মালিপাখি 5 posts
মালিপাখি ছদ্মনামে কাব্যচর্চা করেন গদাধর সরকার। তাঁর জন্ম ১৯৬৭ সালে নদিয়ার কৃষ্ণনগরে। সেখানেই বেড়ে ওঠা। পেশায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মচারী। নেশায় কবি। ছোটদের কথা, নীল আকাশ, টুকলু, তিতলি, জীবনকুচি প্রভৃতি পত্রিকায় ইতিমধ্যেই তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ডি এম লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই - মালিপাখির ছড়া সংগ্রহ।
View posts →মাহবুব ময়ূখ রিশাদ 1 post
পেশায় চিকিৎসক মাহবুব ময়ূখ রিশাদের জন্ম কর্ম বাংলাদেশে। বাংলাদেশের নতুন প্রজন্মের পাঠকদের মধ্যে ময়ূখ গল্পকার হিসেবে জনপ্রিয়। 'আরিমাতানো', 'তর্কশয্যায় মৃত্ু', 'ক্রুশপথে নিখোঁজ গল্প', 'সান্ধ্যকালীন ট্রেনে গোপন যাতায়াত' ওঁর কিছু পূর্ব প্রকাশিত বই।
View posts →মিঠুন ভৌমিক 1 post
পেশায় পদার্থবিদ্যার অধ্যাপক, নেশায় পল্লবগ্রাহী। জন্ম ও স্কুল কলেজ স্তরের শিক্ষা কলকাতায়। পরবর্তী শিক্ষা/গবেষণা মার্কিন যুক্তরাষ্ট্রে। কাজের ছুতোয় যত্রতত্র ঘোরার বদভ্যাস আছে। লেখার বিষয়ের কোনও স্থায়ী পছন্দ নেই। অবসরে কবিতা সম্পাদনা করেন। প্রকাশিত বই "কাশ্মীরঃ রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্র ও জনমত"।
View posts →মিতা নাগ 1 post
মিতা নাগ বিষ্ণুপুর ঘরানার সেতারবাদক। তিনি পদ্মশ্রী শ্রী মণিলাল নাগের সুযোগ্য উত্তরাধিকার এবং পেশায় শিক্ষিকা। দেশে বিদেশে অসংখ্য অনুষ্ঠানে মিতা বাবার সঙ্গে এবং একক সঙ্গীত পরিবেশন করেছেন। নতুন প্রজন্মের সেতারীদের মধ্যে তাঁর বাজনা সমাদৃত।
View posts →মিহিরকুমার বন্দ্যোপাধ্যায় 1 post
কলকাতা বেতারে যোগ দেন ১৯৬৫তে। তারও আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীনই আকাশবাণীর তালিকাভুক্ত গীতিকার। বেতারের কর্মজীবনে বিভিন্ন সময়ে 'সবিনয়ে নিবেদন'-এর উত্তরদাতা, 'গল্পদাদুর আসর'-এর পরিচালক এবং এফএম তরঙ্গের উপস্থাপক হিসেবে সমাদৃত হয়েছে তাঁর ভূমিকা। নানা তথ্যে-সমৃদ্ধ তাঁর অনুষ্ঠান-পরিবেশনা এবং বিভিন্ন পত্র-পত্রিকায় বেতারের অভিজ্ঞতা বর্ণনা আকৃষ্ট করেছে সুধীজনকে। শ্রোতাদের চাহিদা পূরণে অবসরগ্রহণের পরেও টানা আট বছর এফএম-এ অনুষ্ঠান করেছেন।
View posts →মীরা মুখোপাধ্যায় 4 posts
মীরা মুখোপাধ্যায়ের জন্ম ১৯৬১ সালে কলকাতায়। শৈশবে প্রচণ্ড দারিদ্রের সঙ্গে দাঁতে নখে লড়াই করতে হয়েছে। অভাবের জন্য লেখাপড়া হয়নি বেশি দূর। শিক্ষকতার ইচ্ছেপূরণ হয়নি। ডাকবিভাগে চাকরি করেছেন। কবিতা লেখার শুরু যৌবনেই। তবে মাঝে বহু বছর লেখা বন্ধ ছিল পারিবারিক কারনে। অবসরের পর নতুন করে শুরু। প্রকাশিত হয়েছে দুটি কাব্যগ্রন্থ-- 'ছন্ন সেরেনাদ কিংবা' এবং 'অরোরা বোরিয়ালিস'।
View posts →মুকুট তপাদার 6 posts
মুকুট তপাদার। ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার। ইতিহাস-শিল্প-সংস্কৃতি নিয়ে ফটোগ্রাফি ও লেখালেখি। গবেষণার বিষয় গঙ্গার পশ্চিম পাড়ের ইতিহাস ও শিল্পকর্ম।
View posts →মুন্সী প্রেমচাঁদ 1 post
মুন্সি প্রেমচাঁদ আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক। তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম স্বনামধন্য সাহিত্যিক এবং বিংশ শতাব্দীর ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম অগ্রগামী লেখক।
View posts →মৃগাঙ্ক দাস 3 posts
অসামরিক প্রতিরক্ষা দফতরের অন্তর্গত ইছাপুর মেটাল অ্যান্ড স্টীল ফ্যাক্টরিতে কর্মরত। ছোট বেলা থেকেই ভ্রমণের নেশা। পাহাড়, কোস্টাল, মরুভূমি মিলিয়ে প্রায় ২০ বছরের ট্রেকিং জীবন। ছবি তোলার পাশাপাশি লেখালেখিতেও আগ্রহ আছে।
View posts →মৃত্যুঞ্জয় দেবনাথ 2 posts
মৃত্যুঞ্জয় দেবনাথের ১৯৬৭-তে রানাঘাটে। আশৈশব কেটেছে নবদ্বীপ নিকটবর্তী বর্ধমান জেলার বেতপুকুর গ্রামে। পেশায় শিক্ষক হলেও ভালোবাসা সাহিত্যচর্চা। প্রথম ছোটগল্প প্রকাশিত হয় শুকতারা পত্রিকায়। লিখেছেন আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী, সন্দেশ, আনন্দবাজার পত্রিকা, দেশ, সানন্দা, কৃত্তিবাস, নবকল্লোল, শিলাদিত্য, সুখী গৃহকোণ প্রভৃতি পত্রিকায়। প্রকাশিত বই চোদ্দোটি, যার মধ্যে সিঁধেল চোর, মা কালীর খাঁড়া, ঝিনুক নদীর চর, মানুষ হয়ে ওঠা, বকুল ফুলের গন্ধ প্রভৃতি জনপ্রিয়তা পেয়েছে। ২০২০ সালে কিশোর ভারতী পত্রিকা থেকে পেয়েছেন সাধনা স্মৃতি পুরস্কার।
View posts →মৃদুল দাশগুপ্ত 1 post
শ্রীরামপুরের বাসিন্দা মৃদুল দাশগুপ্ত এই সময়ের এক গুরুত্বপূর্ণ কবি। লেখালেখির শুরু সত্তরের দশকে। কলকাতার একাধিক সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন। ২০০০ সালে 'সূর্যাস্তে নিমিত গৃহ' কাব্য গ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে 'সোনার বুদবুদ' কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরষ্কার লাভ করেন।
View posts →মৃন্ময় প্রামাণিক 1 post
মৃন্ময় প্রামাণিক কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেন। তাঁর গবেষণার বিষয় অনুবাদ তত্ত্ব, দলিত সাহিত্য, মাইগ্রেশন, বিশ্বসাহিত্য, ভারতীয় আখ্যান ও সাহিত্যতত্ত্ব। বিখ্যাত মরাঠী দলিত সাহিত্যিক শরণকুমার লিম্বালের বাংলা ভাষায় প্রথম অনুবাদক। তাঁর দলিত সাহিত্যাচে সৌন্দর্য শাস্ত্র, তিনি বাংলায় দলিত নন্দনতত্ত্ব শিরোনামে অনুবাদ করেছেন। দেশ-বিদেশে বহু প্রতিষ্ঠানে গবেষণায় যুক্ত মৃন্ময় একাধিক দেশি-বিদেশি ফেলোশিপ পেয়েছেন। একাধিক বই ও পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত।
View posts →