রাহুল পুরকায়স্থ 1 post
রাহুল পুরকায়স্থ। জন্ম ৬ ডিসেম্বর ১৯৬৪, কলকাতায়। শৈশব থেকেই বেলঘরিয়ার বাসিন্দা। কলোনিজীবন, উত্তাল সত্তরের দশকের পরিসরে বড় হয়ে ওঠা। আশির দশক থেকে নিয়মিত কবিতা প্রকাশিত হতে থাকে। ছোটো-বড় মিলিয়ে কবিতার বইয়ের সংখ্যা কুড়ি। কবিতার সূত্রে নিত্যনতুন রহস্যের ভিতর সেঁধিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য, এখনও...
View posts →রাহুল রায় 1 post
রাহুল রায় পেশায় ক্যানসার বিশেষজ্ঞ, গবেষক। অসংখ্য গবেষণাপত্রে কাজ করেছেন। এছাড়া তিনি একজন চিত্রশিল্পী, বেহালাবাদক, গায়ক ও লেখক। কলকাতা এবং নিউ জার্সির একাধিক বাংলা পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।
View posts →রিমি মুৎসুদ্দি 3 posts
আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, এই সময়, আজকাল, একদিন, স্টেটসম্যান বাংলা ইত্যাদি বাংলার প্রায় প্রত্যেকটি খবরের কাগজেই নিবন্ধ লেখেন। দেশ, সানন্দা, সাপ্তাহিক বর্তমান, কৃত্তিবাস, কথাসোপান, পরিচয় ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত। আনন্দমেলা, জয়ঢাক ইত্যাদি ছোটোদের পত্রিকায় গল্প ও উপন্যাস প্রকাশিত। প্রকাশিত বই সাতটি। একটি উপন্যাস, দুটিগল্পগ্রন্থ, তিনটে কবিতার বই ও একটি ছোটোদের উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত। উপন্যাস- ’১৫ নিমতলা ঘাট স্ট্রিট’, ইতিকথা প্রকাশনী (২০২৩) গল্প-সংকলন- ‘ছাতা হারানোর পরে’-হাওয়াকল প্রকাশনী (২০২২) -‘দময়ন্তীর জার্ণাল, সৃষ্টিসুখ প্রকাশনী(২০১৯) কবিতার বইগুলি- ‘পরজন্মের মুদ্রণপ্রমাদ’- সিগনেটপ্রেস (২০২২) ‘মালিনীর দ্রোহকাল’- পরম্পরা প্রকাশনী(২০২০) ‘মিথ্যে ছিল না সবটা’, কলিকাতা লেটার প্রেস(২০১৮) ছোটোদের উপন্যাস- ‘বাড়ি ফেরার তাড়া’- বরানগর দর্পণ প্রকাশনী (২০২৪)
View posts →রিমি মুৎসুদ্দি 5 posts
রিমি দিল্লিনিবাসী, অর্থনীতির শিক্ষক। খবরের কাগজে ফ্রিলান্স সাংবাদিকতা ছাড়াও লেখেন গল্প, কবিতা ও প্রবন্ধ। তাঁর প্রকাশিত বই দুটি। ‘মিথ্যে ছিল না সবটা নামে কবিতা সংকলন ও দময়ন্তীর জার্নাল নামে গল্প সংকলন। ভালবাসেন এরোপ্লেনের ডানায় ভেসে থাকা মেঘ আর সেই উথালপাতাল ঢেউ ও চাপচাপ কুয়াশায় খুঁজে পাওয়া নতুন কোনও ক্যানভাস।
View posts →রিয়া বিশ্বাস 1 post
রিয়া বিশ্বাস কনকর্ড মিউজিকাল ইন্ডাসট্রিজ-এর বর্তমান কর্ণধার। পারিবারিক সূত্রে সঙ্গীত ও বাদ্যযন্ত্রের সঙ্গে ওঁর নিবিড় পরিচয়।
View posts →রুচিরা পাণ্ডা 1 post
রুচিরা পান্ডা বাংলার কোটালি ঘরানার আজকের মুখ্য প্রতিভূ। একাধারে সঙ্গীতশিল্পী, সঙ্গীতগুরু ও কম্পোজার। পন্ডিত মানস চক্রবর্তীর কাছে দীর্ঘ পঁচিশ বছরের তালিম। দেশ বিদেশের বড় আসর গুলিতে সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর তৈরি এই অল্পশ্রুত ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে আসছেন দুই দশক ধরে। তাঁর ছাত্রছাত্রীরা আসরে উঠে আসছেন একে একে। বিভিন্ন শিল্পমাধ্যম ও সাহিত্যের গবেষণাধর্মী চর্চা করতে ভালোবাসেন। বিখ্যাত রাগসঙ্গীত ও সমাজকল্যাণ সংস্থা পারম্পরিকের প্রতিষ্ঠাতা ও কর্ণধার।
View posts →রুচিরা মুখোপাধ্যায় 1 post
সেন্ট জেভিয়ার্স কলেজে সমাজতত্ত্ব বিভাগে স্নাতকস্তরে পাঠরতা রুচিরা ছবি আঁকার পাশাপাশি, কবিতা ও গদ্য লেখেন। লোকসংগীত এবং নাটক নিয়ে নিয়মিত চর্চা করেন। সম্পাদনা করেছেন ছোটদের আশ্চর্য পত্রিকা ‘এলোমেলো’। শখ ট্রেক করা এবং দোতারা বাজানো।
View posts →রুনা বন্দ্যোপাধ্যায় 1 post
View posts →রূপক চক্রবর্তী 1 post
রূপক চক্রবর্তী দীর্ঘদিন সাংবাদিকতা এবং লেখালেখি করেছেন একাধিক নামী বাংলা সংবাদপত্র ও পত্রপত্রিকায়। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও কৃত্তিবাস পুরস্কার। 'কল্পতরু উৎসব', 'যখন মহাভারত লিখছিলাম', 'প্রাপ্তবয়স্কদের জন্য' এই লেখকের কিছু জনপ্রিয় বই।
View posts →রূপা দুগার 1 post
View posts →রূপা মজুমদার 4 posts
প্রকাশক, সমাজসেবক ও শিক্ষাবিদ। নানা ক্রিয়েটিভ কাজকর্মে জড়িয়ে থাকতে ভালবাসেন, আর ভালবাসেন নিজস্ব লেখালিখি।
View posts →রূপায়ণ ভট্টাচার্য 4 posts
লেখক উত্তরবঙ্গের সর্বাধিক প্রচারিত দৈনিক উত্তরবঙ্গ সংবাদের প্রাক্তন কার্যকরী সম্পাদক। এর আগে এই সময় সংবাদপত্রের সম্পাদক হিসেবে কাজ করেছেন। ছিলেন ক্রীড়া সম্পাদকও। অতীতে যুক্ত ছিলেন ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে। আনন্দবাজার পত্রিকায় বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করেন দীর্ঘদিন। বাঙালির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের যোগসূত্র ঘটানোর ক্ষেত্রে বড় ভূমিকা তাঁর। পাঁচটি ফুটবল বিশ্বকাপ, তিনটি অলিম্পিক, একটি ইউরো কাপ ফুটবল, দুটি হকি বিশ্বকাপ, একটি ক্রিকেট বিশ্বকাপ-সহ অসংখ্য ঘরোয়া টুর্নামেন্ট কভার করলেও প্রথমদিন থেকে লিখে থাকেন নানা বিষয়ে। ঘরোয়া ও আন্তর্জাতিক রাজনীতি, সংস্কৃতি, গানবাজনা, সিনেমা, খাবার, ভ্রমণ। এখন বলতে গেলে লেখার দুনিয়ায় খেলা বাদে সর্বত্র বিচরণ।
View posts →