রূপায়ণ ভট্টাচার্য 22 posts
বিশিষ্ট সাংবাদিক। এই সময় সংবাদপত্রের প্রাক্তন সম্পাদক ও ক্রীড়া সম্পাদক। উত্তরবঙ্গ সংবাদের প্রাক্তন কার্যনির্বাহী সম্পাদক। আনন্দবাজার পত্রিকার বিশেষ সংবাদদাতা হিসেবে কভার করেছেন একাধিক বিশ্বকাপ ফুটবল ও অলিম্পিক গেমস। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, খেলা, গান, সিনেমা, ভ্রমণ, খাবারদাবার, মুক্তগদ্য— বিভিন্ন বিষয় নিয়ে লিখতে ভালবাসেন।
View posts →রেশমী চক্রবর্তী 3 posts
নৃত্যশিল্পী- ছোটোবেলায় তনুশ্রী শঙ্কর ও পরে মমতা শঙ্করের কাছে তালিম নিয়েছেন। প্রধান শখ রান্নাবান্না, অন্দরসজ্জা আর পোশাক পরিকল্পনা।
View posts →রেশমী পাল 1 post
রেশমী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে শিক্ষকতা করেন, বেঁচে থাকাকে অর্থপূর্ণ করে তুলতে ভ্রমণ করেন। এককালে সাহিত্যের ছাত্রী ছিলেন। বর্তমানে আলপিন টু এলিফ্যান্ট যা ভালো লাগে, তাই নিয়েই চর্চা করেন। আদ্যন্ত পল্লবগ্রাহী; সে জন্য বিশেষ লজ্জিতও নন। মাঝেমধ্যে পত্রপত্রিকায় ভ্রমণকাহিনী লেখেন। এছাড়া লেখেন নিজস্ব ওয়েবসাইটে - www.comecrosstheline.com
View posts →রেহান কৌশিক 5 posts
জনপ্রিয় কবি ও গদ্যকার। ধুলোখেলা গ্রন্থের জন্য পেয়েছেন বাসুদেব দেব সংসদ সম্মান ২০১৪। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ওড়ে চিঠি তোমার শহরে, ধ্যান আর ধুলোর ভাস্কর্য, ভালোবাসা, ভালো, হে বিষাদ, ছুঁয়ে থেকো, মেহগিনি মেমরিজ।
View posts →রোদ্দুর মিত্র 5 posts
রোদ্দুর এমন একটা বই যার ফ্রণ্ট কাভারে সিনেমা আর ব্যাক কাভারে ঘুম। মধ্যে অনেকগুলো পাতা। লেখা ও না-লেখা। সসম্মানে অঙ্কে তৃতীয় বর্ষের পড়াশোনা শেষ করে স্নাতকোত্তরে প্রবেশ করলেও, হিসেবনিকেশ গুলিয়ে দেওয়াই রোদ্দুরের প্রধান কাজ।
View posts →রোনক বন্দ্যোপাধ্যায় 1 post
রোনক বন্দ্যোপাধ্যায় লালমাটির সন্তান। তাঁর জন্ম বাঁকুড়ার বিবড়দা গ্ৰামে। বর্তমানে তথ্যপ্রযুক্তি নিয়ে কলেজে পাঠরত। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে লেখালেখির প্রতি গভীর আগ্ৰহ। এই সময়ের বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত কবিতা ও গল্প প্রকাশিত হয়।
View posts →রোহিণী ধৰ্মপাল 1 post
ডঃ রোহিণী ধৰ্মপাল। রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন মহাবিদ্যালয়ে শিক্ষাবিজ্ঞান বিভাগে পড়ান। পিএইচডি করেছেন পৌরাণিক অপরাধ ও বর্তমান অপরাধ এবং তার সংশোধনী প্রক্রিয়ার তুলনা নিয়ে। লিখেছেন ছোটদের জন্য ও বড়োদের জন্য বিভিন্ন বই। মূলত পৌরাণিক ও নারী বিষয়ক লেখা লিখতে ভালোবাসেন। সামাজিক বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত। পুরোনোর সঙ্গে নতুনকে মিলিয়ে বিবাহ, শ্রদ্ধাজ্ঞাপন প্রভৃতি কাজ করে থাকেন।
View posts →লাবনী বর্মণ 2 posts
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্ট বিভাগে স্নাতকোত্তর পাঠরতা লাবনী পছন্দ করেন কার্টুন, ক্যারিকেচার, পোর্ট্রেট ও ইলাস্ট্রেশন। বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে লাবনী ইলাস্ট্রেশনকেই পেশা হিসেবে বেছে নিতে চান।
View posts →লীনা চাকী 1 post
লীনা চাকী সুপরিচিত লোকসংস্কৃতি গবেষক ও লেখিকা। "বাউলের চরণদাসী", "বাংলার বাউলানি", "মৃত্তিকার গান", "মহাকুম্ভে সাধুসঙ্গে" প্রভৃতি বহু বইয়ের রচয়িতা৷ একদা সাংবাদিকতাও করেছেন।
View posts →লোপামুদ্রা তালুকদার 1 post
View posts →শংকর গুহ 1 post
জন্ম: ২রা অক্টোবর, ১৯৫৬ আশুতোষ কলেজ থেকে স্নাতক। ভবন্স ম্যানেজমেন্ট কলেজ থেকে বিজ্ঞাপন ও বিপননে ডিপ্লোমা। প্রথম জীবনে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থায় কাজ করে পরবর্তী কালে নিজের ব্যাবসায় প্রতিষ্টিত। শখ: বই পড়া,গাছের পরিচর্যা ও এন্টিক কালেকশান। স্ত্রী : নিতাশা ও কন্যা : মেঘনা
View posts →শকুন্তলা বসু সাহা 2 posts
প্রাক্তন গ্রন্থাগারিক, ভ্রামণিক, পর্বত-পদযাত্রী, ভ্রমণ লেখক, ট্রাভেল রাইটার্স ফোরামের সদস্য...
View posts →