মৌলি রায় 1 post
মৌলির ইন্সটাগ্রাম বায়োতে লেখা আছে 'জ্যাক অফ অল ট্রেডস'! তা বটে। লেখালেখি থেকে শ্যুটিং ফ্লোর, এ মেয়ে থাকলে উদ্ধার হয়ে যাবে সবই! সদ্য সদ্য গোটা দেশ থেকে নির্বাচিত সেরা ৭৫ যুবলেখকদের মধ্যে একজন হয়েছে মৌলি। বাংলা নাটকের মঞ্চের খুব সিরিয়াস অভিনেতা। সুযোগ পেলে অডিও ভিস্যুয়ালে অভিনয় করতেও ছাড়ে না। বাংলা লাইভের যাবতীয় দায়িত্ব সামলে অভিনয়ের জন্য সময় বাঁচায় মৌলি।
View posts →মৌলীনাথ গোস্বামী 1 post
মৌলীনাথের জন্ম আসানসোলে। মূলত কবি। তবে কবিতার পাশাপাশি গদ্যও লিখছেন। সঙ্গে আছে অনুবাদের কাজ। কবিতার অনুবাদ করতেই বেশি স্বচ্ছন্দ। ওঁর লেখা নিয়মিত প্রকাশিত হয় কথা, কালের কণ্ঠ (বাংলাদেশ), পরম্পরা, কালিমাটি অনলাইন, মনন, ম্যানগ্রোভ (বাংলাদেশ), দৈনিক ইত্তেফাক (বাংলাদেশ) ও অন্যান্য পত্রপত্রিকায়। ২০২০ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘দয়াল’। প্রতিভাস থেকে। ২০২০-তেই ভারত ভবন, ভূপাল আয়োজিত ‘বহুভাষী লেখক সমাবেশ’-এ স্বরচিত বাংলা গদ্য পাঠের জন্য আমন্ত্রিত হন।
View posts →মৌসুমী ঘোষ 1 post
জন্ম এবং বেড়ে ওঠা হুগলির মনবেড় গ্রামে। চাকরিসূত্রে জীবনের পিনকোড বদলেছে ২০১১ সালে। পছন্দ করেন টইটই জীবন। ভাল লাগে বলে স্প্যানিশ ভাষা ও সাহিত্য চর্চা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ ভাষা নিয়ে পড়াশোনা। ‘স্প্যানিশ ইন আ হারি’ নামে একটি স্প্যানিশ শেখানোর উদ্যোগ আছে তাঁর, ভাষার পাশাপাশি সেখানে স্প্যানিশ সংস্কৃতি নিয়েও আলোচনা হয়। উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ হল— চকোলেটের জন্য জল (লাউরা এস্কিবেল), নির্বাচিত স্প্যানিশ কল্পবিজ্ঞান: সেসার মাইয়ার্কি দুই খণ্ড ও আর্জেন্টিনিয়ান কবিতার বই ‘ভালোবেসে’ ( কবি আলেখেন্দ্রো বেরোন)।
View posts →মৌসুমী দত্ত রায় 14 posts
মৌসুমীর জন্ম কলকাতায় হলেও গত তিন দশক ধরে নিউ ইয়র্কই তাঁর বাসস্থান এবং কর্মস্থান। এক্কেবারে বিশুদ্ধ ক্যালইয়র্কার। শুঁটকি মাছ থেকে চন্ডীপাঠ, Grateful Deads থেকে সুপ্রীতি ঘোষ আর এই diasporic dichotomy-র জাগলিংয়ে হাত পাকাতে পাকাতেই দিন কাবার। ভালোবাসেন বই পড়তে, ছবি আঁকতে, রান্না করতে, আড্ডা মারতে আর ক্যামেরা হাতে ছবি তুলতে। তবে সবচেয়ে ভালোবাসেন সক্কলকে নিয়ে জমিয়ে বাঁচতে!
View posts →মৌসুমী সেনগুপ্ত 1 post
পেশায় শিক্ষিকা। নেশা ও ভালোবাসা ভ্রমণ, ছবি তোলা, একটুআধটু লেখালেখি।
View posts →যশোধরা রায়চৌধুরী 7 posts
কলকাতার বাসিন্দা | নব্বই দশকের কবি | কৃতি ছাত্রী | সরকারি আধিকারিক | একাধিক পুরস্কারপ্রাপ্ত | উল্লেখ্যোগ্য গ্রন্থের নাম পিশাচিনী কাব্য (১৯৯৮)‚ আবার প্রথম থেকে পড়ো (২০০১)‚ মেয়েদের প্রজাতন্ত্র (২০০৫) | কবিতাগদ্যে মননশীল্‚ গল্পেও স্বচ্ছন্দ |
View posts →যশোমিতা মুখোপাধ্যায় 1 post
যশোমিতার বয়স পাঁচ এবং আদরের নাম গুটুনবুড়ি। তিনি কারমেল স্কুলে লোয়ার কেজিতে পড়েন। ফুটবল খেলাটা বেশ পছন্দের। আর পছন্দ গান শুনে শুনে তালে তালে নাচ করা, ইচ্ছেমতো। চকোলেট আর আইসক্রিম পেলে সকলের সঙ্গে ভাব করে নেন চট করে।
View posts →যাজ্ঞসেনী দাস 1 post
View posts →যূথিকা আচার্য 12 posts
যূথিকা উত্তরবঙ্গের মেয়ে। পেশায় রেস্তোরাঁ ম্যানেজার। ভারতবর্ষের পাঁচটি শহরে বড় কিছু গ্রুপের সঙ্গে কাজ করার পর অস্ট্রেলিয়ায় পাড়ি দেন। ঘুরতে ঘুরতেই লেখালিখির সূত্রপাত। আপাতত মেলবোর্নে একটি নামী রেস্তোরাঁর দায়িত্বে আছেন। যূথিকা বিভিন্ন দেশের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা নিয়ে দুই বাংলার বেশ কিছু পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। প্রথম বই "আশাবরী" দুই বছর আগে প্রকাশ পেয়েছে। ভ্রমণ সম্পর্কিত লেখা ছাড়াও মুক্ত গদ্য এবং গবেষণাধর্মী প্রবন্ধ লিখতে ভালোবাসেন।
View posts →রঙ্গন দত্ত 2 posts
কলেজে পড়ার সময় টিউশনির টাকা জমিয়ে ভ্রমণ শুরু। তারপর ভ্রমণের নেশায় আর চাকরি করা হয়েই ওঠেনি। বর্তমানে একটি কলেজের ভিজিটিং ফ্যাকাল্টি। সেই সঙ্গে চলে ভ্রমণকাহিনি লেখা, ছবি তোলা, নিজের ব্লগ চালানো আর উইকিপিডিয়া সম্পাদনার কাজ।
View posts →রজত চক্রবর্তী 9 posts
আঞ্চলিক ইতিহাস ও বিস্মৃত বাঙালিরা রজত চক্রবর্তীর চর্চার প্রিয় বিষয়। বর্তমান পত্রিকা, ভ্রমণ আড্ডা, হরপ্পা, পরম্পরা, মাসিক কৃত্তিবাস, নতুন কৃত্তিবাসের মতো নানা পত্রিকায় তাঁর লেখালেখি। 'পঞ্চাননের হরফ', 'গৌরপ্রাঙ্গণের গোরা', 'আশকথা পাশকথা', 'পান্থজনকথা', 'ধুলো মাটি বাংলা', 'সাঁকোটা দুলছে' তাঁর উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থসমূহ।
View posts →রজতেন্দ্র মুখোপাধ্যায় 9 posts
রজতেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম কলকাতায়, পড়াশুনো কলকাতা বিশ্ববিদ্যালয়ে, লেখালেখির শুরু নয়ের দশকে। বিভিন্ন বাণিজ্যিক পত্রপত্রিকা, লিটল ম্যাগাজিনে ছোটগল্প, কবিতা এবং নানা বিষয়ে প্রবন্ধ লিখেছেন। কবিতার বইয়ের সংখ্যা দশ। প্রচ্ছদ এঁকেছেন তিরিশেরও বেশি বইয়ের। পেশায় চাকরিজীবী।
View posts →