শান্তনু ভদ্র 1 post
শান্তনু ভদ্র প্রযুক্তি জগতের মানুষ। পেশাগতভাবে তিনি একজন সফল শিক্ষাবিদও। যুক্ত আছেন আই আই এম রায়পুরের সঙ্গে। পড়ানো আর গবেষণার পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চা করতেও ভালবাসেন।
View posts →শামিম আহমেদ 14 posts
শামিম আহমেদ বাংলা সাহিত্যের এক পরিচিত নাম। লেখালেখি ছাড়াও পেশাগতভাবে তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত। সাত আসমান, মহাভারতে যৌনতা, ফেয়ারলনে মধুবালা, ওঁর কিছু জনপ্রিয় বই। ভালোবাসেন রান্না করতে এবং ইতিহাসের অলিগলিতে ঘুরে বেড়াতে।
View posts →শাম্ভবী কবি 40 posts
View posts →শাশ্বত বোস 4 posts
লেখকের জন্ম ১৯৮৯ সালের জানুয়ারী মাসে পশ্চিমবঙ্গের হুগলী জেলার শ্রীরামপুর শহরে। ছোটবেলা থেকেই তিনি লেখালেখির সাথে যুক্ত। বিভিন্ন নামী পত্রিকা যেমন সন্দেশ, জোয়ার, কোরক, পথ ও পাঁচালি ইত্যাদি পরিবারের তিনি নিয়মিত সদস্য ছিলেন। বহু স্বনামধন্য লেখক-লেখিকাদের সাথে তিনি বিভিন্ন পত্রিকার শারদসংখ্যায় লেখালিখি করতেন।
View posts →শাশ্বতী নন্দী 2 posts
পেশায় রাজ্য সরকারের মানবাধিকার কমিশনে কর্মরত শাশ্বতী নিয়মিত লেখালেখি করেন নানান বাংলা সংবাদপত্র ও পত্রপত্রিকায়। মীলত গল্প লিখতে পছন্দ করেন তবে প্রবন্ধ লেখাতেও সমান স্বচ্ছন্দ। শিশু সাহিত্যও ওঁর পছন্দের মাধ্যম। স্বপ্নবলাকা, বসন্ত অফুরান, দৈত্যের বাগান, ওঁর কিছু প্রকাশিত বই।
View posts →শাশ্বতী বসু 1 post
দীর্ঘদিনের প্রবাসী শাশ্বতীর বর্তমান ঠিকানা সিডনি। পেশা ছিল অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর সময় কাটে বিভিন্ন ভাল লাগার চর্চা করে। তার মধ্যে বই পড়া, লেখা, আর গান শোনা প্রধান। লিখতে ভালবাসেন ছোটবেলা থেকেই। লেখার মধ্যে দিয়ে মানুষের নানান রূপ খোঁজার, ধরার চেষ্টা করেন।
View posts →শাশ্বতী সান্যাল 4 posts
একের দশকের বাংলা কবিতার পরিচিত নাম। পেশায় সাংবাদিক। পেয়েছেন বাংলা আকাদেমি শক্তি চট্টোপাধ্যায় সম্মাননা সহ একাধিক পুরস্কার। আগ্রহ আছে থিয়েটার ও শাস্ত্রীয় সঙ্গীতে।
View posts →শিখা সেনগুপ্ত 5 posts
শিখা সেনগুপ্ত বিজ্ঞানের স্নাতক। ছোটবেলা থেকেই বইপড়ার নেশা, book worm বলা যায়। কলেজ জীবন থেকে লেখালেখি শুরু। অফিস জীবনেও আনন্দবাজার সহ বিভিন্ন পত্রপত্রিকায় বিশেষ কলাম ও ছোটগল্প প্রকাশিত হয়েছে। সরকারি ব্যাংক থেকে অবসরের পরে প্রথম শ্রেণীর বিভিন্ন পত্রপত্রিকা, দেশ, ভ্রমণ ও আনন্দবাজারে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়।
View posts →শিব কিংকর বসু 3 posts
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাকোত্তর করার পর শিবু এখন ডালাসে এক সংস্থার সঙ্গে যুক্ত। জীবনের নানান উপাখ্যানের ওপর কল্পনার জাল বুনে বন্ধুদের শোনাতে ভালোবাসে। লেখা দেখে মনে হয়, বয়েস কয়েকবার ওঠানামা করে এখন হয়েছে তেরো!
View posts →শিবরাম চক্রবর্ত্তী 1 post
বাংলা ভাষার শ্রেষ্ঠ রম্য-লেখক।
View posts →শিবাশিস চট্টোপাধ্যায় 1 post
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। গবেষণার ক্ষেত্র হল আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব, ভারতীয় পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা। 'India's Spatial Imaginations of South Asia' (২০১৯) এবং 'Nuclear Non-Proliferation and the Problem of Threshold States' (১৯৯৯) গ্রন্থের লেখক এবং Peace and Conflict Studies: Perspectives from South Asia (২০২০)-এর সহ-সম্পাদক। তাঁর বহু গবেষণামূলক প্রবন্ধ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ও সম্পাদিত গ্রন্থে প্রকাশিত হয়েছে। দু’বার ফুলব্রাইট স্কলার হিসেবে ইয়েল ও ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে, এবং উগান্ডার মাকেরেরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। এছাড়াও যুক্ত ছিলেন ম্যাকগিল, মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয় ও হাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে । ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া মিলিটারি ইনস্টিটিউট, লেক্সিংটনে Eugene Lopez Chair Professor of Asian Studies হিসেবে দায়িত্ব পালন করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে SYLFF প্রকল্পের পরিচালক। International Studies Quarterly, Strategic Analyses, এবং Security Dialogue প্রভৃতি আন্তর্জাতিক মানের জার্নালের সম্পাদকমণ্ডলীর সদস্যও ছিলেন।
View posts →শিবাশিস বন্দ্যোপাধ্যায় 1 post
শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৬৬ সালে কলকাতায়। পড়াশুনোয় স্নাতক। পেশায় বাংলা ফিল্ম ও টেলিভিশনের চিত্রনাট্য লেখক। মূলত টেলিভিশন ও ফিল্মের জন্য গবেষণামূলক কাহিনির রূপকার। দীর্ঘদিন জড়িত ছিলেন নানা পত্রিকার সম্পাদনায়। কাজ করেছেন একাধিক টেলিভিশন চ্যানেলের বিভাগীয় কর্তা হিসেবেও।
View posts →