শীর্ষ বন্দ্যোপাধ্যায় 2 posts
শীর্ষ বন্দ্যোপাধ্যায় পেশায় সাংবাদিক। একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং জার্মান রেডিওর বাংলা বিভাগে কর্মরত ছিলেন। প্রথম প্রকাশিত উপন্যাস শার্দূল সুন্দরীর বিপুল জনপ্রিয়তার পর লিখেছেন একের পর এক উপন্যাস, ছোটগল্প এবং প্রবন্ধ। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা চোদ্দ। সম্প্রতি প্রকাশ পেয়েছে শার্দূল সুন্দরীর ইংরেজি অনুবাদ।
View posts →শীর্ষেন্দু মজুমদার 1 post
শীর্ষেন্দু মজুমদার বোলপুর কলেজে ইংরেজির এ্যসোসিয়েট প্রফেসর। আকরগ্রন্থ Yeats and Tagore: Cross-cultural Poetry, Nationalist Politics, Hyphenated Margins and the Ascendancy of the Mind ( Dublin & Palo Alto, 2013)। আগ্রহের বিষয় আইরিশ সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস, ইয়েটস, রবীন্দ্রনাথ, অনুবাদ ও অনুবাদ তত্ব, মুদ্রনের সংস্কৃতি। ট্রিনিটি কলেজ ডাব্লিনে ভিজিটিং রিসার্চ ফেলো ছিলেন ২০১৮-১৯- এ। একাধিক বিদেশী প্রকাশনায় কনসালট্যন্ট রিডার হিসেবে যুক্ত।
View posts →শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2 posts
প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের ময়মনসিংহে। ওঁর প্রথম উপন্যাস 'ঘুণপোকা' প্রকাশিত হয় ১৯৬৬ সালে দেশ পত্রিকার পূজাবার্ষিকীতে। পরবর্তীতে অসংখ্য গল্প ও উপন্যাস লিখেছেন। শিশুকিশোর সাহিত্য ও গোয়েন্দা ভিত্তিক সাহিত্যেও ওঁর অবদান উল্লেখযোগ্য। সাহিত্য অকাদেমি পুরস্কার, বঙ্গবিভূষণ, আনন্দ পুরস্কার সহ অগুনতি সম্মানে ভূষিত হয়েছেন। প্রায় ছয় দশক ধরে তাঁর সৃষ্টি বাংলার পাঠকদের মন জয় করে চলেছে।
View posts →শুদ্ধসত্ত্ব ঘোষ 2 posts
শুদ্ধসত্ত্ব ঘোষ সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীকালে মূলত নাটক, মহাভারত ও পুরাণ বিষয়ক গবেষণার কাজে মনোনিবেশ করেছেন। লেখালেখি ও নাট্য গবেষণার পাশাপাশি শিক্ষকতা করেন। ওঁর লেখা মহাভারত একাধিক খণ্ডে প্রকাশিত ও পাঠকমহলে সমাদৃত।
View posts →শুভ মুখোপাধ্যায় 1 post
শুভ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪৮ সালে। পেশা: শিক্ষকতা ও প্রকাশনা শিল্প। সাতের দশকের কবি। ১৯৭০-এ অ্যাফ্রো-এশীয় লেখক সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। ১৯৮৬ ও ১৯৮৮-তে সাহিত্য আকাদেমির 'ফেসটিভাল অফ লেটারস'-এ বাংলার কবি হিসাবে কবিতা ও আলোচনায় অংশ নেন। ১৯৬৭ থেকেই বাংলার প্রায় সমস্ত পত্রপত্রিকায় কবিতা ও প্রবন্ধ লিখেছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ। প্রকাশের অপেক্ষায় একটি কবিতা ও একটি স্মৃতিকথা। সম্পাদিত পত্রিকা - শব্দপত্র, কালি ও কলম।
View posts →শুভঙ্কর ঘোষ 1 post
হলদিয়া পেট্রোক্যামিকালস লিমিটেডে কর্মরত কেমিক্যাল ইঞ্জিনিয়ার। নেশা ঘুরে বেড়ানো, আর বেরিয়ে এসেই তা লিখে ফেলা খাতার পাতায়। বেড়ানোর কাহিনী প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দমেলা, ভ্রমণ, এই সময় পত্রিকায়।
View posts →শুভঙ্কর দাস 7 posts
পেশায় সাংবাদিক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর। বাংলার পুতুল শিল্পকে তুলে ধরার উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছেন। লেখকের, ‘আমাদের কথা’ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে বাংলার বিভিন্ন জেলার মাটির পুতুল নিয়ে ১৫০টি পর্বে ভিডিও করেছেন। শিল্পীদের ঘরে গিয়ে শুনেছেন তাঁদের মনের কথা। লেখক নিজে পুতুল সংগ্রাহক।
View posts →শুভজিৎ ধীবর 1 post
শুভজিৎ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি ফলিত কলা বিভাগে স্নাতকোত্তর পাঠরত।বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন, কার্টুন, ক্যারিকেচার, পোট্রেট ও অ্যানিমেশন পছন্দ করেন। অবসরযাপনেও এসব করতেই ভালবাসেন। ইচ্ছে আছে ভবিষ্যতে পেশাদারিভাবে অ্যানিমেশন নিয়ে কাজ করার।
View posts →শুভদীপ ঘোষ 2 posts
বিগত ১২ বছর সময় ধরে একজন স্বাধীন আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ করছেন। ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি থেকে AFIP ডিসটিংশান অর্জন করেছেন ২০২০ সালে। এছাড়াও বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পুরস্কার অর্জন করেছেন। মূলত একজন ডকুমেন্টারি ও ফটো জার্নালিসম্ বিষয়ে কাজ করেন।
View posts →শুভদীপ ঘোষাল 2 posts
শুভদীপ ঘোষাল। জন্ম বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। পেশায় থিয়েটার কর্মী ও সরকারী আধিকারিক। কাজ করেছেন রেডিওতেও। পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (স্নাতকোত্তর) এবং বাংলা কবিতা ও ভাষা সাহিত্য। আগ্রহের বিষয় কবিতা, কমিক্স এবং প্রবন্ধ। 'নবকল্লোল', 'কথাসাহিত্য', 'শুকতারা', 'নাটমন্দির', 'আবহমান', 'বান্ধবনগর', 'মথ' সহ বিভিন্ন ওয়েবজিন ও লিটিল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয়েছে। ভাললাগা, নতুন বই, পুরনো গান পথচলতি সাইনবোর্ড।
View posts →শুভদীপ চক্রবর্ত্তী 3 posts
শুভদীপের জন্ম মফস্বল শহর বাটানগরে, ইডেন গার্ডেনসে সে বছর বিশ্বকাপ ফাইনালে ভুল রিভার্স সুইপ মারছেন মাইক গ্যাটিং। পড়াশোনা নঙ্গী হাই স্কুল, এবং পরবর্তীতে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। অর্থনীতি এবং সাংবাদিকতা নিয়ে পড়াশোনার পর চাকরিসূত্রে পুরুলিয়া থেকেছেন বেশ কিছু বছর।
View posts →শুভদীপ বন্দ্যোপাধ্যায় 9 posts
বর্তমান সময়ে বাংলা ছায়াছবি ও বিনোদন জগতের লেখালিখিতে জনপ্রিয় নাম শুভদীপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন বাংলা ছবি সংক্রান্ত গবেষণায় ব্রতী রয়েছেন শুভদীপ। তিনি নিয়মিত সাংবাদিকতা করেন। একাধিক সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয় তাঁর লেখা। শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'সুরের জাদুকর হেমন্ত' এই সময়ের বেস্টসেলার বই। লতা মঙ্গেশকরের বাংলা গান তৈরির গল্প নিয়ে শুভদীপের লেখা 'গানে গল্পে বাঙালির লতা' বইটি প্রকাশের পথে।
View posts →