শক্তিপদ ভট্টাচার্য 3 posts
শক্তিপদ ভট্টাচার্য্য, অবসরপ্রাপ্ত ইতিহাসের শিক্ষক, ভ্রামণিক, জেলা ভ্রমণ গ্রন্থমেলা ও জেলার উৎসব ও মেলা গ্রন্থের লেখক, ভ্রমণ আড্ডা ও ভাবনায় ভদ্রেশ্বর পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য ও ট্রাভেল রাইটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য।
View posts →শঙ্করলাল ভট্টাচার্য 35 posts
শংকরলাল ভট্টাচার্যের জন্ম ১৯৪৭ সালের ১৫ অগস্ট, কলকাতায়। ইংরেজি সাহিত্যে স্বর্ণপদক পাওয়া ছাত্র শংকরলাল সাংবাদিকতার পাঠ নিতে যান প্যারিসে। তৎপরে কালি-কলমের জীবনে প্রবেশ। সাংবাদিকতা করেছেন আনন্দবাজার গোষ্ঠীতে। লিখেছেন একশো ত্রিশের ওপর বই। গল্প উপন্যাস ছাড়াও রবিশংকরের আত্মজীবনী 'রাগ অনুরাগ', বিলায়েৎ খানের স্মৃতিকথা 'কোমল গান্ধার', হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিমালা 'আমার গানের স্বরলিপি'-র সহলেখক। অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে সত্যজিৎ রায়ের চিত্রনাট্য পর্যন্ত।
View posts →শঙ্খ করভৌমিক 2 posts
শঙ্খ কর ভৌমিকের জন্ম ত্রিপুরার আগরতলায়, উচ্চশিক্ষা শিবপুর বি ই কলেজে। বর্তমানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। প্রকাশিত বই 'সাত ঘাটের জল'। লেখালেখি ছাড়াও ছবি আঁকতে ভালবাসেন। ডিজিটাল এবং টেক্সটাইল মূলত এই দুই মাধ্যমে কাজ করতে স্বচ্ছন্দ।
View posts →শঙ্খশুভ্র গঙ্গোপাধ্যায় 3 posts
হুগলির চুঁচুড়ার বাসিন্দা শঙ্খশুভ্র ইতিহাসের খোঁজ করতে ভালোবাসেন। হুগলি জেলার ইতিহাসের চর্চা এবং সেখানকার স্থাপত্যের সংরক্ষণের কাজে তিনি যুক্ত। বিভিন্ন সংস্থার হয়ে প্রচারমূলক শর্ট ফিল্ম তৈরি করা শঙ্খর পেশা।
View posts →শতদ্রু মজুমদার 1 post
শতদ্রু মজুমদার মূলত গল্পকার। কলেজ জীবন থেকেই লেখালিখি।বাংলা ভাষায় প্রকাশিত প্রতিটি দৈনিক সংবাদপত্রেই তিনি গল্প লিখেছেন, এছাড়াও উল্লেখযোগ্য পত্রপত্রিকা যেখানে গল্প লিখেছেন সেগুলি হল- 'অনুষ্টুপ', 'পরিচয়', 'চতুরঙ্গ', 'গল্পগুচ্ছ', 'একুশ শতক', 'এবং সায়ক', 'গোধূলি মন' প্রভৃতি। 'সানন্দা', 'সন্দেশ', 'শুকতারা', 'নবকল্লোল', 'প্রসাদ', 'শনিবারের চিঠি' ইত্যাদি অজস্র পত্রিকায় ছোটগল্প ও অনুগল্প লিখেছেন। গল্পগ্রন্থ দশটি। তার মধ্যে ছোটদের গল্পসংকলন চারটি, প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'আগাছার জন্ম বৃত্তান্ত'। অনুগল্প সংকলন 'নামমাত্র' মাত্র ছয় মাসেই ২০০ কপি নিঃশেষিত, দ্বিতীয় মুদ্রণ প্রকাশের অপেক্ষায়। এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা এবং ফিচারও লিখেছেন। তাঁর সৃষ্ট এক বিশেষ চরিত্র কাঁদন পরামানিক যাকে নিয়ে লেখা গল্পের সংখ্যা প্রায় একশো। মুদ্রিত উপন্যাসের সংখ্যা তিনটি, গ্রন্থভুক্ত হয়নি। পুরস্কার - গল্পমেলা পুরস্কার (২০০০), অন্তর্বীজ কিশোর সাহিত্য (২০০৩)
View posts →শতরূপা বসু 1 post
সাংবাদিক
View posts →শতরূপা মুখোপাধ্যায় 1 post
View posts →শতানীক রায় 1 post
শতানীক রায়ের জন্ম মালদা জেলায়। বসবাসও মালদাতে। মূলত কবি। প্রবন্ধ লেখেন ও অনুবাদও করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ দুটো, একটি গদ্যগ্রন্থ এবং দুটো সম্পাদিত গ্রন্থ। এবং সম্পাদনা করেন তিনটি পত্রিকা: 'জলটুঙ্গি', 'অরণি' এবং 'সে'। জলটুঙ্গি পত্রিকা মূলত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা। অরণি শুধুমাত্র অনুবাদের পত্রিকা। আর সে হল শুধুমাত্র বই ও পত্রিকা আলোচনার কাগজ।
View posts →শমিতা হালদার 9 posts
নিবাস গুরগাঁও। পেশায় বাবুর্চি। নিয়মিত রান্না বিষয়ক লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়। এছাড়া স্কুলছুট বাচ্চাদের স্কুলে ফেরানোর কাজ করেন শমীতা।
View posts →শমীক ঘোষ 1 post
শমীক ঘোষ-এর জন্ম কলকাতা, ১৬ জানুয়ারি, ১৯৮৩। পদার্থবিজ্ঞানে স্নাতক। কলেজজীবনের শুরু থেকেই লেখালেখির সূত্রপাত। কর্মজীবনের শুরু কলকাতাতেই। পরে সরকারি ব্যাঙ্কে চাকরির সূত্রে থেকেছেন আমদাবাদ ও মুম্বাইতে। ২০১৪ সালে বাংলায় লেখালেখি ও ছবি করবার স্বপ্ন নিয়ে কর্পোরেট স্ট্র্যাটেজির চাকরি ছেড়ে কলকাতায় ফেরা। তারপর পেশার জন্য নানা কিছু--- বিজ্ঞাপনের অনুবাদ, টেলিভিশনের স্ক্রিপ্ট রাইটার। কিছুদিন সাংবাদিকের চাকরিও। বর্তমানে একটি বহুজাতিক টেলিভিশন চ্যানেলে কর্মরত। প্রথম গল্প ‘ঘোলা’ ২০০৩ সালে দেশ পত্রিকায় প্রকাশিত। তারপর দীর্ঘ এক দশকের ছেদ পেরিয়ে শমীকের লেখা প্রকাশ পেতে শুরু করে নামকরা বাণিজ্যিক পত্রপত্রিকার পাশাপাশি চেনা-অচেনা লিটল ম্যাগাজিনেও। প্রথম গল্পগ্রন্থ ‘এলভিস ও অমলাসুন্দরী’-র জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি যুব পুরস্কার (২০১৭), বঙ্গীয় সাহিত্য পরিষদের ইলা চন্দ স্মৃতি পুরস্কার (২০১৭) এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সোমেন চন্দ স্মৃতি পুরস্কার (২০১৯)। ব্রিটিশ প্রকাশনি সংস্থা Vintage, Penguin Random House, তাদের Hervill Secker Young Translator’s Prize 2018-এর জন্য তাঁর লেখা গল্প বেছে নিয়েছিল। গল্পটি পরে প্রকাশিত হয় প্রখ্যাত ব্রিটিশ সাহিত্য ম্যাগাজিন Granta-এর অনলাইন সংস্করণে। মেক্সিকোর গুয়েদালাহারা বিশ্ববিদ্যালয়ের পত্রিকার লুভিনা-৯৭ এর বিশেষ ভারতীয় সাহিত্য সংখ্যায় তাঁর লেখা গল্প স্প্যানিশে অনুদিত হয়েছে। অনুবাদ হয়েছে বিভিন্ন ভারতীয় ভাষাতেও।
View posts →শমীক মুখোপাধ্যায় 2 posts
বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত, পেশায় ম্যানেজার হলেও ম্যানেজারিটা তেমন আসে না, পরিবারের থেকেও বেশি ভালোবাসে নিজের মোটরসাইকেলটিকে। সুযোগ পেলেই ঘুরে বেড়ানো, আর সেই বেড়ানোর গল্প সবাইকে পড়ানো বিশেষ হবি। এর পরেও সময় বেঁচে গেলে ইতিহাস পড়ে। মানুষের ইতিহাস, যুদ্ধের ইতিহাস, আর ইতিহাসের ইতিহাস।
View posts →শমীতা দাশ দাশগুপ্ত 3 posts
শমীতা দাশ দাশগুপ্ত অবসরপ্রাপ্ত অধ্যাপক, লেখক, এবং নারীকল্যাণ কর্মী। পাঁচ দশকেরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। আমেরিকার প্রথম দক্ষিণ এশীয় পারিবারিক নির্যাতন বিরোধী সংস্থা, ‘মানবী’র (১৯৮৫) অন্যতম প্রতিষ্ঠাতা। ইংরেজিতে লেখা বইয়ের সংখ্যা পাঁচ। বাংলায় একটি রহস্যোপন্যাস (‘দ্বন্দ্ব,’ আনন্দ পাবলিশার্স), দু’টি রহস্য গল্প-সংকলন (‘মৃত্যুর মুখ চেনা’ ও ‘ছায়া জগতের গল্প,’ দ্য কাফে টেবিল প্রকাশনী), ও দু’টি কবিতার বই (আবর্ত প্রকাশনী) রয়েছে। এছাড়া তিনটি বই ইংরেজি থেকে অনুবাদ করেছেন। বেশ কিছু পত্র-পত্রিকায় গল্প, প্রবন্ধ, কবিতা লেখেন।
View posts →