রঞ্জন বন্দ্যোপাধ্যায় 1 post
স্কটিশ চার্চ কলেজে ইংরেজি-সাহিত্যের লেকচারার হিসাবে পেশাদার জীবন শুরু, পরে বাংলার প্রথম সারির দৈনিকেও নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন। তাঁর লেখা বইগুলির মধ্যে ‘কাদম্বরীদেবীর সুইসাইড-নোট’, ‘গিরিশ ও বিবেকানন্দ’, ‘প্রাণসখা বিবেকানন্দ’, ‘নায়ক রবি’ পাঠকদের কাছে সাদরে সমাদৃত। একেবারে সাম্প্রতিক কালে লেখা রঞ্জনের 'রোববার লাইব্রেরি খোলা', 'মায়াবী টেবিল', 'গদ্য সমগ্র(৩ খন্ড)', 'অবৈধ নিষিদ্ধ', 'উদভ্রান্ত ভালবাসার সর্বনাশ,' 'অখন্ড কাদম্বরী', 'একটি গোলাপি ও একটি বাদামি নায়িকার কাহিনি' এবং আত্মজীবনী 'আমার জীবন রঙের তাস' পাঠক মহলে সাড়া ফেলেছে।
View posts →রঞ্জাবতী হাজরা 1 post
ছ' বছরের রঞ্জাবতীর ডাকনাম তোর্সা। ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস ওয়ানের ছাত্রী। হাসিখুশি, ঝলমলে। নিজের দুনিয়ায় মগ্ন থাকা রঞ্জা ভালোবাসে পাখি-পিঁপড়েদের সঙ্গে গল্প করতে, নানারকম হাতের কাজ করতে, গুনগুন করতে আর বই পড়তে। তার অফুরন্ত প্রশ্নের ঠ্যালায় মা বাবার অবস্থা দেখার মতো।
View posts →রঞ্জিতা চট্টোপাধ্যায় 4 posts
রঞ্জিতা মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা। পেশায় শিক্ষিকা। নেশা বই পড়া লেখালিখি।"বাতায়ন" নামের একটি আন্তর্জাতিক পত্রিকা সম্পাদনা করেন গত ছ বছর। এক দশকেরও বেশি সময় শিকাগোর "উন্মেষ সাহিত্য গোষ্ঠী"র সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। রঞ্জিতার বিশ্বাস, সাহিত্য ভৌগোলিক সীমানা পার হয়ে মানুষ, দেশ ও সংস্কৃতির মেলবন্ধন ঘটায়।
View posts →রণিতা চট্টোপাধ্যায় 1 post
পেশায় অধ্যাপক, তবে গবেষক বা লেখক পরিচয়েই বেশি স্বচ্ছন্দ। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে চর্চার পাঠ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, পরে বাংলা গোয়েন্দাসাহিত্যে নারী পরিসর নিয়ে গবেষণা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। সাংবাদিকতার সূত্রে লেখায় সারজল। আগ্রহের বিষয় মানবীবিদ্যা। আনন্দবাজার থেকে প্রতিদিন, পত্রপত্রিকায় লেখালিখি কিংবা বইয়ের কাজে জারি থাকে সেই চর্চাই। আর খোলা থাকে ভাবনার নিজস্ব ঘর।
View posts →রতন সিদ্দিকী 2 posts
ড. রতন সিদ্দিকী স্বনামখ্যাত অধ্যাপক, নাট্যকার ও নাট্যগবেষক। তাঁর জন্ম ১৯৬৩ সালের ২২ অক্টোবর। পৈতৃক নিবাস নরসিংদীর সদর উপজেলার মুরাদনগর গ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ১৯৮৫ ও স্নাতকোত্তর ১৯৮৬। একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন নাটক ও লোকসংস্কৃতি বিষয়ে। ড. রতন সিদ্দিকী নাট্যগবেষণা ও নাট্যরচনাসহ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য লাভ করেছেন অতীশ দীপঙ্কর পুরষ্কার-২০১৫, মাদার তেরেসা পুরষ্কার ২০১৬, হিউমেনিটোরিয়াল এওয়ার্ড-২০১৯। উল্লেখ্য, নাটকে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ নাট্যশিক্ষক ড. রতন সিদ্দিকীকে ২০১৯ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
View posts →রবীন চক্রবর্তী 1 post
রবীন চক্রবর্তী পেশায় ডাক্তার। স্বর্ণপদকপ্রাপ্ত। ইংল্যান্ডে ছিলেন বহুদিন। কর্মসূত্রে প্রায়ই ইউরোপ, আমেরিকা, জাপান, কোরিয়াতে যাতায়াত। হার্ট স্পেশালিষ্ট হিসেবে রবীন চক্রবর্তীর অবস্থান আন্তর্জাতিক স্তরে। দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রির হেলথ কমিটির অ্যাডভাইসার। ইন্ডিয়ান কলেজ অফ কার্ডিওলজির পাস্ট প্রেসিডেন্ট। দুটি মেডিক্যাল জার্নাল এবং একটি বাংলা সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক কমিটির সদস্য। গ্লাসগো রয়াল কলেজ অফ ফিজিসিয়ানের আন্তর্জাতিক সদস্য। দিল্লির ন্যাশনাল বোর্ড হৃদরোগ বিশেষজ্ঞদের পরীক্ষক। প্রথমজীবনে একটু আধটু সাহিত্য চর্চা করতেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্নেহ এবং আশীর্বাদ পেয়েছেন। মানুষ হিসেবে রবীন চক্রবর্তী বড় অনুভবী। সেই অনুভবের তাগিদে সৃষ্টি হয় তাঁর কবিতা, ছোট গল্প, নিবন্ধ। ভালবাসেন ফুটবল, ক্রিকেট। পড়েন নানারকম বই আর আছে অনুভবী রচনার স্বচ্ছন্দ কলমচর্চা। এছাড়া আছে চিকিৎসাশাস্ত্র বিষয়ক লেখালেখি। স্ত্রী ক্যান্সার বিশষজ্ঞ। ২০০৩-এ রবীন চক্রবর্তী রাষ্ট্রীয় রত্ন শিরোমণি পুরস্কারে ভূষিত হন এবং পরবর্তী বছর ডাঃ চক্রবর্তী চিকিৎসাশাস্ত্র এবং স্বাস্থ্য বিজ্ঞানে ম্যান অফ দি ইয়ার স্বীকৃতি লাভ করে স্বর্ণ পদক অর্জন করেন। ২০২১ -এ আইএমএ কার্ডিওলজি এক্সলেন্স অ্যাওয়ার্ড এবং ২০২২-এ ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ রবীনকে শ্রেষ্ট ক্লিনিকাল হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সম্প্রতি বং সিনেমাটিক সংগঠন তাঁকে বঙ্গ কৃতিত্ব সম্মানে ভূষিত করেছেন।
View posts →রবীন পাল 1 post
রবীন পালের জন্ম ১৯৪২ সালে, কলকাতায়। অর্ধেক জীবন নানা বিদ্যায়তনে শিক্ষকতার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ। লেখালিখির চর্চা তাঁর জীবনের বিরাট অংশ জুড়ে। বহু গ্রন্থের রচয়িতা। ভারতবর্ষের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন শিক্ষা সম্মেলনে, সেমিনারে। গিয়েছেন পশ্চিম জার্মানতেও। বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছেন দাঙ্গা, দেশভাগ ও ভারতীয় উপন্যাস বিষয়ে। এখন কলকাতায় ব্রহ্মপুরের বাসিন্দা।
View posts →রবীন্দ্রনাথ ঠাকুর 5 posts
রবীন্দ্রসাহিত্যের বিপুল সম্ভার থেকে কিছু মণিমুক্তো তুলে এনে সাজিয়ে দিল বাংলালাইভ। মলাট কাহিনির বিষয় হোক বা বিশেষ কোনও ঘটনা, সবক্ষেত্রেই আজও প্রাসঙ্গিক যাঁর লেখা, তাঁকেই পুনরাবিষ্কার করতে চেয়ে বাংলালাইভের এই প্রয়াস।
View posts →রমানাথ রায় 1 post
স্বাধীনতা পরবর্তি কথাসাহিত্যে পথিকৃৎ। তাঁর অদ্বিতীয় গদ্য স্টাইল পাঠকের কাছে খুব পরিচিত। প্রথম গল্প প্রকাশ ১৯৬২ সালে। সমালোচকেরা তাঁর লেখাকে ব্ল্যাক হিউমার, অ্যাবসার্ড, ম্যাজিক রিয়ালিজম ইত্যাদি আখ্যা দিয়েছেন। ১৯৮২ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস 'ছবির সঙ্গে দেখা' -কে বাংলা সাহিত্যের প্রথম অ্যান্টি নভেল বলা হয়। ষাটের দশকে, প্রচলিত গল্পরীতির বিরুদ্ধে গড়ে ওঠা শাস্ত্রবিরোধী আন্দোলনের প্রবর্তক তিনি। সেই আন্দোলনের অন্যতম বক্তব্য ছিল- বহু ব্যবহারে বাস্তববাদী রীতি জীর্ণ হয়ে গেছে। পরবর্তি কালে একটি প্রবন্ধে রমানাথ লেখেন- এই সময় বাস্তববাদী রীতির চর্চা করা হল নতুন করে ইলেকট্রিক বাল্ব আবিষ্কারের চেষ্টা।
View posts →রমেশ দাস 5 posts
প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশ সেপ্টেম্বর ১৯৭৫ সালে। আপাতত এক কুড়ি গ্রন্থের প্রণেতা। বাংলা গ্রন্থ জগতে ভ্রমণ, রেল, রেল-ভ্রমণ, রহস্য-ভ্রমণ ও অরণ্য-ভ্রমণের ওপরে নজর কেড়েছেন । প্রণীত করেছেন ভ্রমণ কাব্যগ্রন্থও।
View posts →রসিকলাল তর্করত্ন 4 posts
রসিকলাল জন্ম-অলস। ফলে চিরকালের কাঠবেকার। তবে পরনিন্দা পরচর্চায় তাঁর বিশেষ আগ্রহ ও বুৎপত্তি লক্ষণীয়। আর বাচ্চাদের সঙ্গ ভারী পছন্দ করেন।
View posts →রাকা দাশগুপ্ত 3 posts
পদার্থবিদ্যার অধ্যাপনা আর গবেষণায় নিযুক্ত। লেখালেখির হাতেখড়ি ছোটবেলায়, সন্দেশ পত্রিকায়। প্রকাশিত কবিতার বই পাঁচটি, জার্নালধর্মী ভ্রমণকথার বই একটি। ভারতের সাহিত্য অকাদেমি যুব পুরস্কারে সম্মানিত। এছাড়াও পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার, বাংলা আকাদেমি পুরস্কার, এবেলা অজেয় সম্মান।
View posts →