শুভ্র বন্দ্যোপাধ্যায় 1 post
শুভ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৭৮ সালে, কলকাতা। প্রকাশিত কবিতার বই ৪টি। বৌদ্ধলেখমালা ও অন্যান্য শ্রমণ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন সাহিত্য আকাদেমির যুব পুরস্কার, পেয়েছেন মল্লিকা সেনগুপ্ত পুরস্কারও। স্পেনে পেয়েছেন আন্তোনিও মাচাদো কবিতাবৃত্তি, পোয়েতাস দে ওত্রোস মুন্দোস সম্মাননা। স্পেনে ওঁর দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। মেদেইয়িন আন্তর্জাতিক কবিতা উৎসব ও এক্সপোয়েসিয়া, জয়পুর লিটেরারি মিট সহ বেশ কিছু আন্তর্জাতিক সাহিত্য উৎসবে আমন্ত্রণ পেয়েছেন।
View posts →শুভ্র বিশ্বাস 1 post
শুভ্রর জন্ম ১৯৯৬ সালে। মাত্র পঁচিশটি বসন্ত পার করেছেন জীবনে, কিন্তু তুলিটি তাঁর পাকা। বাড়ি বসিরহাটে। বর্তমানে ছাত্র। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাপাই চিত্র বিভাগে স্নাতকোত্তর পাঠরত। ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালবাসেন। অবসর সময়ে শখ গান করা, গিটার বাজানো, কবিতা আর গান লেখা।
View posts →শেখর গুহ 10 posts
শেখর গুহ পেশায় আলোকবিজ্ঞানী। তাঁর শখ কলকাতা ও বাংলার ইতিহাস ঘাঁটা।
View posts →শৈবাল মিত্র 2 posts
শৈবাল মিত্র এ কালের একজন গুরুত্বপূর্ণ চিত্রপরিচালক। পড়াশোনা শান্তিনিকেতনে। চলচ্চিত্রের একাধিক ধারায় কাজ করে আসা শৈবাল প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি বানান ২০০৭ সালে, 'সংশয়' নামে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দাকাহিনি অবলম্বনে ধৃতিমান চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও কঙ্কণা সেনশর্মাকে নিয়ে ২০১৫ সালে বানান 'সজারুর কাঁটা'। বিএফজেএ সেরা পরিচালকের সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। ইন্ডিয়ান প্যানোরামাতেও দু'বার নির্বাচিত হয়েছে তাঁর ছবি। ঘুরেছে দেশবিদেশের ফিল্মোৎসবে।
View posts →শৌণক গুপ্ত 8 posts
জীবনে সবেমাত্র পেরিয়েছেন ছাব্বিশটি বসন্ত! বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সঙ্গীতসাধনায় রত। নেশা গ্রামোফোন রেকর্ড সংগ্রহ। পত্রপত্রিকায় সঙ্গীতবিষয়ক বেশ কিছু নিবন্ধ লিখেছেন বাংলা ও ইংরাজিতে৷
View posts →শৌনক গুপ্ত 1 post
পেশায় তিনি পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক, কিন্তু নেশায় ভ্রামণিক। ট্রাভেল রাইটার্স ফোরাম-এর সদস্য। জড়িয়ে আছেন ফোরামের মুখপত্র 'ভ্রমি'-র সঙ্গেও। অবসরের শখ বই পড়া, লেখালেখি, ছবি তোলা। লেখা প্রকাশিত হয়েছে দেশ, আনন্দবাজার পত্রিকা, চল যাই, ভ্রমণ আড্ডা, ভ্রমি, নীলকণ্ঠ, ভ্রমণ অনলাইন, যা ইচ্ছে তাই, কোলাজ (হায়দারাবাদ), আসমানিয়া সহ আরও অনেক পত্রপত্রিকার মুদ্রিত ও অনলাইন সংস্করণ।
View posts →শৌভিক চট্টোপাধ্যায় 1 post
লেখক বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। পেশাগতভাবে শিক্ষকতার সঙ্গে যুক্ত।লিখতে ভালবাসেন। তারচেয়েও বেশি পড়তে ভালবাসেন। শখের তালিকায় সর্বাগ্রেও বই পড়া। অবসর যাপন করেন সিনেমা দেখে, কখনও কবিতা পড়ে। বিভিন্ন পত্রিকা ও ব্লগে লেখেন। 'গল্পকুটির'পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত।
View posts →শৌর্য দেব 1 post
অর্থনীতিতে স্নাতক হলেও জীবনের অর্থ খুঁজে পেলেন বিজ্ঞাপনের কাজে। মুম্বই এবং কলকাতায় ক্রিয়েটিভ ডিরেক্টরের চাকরির পাট শেষ করে, শুরু হল বিজ্ঞাপনের ছবি বানানো। সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষকে নিয়ে বানানো শর্ট ফিল্ম 'C/o Chatterjees' সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। রবিবার বিকেলে ঠিক সময়ে ঘুম ভাঙলে ফুটবল খেলতে ভালোবাসেন।
View posts →শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত 2 posts
জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পরে পি এইচ ডি ডিগ্রি করেছেন। কোনও প্রাতিষ্ঠানিক পেশার সঙ্গে যুক্ত নন। ফ্রি ল্যান্স অনুবাদকের কাজ আর সামাজিক মাধ্যম এবং ছোট পত্রিকায় লেখালিখি করেন।
View posts →শ্যামলী আচার্য 2 posts
জন্ম কলকাতায় ১৯৭১ সালে। কর্মসূত্রে ১৯৯৮ সাল থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের এফ এম রেনবো ও এফ এম গোল্ডে উপস্থাপিকা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর এবং ‘ফ্রেশ ওয়াটার ইকোলজি’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি পেলেও একমাত্র প্যাশন লেখালিখি। ‘আজকাল’, ‘আবার যুগান্তর’, ‘খবর ৩৬৫’, ‘একদিন’ ও অন্যান্য বহু পত্র-পত্রিকা-ওয়েবজিনে লেখালিখির দীর্ঘ অভিজ্ঞতা। গাংচিল প্রকাশনা থেকে তাঁর প্রথম গল্প সংকলন ‘অসমাপ্ত চিত্রনাট্য’।
View posts →শ্যামলী সেনগুপ্ত 1 post
কবি ও অনুবাদক শ্যামলী সেনগুপ্তের জন্ম, বেড়ে ওঠা ওড়িশার কটকে। এখন শিলিগুড়ির বাসিন্দা। বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি-- 'ঘুঘুসই পর্যটন' এবং 'পতত্রী ও প্রাণপুরুষ।' দু'টি অনুবাদ সংকলন প্রকাশিতব্য।
View posts →শ্রয়ণ সেন 1 post
জন্ম কলকাতাতে হলেও আদিবাড়ি বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই গ্রামে। বিডি মেমোরিয়াল স্কুল থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ, দীনবন্ধু অ্যানড্রুজ কলেজ থেকে স্নাতক এবং ইন্দিয়া গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে বর্তমানে ভ্রমণ সংক্রান্ত ব্যবসা করছেন শ্রয়ণ।
View posts →