শুভব্রতা রায় 1 post
পেশায় অর্থনীতিবিদ। প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা। দুই দশকের ওপর ধরে ইকনমিক পলিসি রিসার্চ- জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রজেক্টের সঙ্গে যুক্ত। কর্মজীবনের শুরু কলকাতায়, তারপর কর্মসূত্রে দিল্লি, গুরগাঁও এবং বর্তমানে মুম্বই। সার্ক সদস্য দেশের মধ্যে আয়োজিত ‘দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকার করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। অবসরের সঙ্গী লেখালেখি এবং গান। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ইংরেজি কবিতার বই ‘Thoughts to Words’ (২০২০) এবং বাংলা কবিতার বই ‘টুকরো কথা’ (২০২৩)। কবিতা ও ছড়া লেখার সঙ্গে সঙ্গে লিখছেন গল্প। হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং অন্য ধারার বাংলা গানে দীর্ঘদিন শিক্ষা লাভ করেছেন। রবীন্দ্রসঙ্গীতের মিউজিক অ্যালবাম প্রকাশিত হয় ২০১৫ তে।
View posts →শুভময় মিত্র 14 posts
শুভময় মিত্র আদতে ক্যামেরার লোক, কিন্তু ছবিও আঁকেন। লিখতে বললে একটু লেখেন। বয়স বৃদ্ধির সঙ্গে অনেকরকম খামখেয়ালিপনায় সময় নষ্ট করে মূল কাজে গাফিলতির অভিযোগে দুষ্ট হন। বাড়িতে ওয়াইন তৈরি করা, মিনিয়েচার রেলগাড়ি নিয়ে খেলা করা, বিজাতীয় খাদ্য নিয়ে পরীক্ষানিরীক্ষা করা ওঁর বাতিক। একদা পাহাড়ে, সমুদ্রে, যত্রতত্র ঘুরে বেড়াতেন। এখন দৌড় বোলপুর পর্যন্ত।
View posts →শুভময় মৈত্র 1 post
শুভময় মৈত্র ১৯৯৭ সাল থেকে ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট কলকাতা শাখার অধ্যাপক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন শাখায় ইঞ্জিনিয়ারিং পাশ করে উচ্চশিক্ষার জন্য আইএসআই-তে যোগ দেন। পত্রপত্রিকায় ও টেলিভিশনে অর্থনৈতিক-রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সুপরিচিত।
View posts →শুভময় রায় 2 posts
শুভময় রায়ের জন্ম নব্বইয়ের দশকে উত্তরবঙ্গে। বেড়ে ওঠা কোচবিহার জেলার মেখলীগঞ্জে। সেখানেই কেটেছে স্কুলজীবন। কলেজ জীবনে শান্তিনিকেতনে পড়তে আসা সাঁওতালি ভাষা ও সাহিত্য নিয়ে। বর্তমানে একটি সাঁওতালি মাধ্যম স্কুলে শিক্ষকতার পাশাপাশি স্বাধীনভাবে লেখালিখি ও গবেষণার কাজ করেন। আগ্রহের বিষয়: সাঁওতাল জনজীবন, রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন-শ্রীনিকেতন, গ্রামীণ সংস্কৃতি।
View posts →শুভমিতা 1 post
সঙ্গীতপ্রেমী বাঙালির কাছে শুভমিতা এক পরিচিত নাম। শুভমিতার জন্ম মালদায়। শাস্ত্রীয় সঙ্গীতে হাতেখড়ি বাবা যশোদা দুলাল দাসের কাছে। পরবর্তীকালে পণ্ডিত উলহাস কসলকর, বিদূষী পূর্ণিমা চৌধুরীর মতো দিকপাল গুরুদের কাছে তালিম নিয়েছেন। মঞ্চশিল্পী এবং প্লেব্য়াক শিল্পী হিসেবে সমান খ্য়াতি অর্জন করেছেন।
View posts →শুভশ্রী নন্দী 2 posts
ডক্টর শুভশ্রী নন্দী আকাশবাণীর শিল্পী। প্রতিষ্ঠিত বাচিকশিল্পী এবং আটলান্টার প্রথম বাচিকশিল্প শিক্ষাপ্রতিষ্ঠান ‘শব্দকল্পদ্রুম’-এর শিক্ষয়িত্রী এবং ‘আটলান্টা আবৃত্তি ও ভাষাশিক্ষাকেন্দ্র’-এর প্রতিষ্ঠাত্রী। উত্তর আমেরিকার বঙ্গসম্মেলন ও বাংলা পডকাস্টের উপস্থাপিকা। ‘দেশ’, ‘আনন্দবাজার’, ‘এইসময়’, ‘এবেলা’, রোববার, ও ‘আজকাল’ পত্রিকার নিয়মিত লেখিকা। কলকাতার ‘তারা টিভি’ ও ‘রূপসী বাংলা’-ইত্যাদি নানা চ্যানেলে অনুষ্ঠান করেছেন। সুদূর বিদেশে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, নানা কর্মকান্ডের সঙ্গে যুক্ত।
View posts →শুভাশিস মৈত্র 1 post
পেশায় সাংবাদিক। প্রায় চার দশক ধরে সাংবাদিকতা করছেন। আজকাল, আনন্দবাজার, বর্তমান পত্রিকায় কাজ করেছেন বিভিন্ন সময়ে। কাজ করেছেন ইটিভি বাংলা, আকাশ বাংলা, মহুয়া বাংলা, এবং কলকাতা টিভি চ্যানেলে। উল্লেখযোগ্য বই রাজনৈতিক ব্যঙ্গ রচনার সংকলন 'রাজনীতি-টাজনীতি ১' ও 'রাজনীতি-টাজনীতি ২'। সম্পাদিত বই 'শিল্পায়ন-তর্ক ও তথ্য', 'লালগড়— মতামত ও তথ্যের পূর্ণাঙ্গ দলিল', 'সাংবাদিকের চোখে জ্যোতি বসু', 'আলোকচিত্রীর চোখে সাংবাদিকের কলমে মমতা'।
View posts →শুভাশীষ ভাদুড়ী 2 posts
শুভাশীষ ভাদুড়ীর জন্ম কলকাতায়, পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কবিতা লেখার শুরু নয়ের দশকে। তাঁর কবিতার বই 'আশ্চর্য ভূগোলে'-এর জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। 'ভিতর মনের দরবেশ' ও 'ঈশ্বর আমার' এই লেখকের অন্যান্য বই। লেখালেখি ছাড়া ভালোবাসেন ছবি আঁকতে।
View posts →শুভেন্দু দাশমুন্সী 8 posts
শুভেন্দু দাশমুন্সী অধ্যাপক, বাংলা বিভাগ, স্যর গুরুদাস মহাবিদ্যালয়। বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক, সত্যজিৎ রায় বিশেষজ্ঞ। চিত্রনাট্যকার। গুপ্তধন সিরিজের সোনাদা চরিত্রের স্রষ্টা। গীতিকার। পশ্চিমবঙ্গ সরকার প্রকাশিত সার্ধশতবার্ষিক রবীন্দ্র রচনাবলীর সম্পাদক।
View posts →শুভেন্দু দেবনাথ 2 posts
পেশা সাংবাদিকতা, নেশা বাউন্ডুলেপনা। বাড়ি থেকে পালানো শুরু জীবন দেখার নেশায়। ডাকাত থেকে বাউল, এক জীবনে বহু সঙ্গ, আর সেই সঙ্গই ছড়িয়ে পড়ে গদ্য থেকে কবিতায়। ওহ হ্যাঁ, চা ভালবাসি, তাই আমাকে চাতালও বলা যায়
View posts →শুভেন্দু বাগ 4 posts
চিকিৎসক। ফিজিওলজি বিশেষজ্ঞ।
View posts →শুভ্র দাস 1 post
১৯৮৫ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস। গত পাঁচিশ বছর আছেন ডেট্রয়ট শহরে। পেশায় মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এর প্রফেসর। জন্ম ও ছোটবেলা কেটেছে কদমতলা, হাওড়ায়। পড়াশোনা খড়্গপুর আই. আই. টি. ও আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে। নেশার মধ্যে ছবি তোলা ও ছবি আঁকা, লেখা লেখি, ঘুরে বেড়ানো, নাটক ও পলিটিক্স। বর্তমানে মার্কিন যুক্তরাস্ট্রে রাজনৈতিক পরিবর্তন আনার কাজে বিশেষ ভাবে জড়িত।
View posts →