মেখলা সেন 2 posts
মেখলা সেন বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন' এ এম.এস.সি পাঠরতা। মূলত বিভিন্ন ছোটো পত্রিকায় কবিতা প্রকাশিত।
View posts →মেঘনা রায় 1 post
মেঘনা রায় সবুজ শহর কল্যাণীর বাসিন্দা। ২০০৩ সালে পিন্ডারি হিমবাহ দিয়ে ট্রেকিংয়ের হাতেখড়ি। দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ ছাড়াও বেশ কিছু বিদেশ সফরের অভিজ্ঞতা রয়েছে সঞ্চয়ের ঝুলিতে। জীবনের প্রথম প্যাশন নাচ এবং দ্বিতীয় ভ্রমণ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। ২০১৭ সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে প্রথম কাব্যগ্রন্থ"অমলতাস।"
View posts →মৈত্রীশ ঘটক 2 posts
ভারতের প্রথম সারির অর্থনীতিবিদদের তালিকায় একেবারে উপরের দিকে যাঁর নাম থাকবে, তিনি মৈত্রীশ ঘটক। বর্তমানে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে অধ্যাপনারত। মৈত্রীশের জন্ম ১৯৬৮-তে কলকাতায়। প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। দিল্লি স্কুল অফ ইকনমিক্সে স্নাতকোত্তর শেষ করেই বিলেত পাড়ি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা। শিক্ষক হিসেবে পেয়েছেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। বর্তমানে অ্যাপ্লায়েড মাইক্রোইকনমিক থিওরি নিয়েই তাঁর প্রধান কাজ। যুক্ত আছেন বহু অর্থনৈতিক সংস্থার সঙ্গে। ২০১৮ সালে ব্রিটিশ অ্যাকাডেমির ফেলো নির্বাচিত হন মৈত্রীশ।
View posts →মৈত্রেয়ী দেবী 1 post
প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, কবি। আজীবন যুক্ত ছিলেন সমাজসেবায়। ভারতের প্রথম ডক্টরেট সুরমা দেবী তাঁর মা। রবীন্দ্র-ঘনিষ্ঠ পরিবারে জন্ম মৈত্রেয়ী দেবীর, পেয়েছেন কবিগুরুর স্নেহ-সান্নিধ্য। কবিতা লেখার মধ্যে দিয়ে সাহিত জগতে আসা, ১৯৩০ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের ভূমিকা লেখেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। মৈত্রেয়ী দেবীর বিখ্যাত আত্মজৈবনিক উপন্যাস: 'ন হন্যতে'। ১৯৬১ সালে সোভিয়েট ইউনিয়ন রবীন্দ্র শতবার্ষিকী পদকে ভূষিত করেন মৈত্রেয়ী দেবীকে। ১৯৭৬ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার, ১৯৭৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি।
View posts →মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায় 1 post
ভ্রমণ লেখক ও ফটোগ্রাফার।
View posts →মৈনাক দাস 1 post
মৈনাক দাস প্রতিশ্রুতিমান তরুণ কবি। জন্ম হাওড়ার ধূলাগড়ে। লেখালিখির শুরু এই দশকেই। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত তাঁর লেখা প্রকাশ পেয়ে চলেছে। তাঁর পাঠপ্রবণতা ও কবিতাচর্চা অল্প দিনের মধ্যেই সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
View posts →মৈনাক পাল 2 posts
নিবাস ভট্টপল্লী। পেশা ডাক্তারি। নেশা নানাবিধ। শখ ভ্রমণ। দুর্বলতা ফুটবল। ঘাঁটতে ভালোবাসেন ইতিহাস।
View posts →মৈনাক বিশ্বাস 6 posts
মৈনাক বিশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ বিভাগে অধ্যাপনা করেন এবং মিডিয়া ল্যাব পরিচালনা করেন। চলচ্চিত্র ও সংস্কৃতি বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় ওঁর নানা প্রকাশনা রয়েছে। হেমাঙ্গ বিশ্বাসের বই 'উজান গাঙ বাইয়া' (১৯৮৯, ২০১৮) ও 'গানের বাহিরানা' (১৯৯৮) সম্পাদনা করেছেন।
View posts →মোহনা মজুমদার 8 posts
মোহনা মজুমদারের জন্ম কলকাতায়। অঙ্কে স্নাতকোত্তর। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ শব্দলেখা থেকে ''যতোটা অপ্রকাশিত'(ই-সংস্করণ)। ২০২২ এ বইতরণী থেকে প্রকাশিত হয়েছে দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বিহান আলোর লিপি' ও ২০২৩ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অক্ষর সংলাপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তৃতীয় কাব্যগ্রন্থ 'উৎসারিত ও সলিলোকুই'।
View posts →মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় 1 post
মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৩৪৪ বঙ্গাব্দের ২৪ কার্তিক পুরুলিয়ার শিয়ালডাঙ্গা গ্রামে। ছাত্রবয়স থেকেই লেখালিখির সূত্রপাত। ১৯৫৫ সালে সাপ্তাহিক সংগঠন পত্রিকায় প্রথম কবিতা মুদ্রিত হয়। লিখেছেন মৌচাক, শিশুসাথী, প্রবাসী, ভারতবর্ষ, বসুমতী, পরিচয়, সত্যযুগ, নন্দন, গনশক্তি , সন্দেশ, শুকতারা, অনুষ্টুপ, কিশোর ভারতী, কৃত্তিবাস সহ দেশ-বিদেশের অসংখ্য পত্রপত্রিকায়। ৫৪ বছর ধরে সম্পাদনা করে চলেছেন 'কেতকী' পত্রিকা। সম্পাদনা করেছেন আরও বেশ কিছু পত্রিকা। পেয়েছেন অজস্র সম্মান। তাঁকে নিয়ে বিশেষ সম্মাননা সংখ্যা করেছে একাধিক পত্রিকা।
View posts →মৌ ভট্টাচার্য 2 posts
গবেষক, নারী ও শিশু অধিকারকর্মী। চার্লস ওয়ালেস ফেলোশিপ পেয়ে ব্রিটিশ লাইব্রেরিতে কাজ করেছেন উনিশ শতকের কলকাতা নিয়ে। আই ভি এল পি ফেলোশিপে আমেরিকা গিয়েছেন। আন্তর্জাতিক নারী ও শিশু পাচার নিয়ে দু দশক ধরে কাজ করে চলেছেন। ভ্রমণ ও কালিনারি কালচার নিয়ে লেখালেখি করতে ভালোবাসেন। প্রকাশিত দুটি বই : ড্রিমস এর চিত্রনাট্য র বাংলা অনুবাদ “ড্রিমস” ঊর্বি প্রকাশনা। “বেশ্যা পাড়ার পাঁচটি দুর্লভ সংগ্রহ”, আনন্দ পাবলিশার্স।
View posts →মৌমন মিত্র 2 posts
মৌমন মিত্র কবি এবং গদ্যকার। থাকেন আমেরিকার নিউ জার্সি শহরে। বিদেশে থেকেও তিনি বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। তাঁর অন্যতম নিয়ত চর্চার বিষয় রবীন্দ্রনাথ। কবিতা, গল্প ছাড়াও বিভিন্ন বিষয়ে গদ্য লেখেন নানা পত্রপত্রিকায়। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম শ্যামকাঞ্চন।
View posts →