রাখী মিত্র 2 posts
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র। দীর্ঘ তেইশ বছর অধ্যাপক হিসেবে রয়েছেন গোখলে মেমোরিয়াল গার্লস' কলেজের বাংলা বিভাগে। গবেষণার বিষয় ছিল: রবীন্দ্রনাথের সাহিত্যতত্ত্ব। রবীন্দ্রনাথ, বাংলা ছোটোগল্প, সিনেমা আর শিশুসাহিত্য বিষয়ে লিখেছেন অজস্র প্রবন্ধ। উদয়শঙ্কর ও অমলাশঙ্করের জীবনীনির্ভর তাঁর লেখা বই: 'শঙ্করসরণি'।
View posts →রাজদীপ রায় 2 posts
শূন্য দশকের কবিতা জগতের সুপরিচিত নাম। কবিতা লেখার পাশাপাশি লিখেছেন নানা বিষয়ে প্রবন্ধ। জন্ম হাওড়ার শিল্পাঞ্চলে, পেশায় শিক্ষক। প্রকাশিত কবিতার বই- যদি না পুনর্জন্ম হয়(২০১২), ধানদূর্বার দেশ(২০১৪), জন্মান্ধের আলো(২০১৬), সূর্যের বিষাদ(২০১৬), বিশল্যকরণী(২০১৯), রামকৃষ্ণের মুখে গল্প(২০২১)। প্রকাশিতব্য সম্পাদিত বই: ফুল,পুতুল আর আগুন।দেবারতি মিত্র: নির্বাচিত সাক্ষাৎকার ও অগ্রন্থিত গদ্য সংকলন।
View posts →রাজর্ষি ধাড়া 3 posts
রাজর্ষি ধাড়া। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। অ-মৃত লিটল ম্যাগাজ়িনের সম্পাদক। শখ ছবি আঁকা এবং থিয়েটার।
View posts →রাজশেখর বসু 1 post
রাজশেখর বসু একাধারে প্রখ্যাত সাহিত্যিক, অনুবাদক এবং প্রথিতযশা রসায়নবিদ। বাংলা সাহিত্যে তিনি তাঁর ছদ্মনাম ‘পরশুরাম’ হিসেবেই সর্বাধিক পরিচিত। ব্যঙ্গ ও রসাত্মক গল্প রচনায় তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। তাঁর রচিত ‘গড্ডলিকা’, ‘কজ্জলী’, ‘হনুমানের স্বপ্ন’ প্রভৃতি গল্পগ্রন্থ বাংলা সাহিত্যে অমূল্য সংযোজন। সাহিত্যচর্চার পাশাপাশি মহাভারত, রামায়ণ ও ভগবদগীতার মতো মহাকাব্যের সহজ ও সাবলীল বাংলা অনুবাদ করেছেন। তাঁর সংকলিত একক বাংলা অভিধান ‘চলন্তিকা’ আজও সর্বজনশ্রদ্ধেয়। বেঙ্গল কেমিক্যালস-এর ব্যবস্থাপক হিসেবেও অসামান্য অবদান রেখে গেছেন এই প্রতিভা।
View posts →রাজসী কুণ্ডু 1 post
রাজসী কুণ্ডু বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী। কবিতা এবং গদ্য লিখতে ভালোবাসেন এবং তাঁর কাব্য-গদ্যে নতুন শৈলীর সন্ধান করা তাঁর প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম।
View posts →রাজা রায় 1 post
View posts →রাজীব চক্রবর্তী 1 post
রাজীব চক্রবর্তী পেশায় ভাষাবিজ্ঞানী। পশ্চিমবঙ্গ সরকারের ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদে কর্মরত। বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক। বাংলাদেশের বাংলা অ্যাকাডেমি থেকে দুই বাংলার উদ্যোগে প্রকাশিত 'প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ' (২০১১, দ্বিতীয় সংস্করণ ২০১২) এবং 'প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ' (২০১৪) সম্পাদনা করেছেন। এক সময়ে উত্তর ভারতীয় মার্গ সংগীতে প্রথাগত তালিম নিয়েছেন। উৎসাহের জায়গা পুরনো বাংলা গান এবং ৭৮-আরপিএম রেকর্ড সংগ্রহ ও তার বৈদ্যুতিনীকরণ। মূলত প্রাবন্ধিক। নিয়মিত লেখেন ভাষা, সংগীত নিয়ে। রম্যগদ্য লেখায় তাঁর সপ্রশ্রয় দুর্বলতা আছে।
View posts →রাজেশ গঙ্গোপাধ্যায় 8 posts
জন্ম ১৯৭১ সালে কলকাতায়। বর্তমানে রাজ্য সরকারের কর্মচারী। রাজেশ গঙ্গোপাধ্যায়ের গল্প ও কবিতা দুই বাংলার একাধিক ছোট ও বড় পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ পায়।
View posts →রাজেশ ধর 1 post
রাজেশ ধরের জন্ম ১৯৭১ সালে। বাংলা ভাষা ও সাহিত্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পেশায় স্কুলশিক্ষক। গল্প লেখার শুরু কৈশোর থেকে। এপার ও ওপার বাংলার বিভিন্ন পত্রপত্রিকা ও ওয়েব ম্যাগাজিনে বহু গল্প প্রকাশিত। গল্পের জন্য 'ইচ্ছেকথা ২০১৮' সম্মান পেয়েছেন। গল্পে বাস্তবের পর্দা পেরিয়ে আর এক জীবনের খোঁজ... এইই একমাত্র নেশা।
View posts →রাধাবল্লভ চক্রবর্ত্তী 3 posts
কবিতা লেখার একটি চেষ্টা রয়েছে। সম্প্রতি যোগ হয়েছে কোনও একটি বিষয়ের ওপর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও ভাবনাচিন্তা প্রকাশের একটি চেষ্টা। এর বাইরে বিশেষ কী আর পরিচিতি দেওয়া যেতে পারে, সত্যিই জানা নেই।
View posts →রানা রায়চৌধুরী 2 posts
রানা রায়চৌধুরীর জন্ম ষাটের দশকে উত্তর ২৪ পরগনায়। সুরেন্দ্রনাথ কলেজের স্নাতক রানা পেশায় স্কুলশিক্ষক। তবে প্যাশন বলতে মূলত লেখালিখি। এ যাবৎ প্রকাশিত বারোটি কাব্যগ্রন্থ ও তিনটি গদ্যগ্রন্থ। লিখেছেন একটি উপন্যাসও। তাঁর কবিতার বই লাল পিঁপড়ের বাসা, অগাস্ট মাসের রাস্তা, একটি অল্পবয়সী ঘুম পাঠকমহলে সমাদৃত। লেখকের সদ্য প্রকাশিত গল্পের বই দ্রাবিড়ের ভাঙা উইকেট।
View posts →রায়না ঘোষ 1 post
রায়না ঘোষ, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দি স্টাডি অফ রিজিওনাল ডেভলপমেন্ট- এ ভূগোলের গবেষক। পড়াশোনার ফাঁকে বেড়ানো ও ফটোগ্রাফি তার প্যাশন।
View posts →