শম্পা নন্দী 1 post
গ্রন্থাগারিকের পেশায় যুক্ত। ভালবাসি পাগলের মতো নিজের দেশ দেখতে আর সেইসব জায়গার ছবি তুলতে। বই পড়তে। বর্তমানে ভ্রমণমূলক বই পড়তেই বেশি ভাল লাগে। 'অপরাজিত' সাহিত্যপত্র নামে একটি লিটল ম্যাগাজিনের সম্পাদকীয় সদস্য প্রায় ২৪ বছর। সেই সূত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।
View posts →শম্ভু প্রসাদ সেন 4 posts
পেশায় সাংবাদিক। আনন্দবাজার পত্রিকার প্রাক্তন ডেপুটি নিউজ এডিটর। বর্তমানে খবর অনলাইন ও ভ্রমণ অনলাইনের অন্যতম কর্ণধার। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের মুখপত্র ‘সাংবাদিক’-এর মুখ্য সম্পাদক।
View posts →শরণ্যা মুখার্জি 1 post
বালিগঞ্জ শিক্ষা সদন স্কুলের ছাত্রী। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। প্রিয় বিষয় সাহিত্য ও ইতিহাস। বিশেষ ভালোবাসা ছবি আঁকা আর ক্রিকেটে। ইতিপূর্বে লেখা প্রকাশিত হয়েছে ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডায় ও বাংলাদেশ থেকে প্রকাশিত ভ্রমণের প্রজাপতি গ্রন্থে। বারোটি দেশে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।
View posts →শর্মধী চট্টোপাধ্যায় 1 post
পেশায় অর্থ ও তথ্য প্রযুক্তি বিভাগে কর্মরত। কর্মসুত্রে বিভিন্ন দেশ ভ্রমণ। কর্মজগতের বাইরে প্রধান শখ ভ্রমণ ও বাংলা কবিতা। এছাড়াও বাংলা ছোটগল্প, উপন্যাস ও প্রবন্ধে বিশেষ আগ্রহ।
View posts →শর্মিলা বসুঠাকুর 8 posts
সাংবাদিক, প্রশিক্ষিত নৃত্যশিল্পী ও নৃত্যসমালোচক। দীর্ঘদিন সম্পাদনা করেছেন সানন্দা পত্রিকা। যদিও কর্মজীবনের শুরু হয়েছিল দর্শনের অধ্যাপনা দিয়ে। পরে প্রাণের তাগিদে সাংবাদিকতাকেই পাকাপাকি ভাবে বেছে নেন। অবসর নেওয়ার পরও তুমুল ব্যস্ত। রান্নাবান্না, বেড়ানো, সাজগোজ নিয়ে অবিরাম পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। ভালোবাসেন বই পড়তে, ভালো সিনেমা দেখতে আর খাওয়াতে। নিবিড় ভাবে বিশ্বাস করেন ভালো থাকায়, জীবনের রোম্যান্টিকতায়।
View posts →শর্মিষ্ঠা দত্ত 1 post
শর্মিষ্ঠা দত্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের স্নাতকোত্তর। একটি স্কুলের প্রধান শিক্ষিকা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে স্নাতকোত্তর এবং রবীন্দ্রসংগীত শিল্পী। রবীন্দ্রসংগীত নিয়ে গবেষণা করেন। বিভিন্ন সংবাদ ও সাময়িকপত্রের নিয়মিত লেখিকা এবং আকাশবাণী কলকাতার মহিলা মহলের উপস্থাপিকা। শখ স্বদেশী ও বিদেশী রান্নার নানা নিরীক্ষা।
View posts →শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 2 posts
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। শরৎচন্দ্রের অনেকগুলি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে, এবং সেগুলো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।
View posts →শাক্য ঘোষ 2 posts
শাক্য ডন বস্কোতে ক্লাস টুয়ে পড়েন। টিনটিন আর নানা রকম অ্যানিমেশন চরিত্র নিয়ে ট্যাবের পাতায় বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন। আর ভালোবাসেন ছবি আঁকতে, বাবার সঙ্গে খেলতে আর দাদুমের কাছে গপ্পো শুনতে। টিনটিন, অ্যাস্টেরিক্স থেকে শঙ্কু বা পাগলা দাশু সবই তার প্রিয়। তবে পিৎজ়া আর কেসাডিয়া সামনে পেলে অবশ্য আর কিছু চান না।
View posts →শাক্যজিৎ ভট্টাচার্য 39 posts
শাক্যজিৎ ভট্টাচার্যের জন্ম ১৯৮২ সালে কলকাতায়। প্রথম গল্প বেরিয়েছিল পরিকথা পত্রিকায়, ২০০৩ সালে। এ পর্যন্ত লিখেছেন সাতটি উপন্যাস ও প্রায় চল্লিশটি ছোটগল্প। মূলত লিটল ম্যাগাজিনই তাঁর লেখালেখির জায়গা। এ পর্যন্ত পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
View posts →শাদা কাদামাটি 2 posts
শাদা কাদামাটি ছদ্মনামে কবিতা লেখেন। জন্ম নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে। অনেকদিন ধরে চাকরিসূত্রে দিল্লিতে বসবাস। ছোটবেলা থেকেই শুধু কবিতার প্রতি আগ্রহ। কবিতা লেখার শুরু। “মন প্রতিভাস” নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। নিয়মিত লেখেন ছোট পত্রিকায় এবং পোর্টালে।
View posts →শান্তনু ঘোষ 1 post
শান্তনু (শানু) ঘোষের প্রিয় সঙ্গী ক্যামেরা। স্ট্রিট, ট্র্যাভেল ও ডকুমেন্টারি ফটোগ্রাফি তাঁর ছবি তোলার মূল বিষয়। ফ্যাশন ও লাইফস্টাইল, ই-কমার্স, ইন্টেরিয়র, রিয়েল এস্টেট এবং ফুড ফটোগ্রাফিতে রয়েছে সুদীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা। জীবনের দামি মুহূর্তগুলিকে লেন্সবন্দি করার চেষ্টায় নিয়োজিত থাকেন সর্বক্ষণ।
View posts →শান্তনু দে 2 posts
শান্তনু দে, পেশায় একাউন্টট্যান্ট। একটি বহুজাতিক সংস্থার সাথে বিগত ১৬ বছর ধরে যুক্ত। নেশা স্ট্রিট ফোটোগ্রাফি. লোকজনের মাঝে মিশে তাদের জীবনের খুব মূল্যবান মুহূর্ত তুলে ধরাই আমার নেশা. রোজকার জীবন ও সেই জীবনে ঘটে চলা অগুনতি সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী থাকাটা ফটোগ্রাফার হিসেবে আমার সর্বশ্রেষ্ঠ পাওনা.
View posts →