স ফোরাম ইন্ডিয়ার সদস্য। প্রধান শখ ও নেশা বেড়ানো আর ট্র্যাভেল ফটোগ্রাফি।
View posts →